আন্তর্জাতিক ক্রিকেটে ফের ভারতের বড় সাফল্য। দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার, ১৬ নভেম্বর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করল ICC বোর্ড। ইন্দোনেশিয়ার বালিতে ICC-র বোর্ড ও কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফের ভারতের বড় সাফল্য। দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার, ১৬ নভেম্বর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করল ICC বোর্ড। ইন্দোনেশিয়ার বালিতে ICC-র বোর্ড ও কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর প্রথমবার ICC চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। এবার দ্বিতীয় মেয়াদেও তাঁর উপরেই আস্থা রাখল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
কেন ফের জয় শাহের উপর আস্থা ICC-র?
ICC-র তরফে জানানো হয়েছে, বিশ্ব ক্রিকেটের উন্নয়ন, আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্প্রসারণের পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বোর্ডের মতে, ক্রিকেটের সামনে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন বিশ্বজুড়ে এই খেলার প্রসারে নতুন সুযোগ তৈরি করবে। জয় শাহের দ্বিতীয় মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে চলেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন। প্রায় ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের নতুন নতুন দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চায় ICC। এছাড়াও মহিলাদের ক্রিকেটের উন্নয়ন, সহযোগী দেশগুলির (Associate Members) জন্য আরও সুযোগ তৈরি, আন্তর্জাতিক
কী বললেন জয় শাহ?
দ্বিতীয়বার দায়িত্ব পেয়ে জয় শাহ জানিয়েছেন, ICC বোর্ডের আস্থায় তিনি সম্মানিত। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই খেলাকে আরও জনপ্রিয় করে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর বক্তব্য, শুধু বড় টুর্নামেন্ট আয়োজন করাই যথেষ্ট নয়। ক্রিকেটার, সমর্থক, বাণিজ্যিক অংশীদার এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দেওয়া এক বিবৃতিতে জয় শাহ বলেন, “আইসিসি বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে, তাতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রতিটি ডিরেক্টরের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাটা যেমন বিশেষ সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমি আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইসিসির শীর্ষ পদে আসার আগে বিসিসিআই-র সচিব হিসেবে দায়িত্ব পালন করা শাহ জোর দিয়ে বলেন যে, আইসিসির লক্ষ্য কেবল সফল টুর্নামেন্ট আয়োজন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি জানান, খেলোয়াড়, ভক্ত এবং বাণিজ্যিক অংশীদারদের সহায়তার মাধ্যমে ক্রিকেটের জন্য একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলাই কাউন্সিলের লক্ষ্য। মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ক্রিকেটের শক্তির কথা তুলে ধরে তিনি আরও বলেন, তার অগ্রাধিকার হল বড় পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়া, যাতে খেলার জগতে একটি স্থায়ী ছাপ রেখে যাওয়া যায়। তিনি বলেন, “আমরা আমাদের খেলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাটিকে নতুন দর্শকদের সামনে তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ তৈরি করেছে। কেবল সফল ইভেন্ট আয়োজন করাই আমাদের দায়িত্ব নয়। বরং ভক্ত, ক্রীড়াবিদ, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের উপর গুরুত্ব দিয়ে আমাদের এই খেলার জন্য একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমি সবসময়ই বিশ্বাস করি যে, মানুষকে একত্রিত করার ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড এবং আমাদের সদস্য দেশগুলোর সহায়তায়, আমাদের মূল লক্ষ্য হবে উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া এবং এমনভাবে এগিয়ে যাওয়া, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যাবে।”














