MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মেগা ফাইনালের আগে দলকে উজ্জীবিত করতে 'বিরাট বার্তা', কী বলেন ভারত অধিনায়ক

মেগা ফাইনালের আগে দলকে উজ্জীবিত করতে 'বিরাট বার্তা', কী বলেন ভারত অধিনায়ক

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই সাউদ্যাম্পটনের এজিয়াস রোজ বলে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের মহারণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল ঘিরে চড়ছে উন্মাদনা-উত্তেজনার পারদ। হাইভোল্টেজ ম্যাচের আগে দলকে বার্তা দলেক 'বিরাট বার্তা' দিলেন ভারত অধিনায়ক। ম্য়াচ জয়ের জন্য দিলেন চাপমুক্ত থাকার পরামর্শ। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 18 2021, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আর কয়েক মুহূর্ত পরেই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিরাট কোহলি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
ফাইনাল যুদ্ধের আগে দলকে যতটা সম্ভব হালকা মেজাজে রাখার চেষ্টা করলেন ভারত অধিনায়ক। আর পাঁচটা সাধারণ ম্য়াচের মতই এই ম্য়াচকে ভাবতে বললেন বিরাট।
38
সতীর্থদের ফাইনাল ম্যাচ নিয়ে বেশি চাপ না নেওয়ারই বার্তা দিলেন তিনি। বিরাটের মতে, একটা ম্যাচ খারাপ খেললে পৃথিবী কখনই উলটে যাবে না। তাই ওই ম্যাচ নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই।
48
ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি বলেন,পাঁচদিনের একটা টেস্ট দিয়ে কিছুই বিচার হয় না। যাঁরা ক্রিকেট বোঝান, তাঁরা জানেন গত চার-পাঁচ বছর ধরে কী পারফর্ম করেছে।
58

এছাড়াও ভারত অধিনায়ক বলেন,'যদি আমরা জিতি তাহলেও ক্রিকেট বন্ধ হয়ে যাবে না। আর হারলেও হবে না। এটাও ঠিক আরেকটা ম্যাচের মতোই। বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হতে পারে।'

68
বিরাটের মতে, 'মানছি, এটা দারুণ একটা মুহূর্ত। কিন্তু মনে রাখতে হবে জীবন যেমন থেমে থাকে না, তেমনই ক্রিকেটও থেমে থাকবে না। আমাদের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে হবে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'
78
এখানেই থেমে না থেকে ভারত অধিনায়ক আরও বলেছেন,'নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে সকলকে। যতটা সম্ভব পরিস্থিতি সহজ-সরল রাখতে হবে। খেলাটা উপভোগ করতে হবে'।
88
তবে ম্য়াচে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বিরাট। নিজের দলের উপর তার আস্থাও রয়েছে। কোহলি বলেছেন,'আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণের তাগিদে মাঠে নামি এবং আমরা জানি, দল হিসেবে আমরা কারা।'

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shah Rukh Khan: বিশ্বকাপ ফুটবলের মাঝেই মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শাহরুখের
Recommended image2
Vaibhav Sooryavanshi: ইংল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচ, খেলার সুযোগ পাবেন বৈভব?
Recommended image3
IND vs ENG T20: নতুন পরীক্ষা এবার ভারতের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে?
Recommended image4
Shashank Singh: রাঁধুনিকে মারধরের অভিযোগ, শশাঙ্ক সিং, বাবার বিরুদ্ধে এফআইআর
Recommended image5
Harmanpreet Kaur: এশিয়ান গেমসের দল ঘোষণা বিসিসিআই-এর, নেতৃত্বে হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved