MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মডেল-অভিনেত্রী থেকে প্লেয়ার, বিরাটের জীবনের একাধিক বিতর্কিত প্রেম, সবটা জানত কি অনুষ্কা

মডেল-অভিনেত্রী থেকে প্লেয়ার, বিরাটের জীবনের একাধিক বিতর্কিত প্রেম, সবটা জানত কি অনুষ্কা

শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল। মেগা ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে আরও একবার ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২২ গজে বিরাটের রেকর্ডের খুটিনাটি থেকে তার ব্যক্তিগত জীবন, আলোচনায় উঠে আসছে সব কিছুই। কারণ ফ্যানেদের বরানরই তাদের প্রিয় তারকার ব্যক্তিগত জীবনে উঁকি মারার স্বভাব থাকে। আপনারা কী জানেন অনুষ্কা শর্মার আগে একাধিক অভিনেত্রী, মডেল এমনকী মহিলা ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল বিরাটের। মহারণের আগে জেনে নিন বিরাটের ভাইরাল ও বিতর্কিত 'লাভ লাইফ' সম্পর্কে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 17 2021, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

সারা জেন ডিয়াস-
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ চলার সময়ে খবর গুঞ্জন রটে যায় প্রাক্তন মিস ইন্ডিয়া সারা জেন ডিয়াস ও ক্রিকেটার বিরাট কোহলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 

212

সারা জেন ডিয়াস-

সারার জন্য মুম্বইয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিটের ব্যবস্থা করে দেন বিরাট। সেই টিকিট নিজেই সারার কাছে তিনি পাঠান বলেও খবর। তবে এই ঘটনার কিছুদিনের মাথায় জানা যায়, দু'জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

312

তমান্না ভাটিয়া-
'বাহুবলী ' ছবির প্রথম ভাগে মহেন্দ্র বাহুবলীর প্রেয়সীর ভূমিকায় দেখা যায় দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়াকে। দক্ষিণী ছবি ছাড়াও বহু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তমন্না। এই তমন্নার সঙ্গেই একটা সময়ে নাম জড়িয়েছিল বিরাটের। 
 

412

তমান্না ভাটিয়া-
একটি সেলফোন নির্মাতা সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিং এর সময়ে দুজনের প্রথম দেখা হয়। তারপর থেকেই ঘন ঘন যোগাযোগ । বাড়তে থাকে প্রেম। ২০১২ সালে শুরু হওয়া বিরাটের এই প্রেম যদিও বেশি দিন টেকেনি।
 

512

ইসাবেল লিইট-
পর পর প্রেম এভাবে ভেঙে যাওয়ার পর বিরাটের জীবনে আসেন ইসাবেল লিইট । শোনা যায়, ইসাবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস হয়ে উঠেছিলেন বিরাট। একটি পার্টিতে দুজনের প্রথম সাক্ষাৎ। তারপর টানা দু বছর তাঁরা ডেট করেন। 
 

612

ইসাবেল লিইট-
ইসাবেলের তরফেও এই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত ইসাবেলের সেই স্বপ্ন পূরণ হয়নি বিভিন্ন কারণে।

712

ড্যানিয়েল ওইয়েট-
তিনি হ্যান্ডসাম, ড্যাশিং , সুপুরুষ, ভারতের অন্যতম সেরা ক্রিকেটার, তাঁর প্রেমে কে না পড়বেন? একসময় এই ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েল ওইয়েট। 
 

812

ড্যানিয়েল ওইয়েট-
নিজের প্রেমের কথা জানিয়ে বিরাট কোহলিকে বিয়ে করতে চান বলে সোশ্য়াল মিডিয়ায় জানিয়েও দেন ড্যানিয়েল ওয়েইট। যদিও সেই বিষয় বেশি দূর পর্যন্ত এগোয়নি।

912

সঞ্জনা-
আরও এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল বর্তমান ভারত অধিনায়কের। দক্ষিণী অভিনেত্রীর সঞ্জনার সঙ্গে নাম জড়ায় তার। বিরাটের সঙ্গে টেনিস খেলতে ও লং ড্রাইভে যেতে খুবই ভালোবাসেন তিনি। যদিও তা বেশি দূর এগোয়নি।
 

1012

অনুষ্কা শর্মা-
এরপরই বিরাটের জীবনে আসেন বলিউড সুন্দরী অনুষ্কা শর্মা। তমন্নার মতো অনুষ্কার সঙ্গেও বিরাটের প্রথম দেখা একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এ। তারপর বন্ধুত্ব, ঘনিষ্ঠ বন্ধুত্ব যা শেষপর্যন্ত প্রেমের দিকে গড়ায়। 
 

1112

অনুষ্কা শর্মা-
তবে জানা যায় বিরাটের জীবনের বিতর্কিত দিকগুলি সম্পর্কে অবহিত ছিলেন অনুষ্কা। কিন্তু তিনি এই সব বিষয়কে পাত্তা দিতে চাননি। বিরাটের মধ্যেই খুঁজে পেয়েছিলেন নিজের মনের মানুষকে।

1212

অনুষ্কা শর্মা-
অবশেষে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। চলতি বছরেই বিরাট অনুষ্কার জীবনে এসেছে তাদের কন্যা সন্তান ভামিকা। বর্তমানে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন বিরাট-অনুষ্কা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Match Update: ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান! ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, চাপের মুখে নতিস্বীকার?
Recommended image2
IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Recommended image3
BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড বি'-তে বিরাট ও রোহিত, শুভমন গিলের পদোন্নতি
Recommended image4
পাকিস্তানের ৩টে 'হাস্যকর' দাবিই খারিজ করল ICC, এবার কী করবেন মহসিন নকভি?
Recommended image5
Scotland vs Italy: ইডেনে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্কটল্যান্ড, ৭৩ রানে হার ইতালির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved