MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন , দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন , দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

মঙ্গলবার এশিয়া কাপের (Asia Cup 2022) ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত (India vs Sri Lanka)। তার আগে দলের কম্বিনেশন কী হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় থেকে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। মেগা ম্যাচে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ (Probable Playing 11 of Indian Cricket Team), দেখে নিন এক নজরে।  

3 Min read
Author : Sudip Paul
Published : Sep 05 2022, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা-
প্রথম দুই ম্য়াচে রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ঝোড়ো ২৮ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচে বড় রান করাই লক্ষ্য ভারত অধিনায়কের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

কেএল রাহুল-
গ্রুপ পর্বের দুই ম্যাচে বড় রান আসেনি কেএল রাহুলের ব্যাটেও। তবে শেষ ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত গতিতে ২৮ রানের ইনিংস খেলেছেন তিনি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের চেনা ছন্দে ফিরে বড় রান করতে মরিয়া কেএল রাহুল।

311

বিরাট কোহলি-
এশিয়া কাপ শুরুর আগে দলের সবথেকে ফর্মের বাইরে যেই ব্য়াটসম্যান ছিলেন তিনি বিরাট কোহলি। কিন্তু শেষ ৩ ম্য়াচে ২টি অর্ধশতরান সহ প্রতি ম্য়াচেই রান করে বুঝিয়ে দিয়েছে ঘুম ভেঙেছে রান মেশিনের ব্যাটের। এবার সেই ফর্ম ঘরে রাখাই লক্ষ্য বিরাটের।

411

সূর্যকুমার যাদব-
হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ফর্মে ফিরেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করেও বড় স্কোর করতে পারেননি তিনি। এবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আরও একবার নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য সূর্যকুমারের।

511

হার্দিক পান্ডিয়া-
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন হার্দিক পান্ডিয়া। মাঝে হংকং ম্যাচ বিশ্রান নিয়ে সুপার ফোরের পাকিস্তান ম্য়াচে ফিরলেও ব্য়াটে খাতাই খুলতে পারেননি হার্দিক। বল হাতেও দিয়েছেন ১০-এর বেশি ইকোনমি রেটে রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের অলরাউন্ড পারফর্ম করাই লক্ষ্য হার্দিকের।
 

611

দীনেশ কার্তিক / ঋষভ পন্থ-
হংকং ও শেষ পাকিস্তান ম্য়াচে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে খেলেছিলেন ঋষভ পন্থ। পাক ম্যাচে হটকারীর মত শট খলে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের একবার দলে ফিরতে পারেন দীনেশ কার্তিক। তবে দলে বাঁ হাতি ব্যাটার না থাকায় থেকে যেতে পারেন পন্থ।
 

711

দীপক হুডা-
পাকিস্তন ম্য়াচে সুযোগ পেয়ে বড় স্কোর করতে না পারলেও ঝলক দেখিয়েছিলেন দীপক হুডা। সঙ্গে তিনি অফ স্পিন বোলিংও করতে পারেন। ফলে শ্রীলঙ্কা ম্য়াচে ফের তাকে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে। 

811

অক্ষর প্যাটেল-
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।  তার জায়গায় দলে এসেছেন অপর বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতে পারেন তিনি।

911

রবি বিষ্ণোই-
পাকিস্কানের বিরুদ্ধে ভারতের যে বোলাররা আঁটোসাটো বোলিং করেছেন তাদের মধ্যে অন্যতম হোলেন রবি বিষ্ণোই। একটি উইকেটও পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তরুণ লেগ স্পিনারের দলে থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

1011

 ভুবনেশ্বর কুমার-
শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খুব একটা ভালো যায়নি ভুবনেশ্বর কুমারের। তবে ভারতীয় পেস অ্যাটাকের তিনিই যে প্রধান অস্ত্র সে বিষয়ে কোনও সন্দেহ নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একবার নিজের সেরাটা দিতে প্রস্তুত ভুবি।

1111

অর্শদীপ সিং-
পাকিস্তান ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে ভিলেন হয়ে উঠেছে তরুণ বাঁ হাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তার উপরই ভরসা রাখতে পারে টিম ম্য়ানেজমেন্ট। নিজেকে ফের প্রমাণ করাই লক্ষ্য পঞ্জাব দা পুত্তরের। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(12.2 ov)20/2
AUSAUS
-
Day 1
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranji Trophy Bengal: ১৫ উইকেটের পতনের দিনে বাংলা অল আউট ১৮৪ রানে
Recommended image2
Shubman Gill: রঞ্জি ট্রফিতে ১ রান করেই আউট, নিউজিল্যান্ড সফরের আগে ব্যর্থ শুবমান
Recommended image3
India Tour of New Zealand 2026: বৃহস্পতিবার থেকে কিউই সফরে নামছে টিম ইন্ডিয়া, জানুন স্কোয়াড, ক্রীড়াসূচি, কোথায় দেখা যাবে
Recommended image4
ডিভোর্সের পর মদের নেশা চরমে ওঠে! ২৬ দিন রিহ্যাব সেন্টারে ছিলেন চাহাল
Recommended image5
India vs New Zealand Test: বুমরা নয়! কিউয়িদের আসল ভয় সিরাজকে নিয়ে! টেস্টের আগে সতর্ক করলেন সাউদি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved