MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, আতঙ্ক বাড়ছে গোটা দেশ জুড়ে

করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, আতঙ্ক বাড়ছে গোটা দেশ জুড়ে

দেশ জুড়ে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। আতঙ্ক বাড়ছে সর্বত্র। বাদ যাচ্ছেন না ক্রীড়া ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলার পর করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও এস বদ্রীনাথ। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় মহিলা দলের টি২০ অধিনায়ক হরমনপ্রীত কউর। এই খবর জানার পর থেকেই ভারতীয় ক্রিকেট জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক।  

1 Min read
Author : Sudip Paul
Published : Mar 30 2021, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

করোনার কারণে দীর্ঘ ১২ মাস পর ক্রিকেটে ফেরে ভারতীয় মহিলা দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিন ও টি২০ সিরিজ দুটোতেই হারের মুখ দেখতে হয় মহিলা দলকে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এরইমধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন ভারতীয় টি২০ মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।
 

38

১৭ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে চোট পান হরমনপ্রীত কউর। তারপর আর টি২০ সিরিজে খেলা হয়নি ভারতীয় তারকা ব্যাটসম্যানের। 
 

48

ওয়ান ডে সিরিজ চলাকালীন নিয়মিত করোনা পরীক্ষা হয়েছিল, সেই সময় রিপোর্ট নেগেটিভ ছিল। ফলে টি২০ সিরিজে বিশ্রামে থাকাকালীনই করোনা আক্রান্ত হয়েছেন হরমনপ্রীত।

58

স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই সর্দি, কাশি, গলা ব্যাথায় ভুগছিলেন হরমনপ্রীত। চিকিৎসকের পরামর্শ মেনে কোভিড টেস্ট করান তিনি। তখনই জানা যায়, তিনি কোভিড পজিটিভ।

68
সোশ্যাল মিডিয়ায় নিজেও জানিয়েছেন হরমনপ্রীত করোনা আক্রান্ত হওয়ার কথা। লিখেছেন, দুর্ভাগ্যবশত আমি কোভিড ১৯ পজেটিভ হয়েছি। তবে বর্তমানে আমি স্বাভাবিক ও আইসোলেশনে রয়েছি। ডাক্তারদের পরামর্শ মেনে চলছি।
78

একইসঙ্গে হরমনপ্রীত জানিয়েছেন, বিগত সাত দিনে যারা আমার সংস্পর্শে এসেছে তারা একবার করোনা পরীক্ষা করে নেবেন সেফ থাকার জন্য। আমি খুব শীঘ্রই মাঠে ফিরব। 

88

হরমনপ্রীত কউরের করোনা আক্রান্ত হওয়ার পরই ভারতীয় ক্রিকেটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved