MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে, জেনে নিন বিস্তারিত

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে, জেনে নিন বিস্তারিত

জিম্বাবোয়ে ক্রিকেটাররা যতই হুঙ্কার দিক আশা যেমনটা করা হয়েছিল ঠিক তেমনভাবেই একদিনের সিরিজ শুরু করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম একদিনের ম্যাচে রেগিস চাকাবাভার (Regis Chakabva) দলকে একতরফাভাবে ১০ উইকেটে উড়িয়ে দেয় টিম  ইন্ডিয়া (Team India)। একইসঙ্গে গড়ে একাধিক রেকর্ডও। সেই সকল রেকর্ড এক ঝলকে দেখে নিন।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 19 2022, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

জিম্বাবোয়েকে প্রথম একদিনের ম্যাচে ১০ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ দুরন্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে প্রথম একদিনের ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

এই প্রথম ভারত এক বছরে দু’বার ওডিআই ক্রিকেটে ১০ উইকেটে ম্যাচ জিতেছে। এর আগে গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। এই ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড দল। বিনা উইকেট হারিয়ে রান তাড়া করেছিল ভারত।

36

৬ বছর আগে এই হারারেতেই জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। ২০১৬ সালের পরে আবার ২০২২ সালে হারারেতেই জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে যা অনন্য একটি রেকর্ড। কারণ একই মাঠে, একই প্রতিপক্ষকে একাধিকবার ১০ উইকেটে পরাজিত করার রেকর্ড নেই।
 

46

২০১৩সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটিও ম্যাচ হারেনি ভারত। এখন পর্যন্ত খেলা ১৩টি ম্যাচে পরাজয়ের মুখে পড়েছে জিম্বাবোয়ে দল। যা একটি অনন্য রেকর্ড।

56

২০১৯ বিশ্বকাপের পরে শিখর ধাওয়ান ওডিআই ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ধাওয়ান এই সময়ের মধ্যে ৫২.০৯-এর দুর্দান্ত গড়ে ১০৯৪ রান করেছেন। একই সময়ে বিরাট কোহলি ২০১৯ বিশ্বকাপের পর ৪৪.০৮ গড়ে ১০৫৮ রান করেছন। এই তালিকায় অনেকটাই পিছিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা রোহিত এই টুর্নামেন্টের পরে মাত্র ৭১৮ রান করেছেন।

66

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রেগিস চাকাবাভা। ভারতের হয়ে ৩টি করে উইকেট  নেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। রান তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে বিনা উইকেটে রান তাড়া করে ফেলে টিম ইন্ডিয়া। ৮২ রানে অপরাজিত থাকেন শুবমান গিল ও ৮১ রানে অপরাজিত থাকেন শিখর ধওয়ান।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sourav Ganguly Security: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে, কোন ক্যাটেগরির সিকিউরিটি পাবেন?
Recommended image2
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image3
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image4
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Recommended image5
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved