MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Ravichandran Ashwin: শুধু ভালো ক্রিকেটার নয়, প্রেমিক-স্বামী-বাবা অশ্বিনও অনবদ্য

Ravichandran Ashwin: শুধু ভালো ক্রিকেটার নয়, প্রেমিক-স্বামী-বাবা অশ্বিনও অনবদ্য

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket team) স্পিন অ্যাটাকের সেরা ভরসা  রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। টেস্ট ক্রিকেটে (Test Cricket)পেরিয়ে গিয়েছেন ৪০০ উইকেটের গন্ডীও। দীর্ঘ দিন পর সাদা বলের ক্রিকেটে ফিরে নিজের জাত চিনিয়েছেন অশ্বিন। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে (International Test Cricket) সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন অশ্বিন।মাঠে দুরন্ত ক্রিকেটারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে একনজন ভালো প্রেমিক, স্বামী, বাবা অশ্বিন। বিয়ের ৯ বছর পরও তার ছোট বেলার প্রেম ও স্ত্রী  প্রীথি নায়ায়ণনের সঙ্গে সম্পর্ক খুবই রোমান্টিক ও মধুর। আজ আপনাদের জানাবো রবিচন্দ্রম অশ্বিনের প্রেম ও তার স্ত্রী প্রীথি নারায়ণ সম্পর্কে।  

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 28 2021, 06:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতীয় ক্রিকেট দলের তথা বিশ্ব ক্রিকেটের তারকা অফ স্পিনার ও আইপিএলের অন্যতম স্টার প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিনের বিয়ে করেন তার ছোট বেলা অর্থাৎ স্কুল জীবনের ভালবাসা  প্রীথি নায়ায়ণনের সঙ্গে। দীর্ঘ দিনের সম্পর্ক ছিল তাদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

প্রীথি নায়ায়ণনের ১৯৮৮ সালের ২৬ মে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন। এক মিডল ক্লাস ফ্যামিলিতে তার জন্ম। চেন্নাইতে স্কুল জীবন , কলেজ জীবন থেকে শুরু করে তার সম্পূর্ণ  বেড়ে ওঠা। প্রীথি খুবই সুন্দরী ও মিষ্টি দেখতে।

310

ছোট বেলা থেকেই খুবই মেধাবী ছিলেন প্রীথি। এসআরএম ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজির উপর তিনি বি টেক পাশ করেন। ম্য়ারাথন দৌর প্রতিযোগিতায় অংশ নিতে প্রীথি খুব পছন্দ করেন। স্পোর্টস তার বরাবরই  খুব প্রিয় ছিল।
 

410

প্রীথির সঙ্গে অশ্বিনের আলাপ হয় স্কুল জীবনে। প্রথমে তারা ভাল বন্ধু ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই   কিছু দিনের মধ্যেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরে তারা একই কলেজে ভর্তি হন ও চুটিয়ে প্রেম করেন।

510

তাদের সম্পর্কের কথা প্রথম থেকেই জানত তাদের পরিবারের সদস্যরা। দুই পরিবার মেনেও নিয়েছিল তাদের সম্পর্ক। ফলে সম্পর্ক পরিণতি পেতে কোনওরকম অসুবিধাই হয়নি।  ২০১১ সালে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান সম্পন্ন হয়।
 

610

বাগদানের কিছু সমের মধ্যেই  ২০১১ সালেরই ১৩ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবিচন্দ্রন অশ্বিন ও  প্রীথি নায়ায়ণন। বিয়েতে কোন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়নি। দুই পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে হয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।
 

710

বিয়ের চার বছর পর ২০১৫ সালে অশ্বিন ও প্রীথির পরিবারে আসে তাদের প্রথম কন্যা সন্তান। নাম রাখেন আখিরা। পরের বছর ২০১৬ সালেই দ্বিতীয় কন্যা সন্তান বাব-মা হন অশ্বিন ও প্রীথি। দ্বিতীয় সন্তানের নাম আধ্যয়া।

810

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় প্রিথী। তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। শুধু মাত্র ইনস্টাগ্রামে প্রিথীর ফলোয়ার্সের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি। খুব মিষ্টি দেখতে হওয়ায় প্রিথীর ছবি সোশ্যাব মিডিয়ায় তার ফ্যান, ফলোয়ার্সরা খুব লাইক ও কমেন্টও করেন।

910

খেলার মাঝে অবসর সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন অশ্বিন। কিন্তু বাড়িতে যে তার বউয়েরই রাজ চলে এই ছবিই তার প্রমাণ। তবে একইসঙ্গে তাদের প্রেমেরও পরিচয় পাওয়া যায় এই ছবিতে।

1010

দেশের খেলা হোক আর আইপিএল অশ্বিনকে খুবই সাপোর্ট করেন প্রীথি। কঠিন সময়ে স্বামীর পাশে থাকেন তিনি। বর্তমানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের ভালোবাসায় ভরপুর হাসি-খুশি পরিবার। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: নেতৃত্ব হারালেন, ভারতের হয়ে আর টি-২০ খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার!
Recommended image2
Sourav Ganguly Security: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে, কোন ক্যাটেগরির সিকিউরিটি পাবেন?
Recommended image3
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image4
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image5
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved