MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • আইরিশদের বিরুদ্ধে দলে একাধিক নতুন মুখ, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

আইরিশদের বিরুদ্ধে দলে একাধিক নতুন মুখ, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আয়াররল্যান্ডের (India vs Ireland) টি২০ সিরিজ (T20 Series)। ২ ম্যাচের সিরিজে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে একাধিক নতুন মুখকে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)নেতৃত্বে ভারতীয় দল প্রথম কোনও সিরিজ খেলবে। ফলে আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশ, তা নিয়ে রয়েছে জল্পনা। দেখে নিন ভারতীয় দলের (Indian Cricket Team)সম্ভাব্য একাদশ।  

3 Min read
Author : Sudip Paul
Published : Jun 25 2022, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রুতুরাজ গায়কোয়াড়-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের ওপেনিং থাকার সম্ভানা বেশি রুতুরাজ গায়কোয়াড়ের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি২০ সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। একটি ম্যাচে ৫৪ রানের ইনিংস ছাড়া খুব একটা বড় রান পাননি রুতুরাজ গায়কোয়ার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া  তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

ইশান কিশান-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি ওপেনার ইশান কিশান। ৫ ম্যাচে ৪১.২০ গড়ে ২০৬ রান করেছিলেন তিনি। তার মধ্যে ছি দুটি মারকাটারি অর্ধশতরান। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ফের একবার নিজের সেরাটা দেওয়ার অপক্ষায় ইশান কিশান। 
 

311

সূর্যকুমার যাদব-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে ফিরতে চলেছেন সূর্যকুমার যাদব। ৩ নম্বরে ব্যাট করবেন তিনি। দীর্ঘদিন পর মাঠে ফিরবেন ডানহাতি এই ব্যাটসম্যান। তিনি আইপিএলের সময় চোটের কারণে বাদ পড়েছিলেন। যাদব আইপিএল ২০২২-এ ভাল পারফরম্যান্স করেছিলেন। 3টি অর্ধশতরানেপ সাহায্যে ৪৩.২৯গড়ে করেছিলেন ৩০৩ রান।
 

411

ভেঙ্কটেশ আইয়র-
আইরিশদের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে  মিডল অর্ডারে খেলতে পারেন ভেঙ্কটেশ আইয়র। আইপিএল ২০২২ খুব একটা ভালো যায়নি ভেঙ্কটেশ আইয়রের। তবে জাতীয় দলে সীমিত সুযোগগে বেশ কিছু ভালো পাফরম্যান্স করেছেন তিনি। এখনও পর্যন্ত ৯ টি২০ ম্যাচে ভেঙ্কটেশ আইয়র ৩৩.২৫ গড়ে ১৩৩ রান করেছেন। 
 

511

হার্দিক পান্ডিয়া-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার্দিক পান্ডিয়ার কাছে ফের একটি বড় লড়াই। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও অধিনায়ক হিসেবে আইপিএলের পর জাতীয় দলের হয়ে ফের নিজেকে প্রমাণ করতে চাইবেন  এই অলরাউন্ডার। প্রোটিয়াদের বিরুদ্ধে  দলে ফিরে ব্যাট হাতেও কামাল দেখিয়েছিলেন হার্দিক। ৪ ইনিংসে ৫৮.৫০ গড়ে ১১৭ রান করেছিলেন। 

611

দীনেশ কার্তিক-
ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডের বিরদ্ধে ভারতীয় দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন দীনেশ কার্তিক। আইপিএলে ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলে ফেরেন ডিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের ফর্ম বজায় রাখেন। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মববিশ্বাসী তিনি।

711

অক্ষর প্যাটেল-
দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন অক্ষর প্যাটেল। প্রোটিয়াদের বিরুদ্ধে নিজেকে সেইভাবে মেলে  ধরতে পারেননি বাঁ হাতি স্পিনার-ব্যাটসম্যান। তাই আইরিশদের বিরুদ্ধে সুযোগ পেলে ব্যাটে-বলে পারফর্ম করে দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য অক্ষর প্যাটেলের।
 

811

ভুবনেশ্বর কুমার-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ৪ ম্যাচে মাত্র  ৬.০৭ ইকোনমি রেটে নিয়েছিলেন ৬ উইকেট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখা ও বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য ভুবির। 

911

হার্শল প্যাটেল-
দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে সিররিজে রান খরচ করলেও সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন হার্শল প্যাটেল। ডেথ ওভারে তারর বোলিং মিশ্রণ বড় শক্তি  ভারতীয় দলের কাছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফের একবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন হার্শল প্যাটেল।
 

1011

যুজবেন্দ্র চাহল-
আইপিএল ২০২২-এ স্বপ্নের ফর্মে ছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ম্য়াচ একেবারেই ভালো যায়নি চাহলের। তবে শেষের দিকে ম্যাচে ফর্মে ফেরেন তিনি। সিরিজে নেন ৬ উইকেট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আরও একবার ভেলকি দেখাতে প্রস্তুত তিনি। 

1111

উমরান মালিক-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে অভিষেক হতে পারে কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিকের। আইপিএলে তার আগুনে বোলিং প্রশংসা কুড়িয়েছে সকলের। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image2
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image3
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image4
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image5
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved