MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • AXAR PATEL ENGAGEMENT: জন্মদিনেই সারলেন বাগদান, ফিল্মি কায়দায় বান্ধবীকে চমক দিলেন অক্ষর প্য়াটেল

AXAR PATEL ENGAGEMENT: জন্মদিনেই সারলেন বাগদান, ফিল্মি কায়দায় বান্ধবীকে চমক দিলেন অক্ষর প্য়াটেল

নিজের জন্মদিনটা (Birthday) স্মরণীয় করে রাখলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel)। জন্মদিনেই নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বাগদানটাও (Engagement)সেরে ফেললেন তিনি। রাজকীয় আয়োজন করেছিলেন অক্ষর প্যাটেল। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) ও তার বান্ধবী।   

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 21 2022, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২৮ তম জন্মদিনের দিনই জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটা নিয়ে নিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। জন্মদিনটা স্মরণীয় করে রাখতে বান্ধবীকে বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেললেন অক্ষর। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষর প্যাটেলের গুজরাট দলের সতীর্থ ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন অক্ষরের বান্ধবী মেহাও। দুজনে মিলেই একসঙ্গে জন্মদিনের কেক কাটেন। হবু স্বামীকে জন্মদিনের শুভেচ্ছাও জানান মেহা। 

38

জন্মদিনের অনুষ্ঠানে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য রাজকীয় ব্যবস্থা করেছিলেন অক্ষর প্যাটেল। সেই ব্যবস্থাপনা নিজের বান্ধবীকে ঘুরিয়ে দেখান তারকা ক্রিকেটার। অবাক হয়ে যান তার বান্ধবীও।

48

পুরোপুরি ফিল্মি কায়দায় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন অক্ষর। ফুলের হার্ট সাইনের মাঝে হাঁটু মুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গিয়েছে অক্ষরকে। এমন কী পিছনে লেখাও ছিল, ‘ম্যারি মি’। 

58

অক্ষর প্যাটেলের সঙ্গে মেহার সম্পর্ক দীর্ঘ দিনের। অবশেষে বিয়ের প্রস্তাব পেয়ে তাতে রাজী না হয়ে থাকতে পারেননি মেহা। অক্ষর এবং মেহা একে অপরকে আংটি পরিয়ে দিয়েছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। 

68

জন্মদিনের অনুষ্ঠানে ঘনিষ্ঠ মুহূর্তেও ধরা দেন অক্ষর প্য়াটেল ও মেহা। দুজনের রোমান্টিক মুহূর্তের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। যা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্য়াল মিডিয়ায়। 

78

সোশ্যাল মিডিয়ায় নিজের এবং মেধার ছবি দিয়ে অক্ষর লিখেছেন, ‘আমার জীবনের নতুন শুরু’। সঙ্গে একটি আংটির ছবি। সেই সঙ্গে আরও লেখা ‘টুগেদার এন্দ ফরএভার’। সকলেই শুভেচ্ছা জানান তাদের।

88

ব্যক্তিগত জীবনের বাইরে ক্রিকেট জীবনেও বিগত কয়েক বছর ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কারণে যেতে পারেননি অক্ষর। চোট সারিয়ে ভারতীয় দলের ফেরার অপেক্ষায় রয়েছেন অক্ষর প্য়াটেল।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকারের জন্য বিশেষ 'ব্যাটোগ্রাফি' আনল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিষয়টা কী?
Recommended image2
World Cup Cricket & Football: বিরল ঘটনার সাক্ষী থাকবেন ক্রীড়াপ্রেমীরা! ২০৩০ সালের ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ একসঙ্গে?
Recommended image3
SA vs BAN 1st Test: তোহিদের পর লিটনের হৃদয় জেতা সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকায় প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান
Recommended image4
Jay Shah ICC Chair: ফের জয় শাহ আইসিসি-র প্রেসিডেন্ট হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন গিল এবং সূর্যরা, কী জানালেন তারা?
Recommended image5
Jay Shah: ফের ICC চেয়ারম্যান জয় শাহ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার দায়িত্ব, ক্রিকেট প্রশাসনে ভারতের বড় সাফল্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved