MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কোন রণনীতিতে ষষ্ঠ দিনে কিউই বধ করার পরিকল্পনা করছে ভারত, জানালেন মহম্মদ শামি

কোন রণনীতিতে ষষ্ঠ দিনে কিউই বধ করার পরিকল্পনা করছে ভারত, জানালেন মহম্মদ শামি

পঞ্চম দিনে দুরন্ত বোলিং করে ভারতীয় পেসাররা। যদিও উইলিয়ামসন, সাউদি, জেমিসনদের লড়াইয়ে লিড পায় নিউজল্য়ান্ড। দিনের শেষে রোহিত-গিলের উইকেটে হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে কী হতে চলেছে ভারতীয় দলের রিজার্ব ডে-র রণনীতি তা জানালেন মহম্মদ শামি।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 23 2021, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পঞ্চম দিনে প্রথম সেশনে দুরন্ত বোলিং করে ভারতীয় পেসাররা। তিন উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিল কিউইদের। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি অনবদ্য বোলিং করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কিন্তু দ্বিতীয় সেশনে কেন উইলিয়ামসন , টিম সাউদি ও কাইল জেমিসনের অনবদ্য লড়াইয়ে ভারতের ২১৭ রান টপকে যায় নিউজিল্যান্ড। ২৪৯ রানে শেষ হয় কিউইদের ইনিংস।
 

310

৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা ও শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের শেষে ভারতের স্কোর ৬৪ রানে ২ উইকেট। ক্রিজে রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা।
 

410

এই পরিস্থিতিতে ষষ্ঠ দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে কী হতে চলেছে ভারতীয় দলের রণনীতি, কীভাবে ম্যাচ জিততে পারে টিম ইন্ডিয়া সেই সম্পর্কে আভা দিলেন মহম্মদ শামি।

510

সাংবাদিক বৈঠকে মহম্মদ শামি বলেন, বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই কত রান করে ছাড়া উচিত, সেই নিয়ে কথা হয়নি। সবে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। যত রান করা সম্ভব, করতে হবে।
 

610

এছাড়াও ম্য়াচ জয়ের জন্য ষষ্ঠ দিনের শুরুতেই ভারতীয় দল যে আক্রমণাত্মক হয়ে মাঠে নামবে না, সে কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন ভারতীয় পেসার। নিরাপদ রান করে জয়ের জন্য ঝাপানোটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন তিনি।
 

710

মহম্মদ শামি বলেন,ইংল্যান্ডে যে কোনও সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। সেই অনুযায়ী খেলতে হবে আমাদের। জয়ের জন্য ওদের ১০ উইকেট নিতে হবে আমাদের। তার আগে লড়াইয়ের মতো রান দরকার আমাদের। 
 

810

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেন মহম্মদ শামি। সর্বোচ্চ ৪ উইকেট নেন ভারতীয় বোলিং লাইনআপে। শামির আগুনে বোলিং প্রশংসা করেন সকলেই।

910

নিজের সাফল্য নিয়ে শামি বলেন,টেস্ট ম্যাচে একই পরিকল্পনা নিয়ে পাঁচ দিন খেলা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী ছক বদলাতেই হয়। নিউজিল্যান্ডের রান আটকানো সেই সময় গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই অনুযায়ী বল করেছি, যা চাপ তৈরি করে দেয় ওদের ব্যাটসম্যানদের ওপর। তাতেই উইকেট এসেছে।

1010

ফলে শামির কথা থেকে এটুকি পরিস্কার যে তাড়াহুড়ো করে উইকেট খুইয়ে চাপে পড়ার থেকে নিরাপদ টোটাল তুলে, তারপর বোলিংয়ে নিউজিল্যান্ডকে অল আউট করার চেষ্টা করা হবে। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sourav Ganguly: একইসঙ্গে সিএবি সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের কোচ, স্বার্থের সংঘাত সৌরভের?
Recommended image2
Virat Kohli 5 crore Allegation: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি! বিরাটকে নিয়ে বিস্ফোরক দাবি, মুখ খুলল টিম কোহলি
Recommended image3
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image4
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Recommended image5
Ajit Agarkar: অজিত আগরকরের মেয়াদ শেষ হচ্ছে, নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন বিসিসিআই-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved