MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • পিঙ্ক বল টেস্টে জয়ের নায়ক তারা, নতুন নামকরণ হল অশ্বিন ও অক্ষরের

পিঙ্ক বল টেস্টে জয়ের নায়ক তারা, নতুন নামকরণ হল অশ্বিন ও অক্ষরের

পিঙ্ক বল টেস্টে ভারতীয় দলের জয়ের অন্যতম দুই কারিগর দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। ম্যাচে অনবদ্য বোলিংয়ের সৌজন্যে এই দুই তারকার দুটি নতুন নামকরণ করেছেন সতীর্থরা। নতুন নাম পেয়ে খুশি অক্ষর-অশ্বিন। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 26 2021, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পিঙ্ক বল টেস্টে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইল স্টোন স্পর্ষ করেছেন রবিচন্দ্রন  অশ্বিন। মুরলীধরনের ৭২ ম্যাচের পর অশ্বিন এই রেকর্ড গড়লেন ৭ ম্য়াচে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এছাড়া কপিল, অনিল কুম্বলে, হরভজন সিংয়ের পর ভারতের চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন অশ্বিন। একইসঙ্গে পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের  মাইলস্টোন ছুয়েছেন 'প্রফেসর অ্যাশ'।
 

310

এহেন রেকর্ডের পরই বিরাট কোহলির থেকে নতুন নাম পেয়েছেন অশ্বিন। অশ্বিনকে এখন থেকে 'লেজি' বলে ডাকছেন বিরাট। যা ইংরাজি 'লেজেন্ড' শব্দের ছোট রূপ।
 

410

বিরাট কোহলি বলেছেন,'ভারতীয় ক্রিকেটের জন্য অশ্বিন যা করেছে তার জন্য উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানানো উচিত। আমাদের সবার গর্বিত হওয়া উচিত। আমি ওকে বলেছি যে এখন থেকে আমি ওকে ‘লেজি’ বলে ডাকব। ৪০০ উইকেট অসাধারণ কৃতিত্ব। এখনও অনেক বছর ভারতের হয়ে খেলবে ও।'
 

510

এছাড়াও ভারত অধিনায়ক বলেন, 'টেস্ট ক্রিকেটে অশ্বিন আধুনিক যুগের কিংবদন্তি। ওকে দলে পেয়ে আমরা ভাগ্যবান। ওর দক্ষতা এবং যে ভাবে সেগুলো কাজে লাগায় আর ম্যাচের মাঝপথে ঝটকা দেয় তা অবাক করার মতো। অধিনায়ক হিসেবে আমি গর্বিত যে ও আমার দলে খেলে।'
 

610

অপরদিকে, অভিষেকের পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের তরুণ বাঁ-হাতি স্পিার অক্ষর প্যাটেল। চেন্নাইতে দ্বিতীয় টেস্টে প্রথনম ইনিংসে ২ উইকেটে পেলেও, দ্বিতীয়. ইনিংসে ৫ উইকেট নিয়ে তা স্মরণীয় করে রাখেন অক্ষর।
 

710

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় ও পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসং ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অনন্য নজির গড়েন তিনি। পিঙ্ক বল টেস্টে ১১ উইকেট নেওয়া প্রথম স্পিনার হওয়ার রকের্ডও অক্ষরের ঝুলিতে।
 

810

ম্যাচের পর অক্ষর জানান, দলের সতীর্থরা আমাকে ওয়াসিম আক্রমের নাম ধরে ডাকছিল। আমার আর্ম বলের জন্য। অক্ষর বলেন, 'ওরা আমাকে ওয়াসিম ভাই (আক্রম) বলে ডাকছিল। কারণ ওদের মনে হয়েছে আমার আর্ম বল খুব ভয়ঙ্কর। আজ্জু ভাই (রাহানে) প্রথম আমাকে ওই নামে ডাকে। তার পরেই পন্থ একটানা ওই নাম ধরে ডেকে যেতে থাকে।'
 

910

নিজের বোলিংয়ের শক্তিও জানিয়েছেন অক্ষর। তিনি জানান, ' আমি এক টানা উইকেট লক্ষ্য করে বল করে যেতে পারি। ব্যাটসম্যানরা প্রথম দুটি ওভার মেডেন দিলেও, পরে সুইপ করতে গিয়ে ভুল করে। আমি এই ছন্দটাই ধরে রাখতে চাই।
 

1010

অশ্বিনকে নতুন নাম দিলেন অধিনায়ক ও অক্ষরকে নতুন নাম দিলেন সহ অধিনায়ক। নতুন দুই নাম পেয়ে খুশি ভারতের দুই তারকা স্পিনার। বর্তমাবে টেস্ট জয়ের আনন্দ উপভোগ করছে গোটা দল। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Netherlands: বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার
Recommended image2
IND vs AFG ODI: ব্যাট হাতে শুভমান গিল এবং ঈশান কিষাণ! বল হাতে দাপট আর্শদীপ-গুরনূরের, দ্বিতীয় একদিনের ম্যাচে ১৭০ রানে বিশাল জয় ভারতের
Recommended image3
India vs Afghanistan: শুবমান-ঈশানের শতরান, আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে ভারত ৪০২
Recommended image4
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image5
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved