MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অনুষ্কার সঙ্গে একান্তে লর্ডস জয় উদযাপন বিরাট কোহলির, নেট দুনিয়ায় ঝড় তুলল সেই ছবি

অনুষ্কার সঙ্গে একান্তে লর্ডস জয় উদযাপন বিরাট কোহলির, নেট দুনিয়ায় ঝড় তুলল সেই ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ঐতিহাসিক জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টে শুরুর আগে কিছুটা ফেস্টিভ মুডে রয়েছেন দলের ক্রিকেটাররা। বাদ যাননি ভারত অধিনায়ক বিরাট কোহলিও। দলের সঙ্গে এই জয় সেলিব্রেট করার পাশাপাশি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ব্য।ক্তিগতভাবে এই জয় উদযাপন করেছেন বিরাট। সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Aug 19 2021, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রথম টেস্টে বৃষ্টির কারণে জয় হাতছাড়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। দ্বিতীয় টেস্টে লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে জো রুটের দলকে ১৫১ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বিরাট কোহলির দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
লর্ডসে দুরন্ত জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের তাদের নিজস্ব স্টাইলে এই জয় উপভোগ করতে দেখা যায়। ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
310
স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে লর্ডস টেস্ট জয় উপভোগ করেছেন বিরাট কোহলি। বিরুষ্কা বুধবার লন্ডনের টেন্ড্রিল রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
410
লাঞ্চে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও তার স্ত্রীকে চিনতে ভুল করেননি রেস্তোরাঁর কর্মীরা। শেফের সঙ্গে ছবি তোলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা ও ভারত অধিনায়ক বিরাট।
510
সেই রেস্তোরাঁর ইনস্টাগ্রামে বিরুস্কা ও শেফের ছবি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বিরাট ও অনুস্কা মধ্যাহ্নভোজ করতে এসেছিলেন। আমরা গর্বিত।’
610
বিরাট-অনুষ্কা ওই রেঁস্তোরায় একটি চমৎকার মধ্যাহ্নভোজ উপভোগ করেছেন এবং হোটেলের কর্মীদের সাথে একাধিক ছবি তুলেছেন ও সেগুলি শেয়ার করা হয়েছে।
710
রেঁস্তোরার খাবারও খুবই পছন্দ হয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। বলি অভিনেত্রী তার ইন্সটা স্টোরিতে টেন্ড্রিল রেস্টুরেন্টের প্রশংসা করে একটি পোস্টও শেয়ার করেছেন এবং লিখেছেন যে 'সেরা নিরামিষ খাবার।'
810
এর আগে লর্ডস টেস্টে ভারতের রোমাঞ্চকর জয় উপভোগ করেছেন অনুষ্কা শর্মা। ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অনুষ্কা।
910
তবে লর্ডস টেস্টে জয়ে বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা হলেও, ব্যাটসম্যান বিরাট কোহলি কিন্তু একেবারেই ছন্দে নেই। প্রথম ইনিংসে করেছিলেন ৪২ ও দ্বিতীয় ইনিংসে ২০। যা নিয়ে সমালোচনাও কম হয়নি।
1010
২৫ অগাস্ট থেকে হেডিংলি অর্থাৎ লিডসে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টে নিজেদের দূরন্ত ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। বিরাটের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ভক্তরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Recommended image2
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Recommended image3
CSK vs SRH: চিপকে সোমবার ডু অর ডাই ম্যাচ! হারলেই প্লে-অফের স্বপ্নভঙ্গ চেন্নাইয়ের, চাপে হায়দরাবাদও
Recommended image4
DC vs RR: বৈভবের রেকর্ডের দিন দিল্লির কাছে হার, প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল রাজস্থান
Recommended image5
Vaibhav Sooryavanshi: ছক্কার নতুন রেকর্ড, আইপিএল-এ ইতিহাস বৈভব সূর্যবংশীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved