MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2021 - ধোনি থেকে সৌরভ, এই ৮ ভারতীয় ক্রিকেটারই প্রোপোজ করেছিলেন পুরো ফিল্মি স্টাইলে, দেখুন

IPL 2021 - ধোনি থেকে সৌরভ, এই ৮ ভারতীয় ক্রিকেটারই প্রোপোজ করেছিলেন পুরো ফিল্মি স্টাইলে, দেখুন

ভারতে ক্রিকেট নিয়ে মানুষের যতটা আগ্রহ থাকে, ঠিক ততটাই আগ্রহ থাকে ক্রিকেটারদের প্রেম জীবন নিয়েও। বৃহস্পতিবারই, আইপিএল ২০২১-এর (IPL 2021)-এ পাঞ্জাব কিংস (Punjab Kings)-এর বিরুদ্ধে ম্যাচে হারার পরেও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর জোরে বোলার দীপক চাহার (Deepak Chahar), তাঁর বান্ধবী জয়া ভরদ্বাজকে  (Jaya Bhardwaj) গ্যালারিতে হাঁটু মুড়ে বসে একেবারে ফিল্মি স্টাইলে বিয়ের প্রস্তাব দিয়েছেন। জয়াও দেরি না করে তাঁর প্রস্তাব গ্রহণ করেছেন। তবে, দীপক ছাড়াও অনেক ভারতীয় ক্রিকেটারই আছেন, যাঁরা তাঁদের সঙ্গীদের বিয়ের জন্য একটি অনন্য স্টাইলে প্রোপোজ করেছিলেন -   

3 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 08 2021, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

হার্দিক এবং নাতাশা, গত বছর লকডাউন চলাকালীন বিবাহ করেছেন। বিয়েটা তাঁরা বেশ সাদামাটা ভাবে করলেও, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কিন্তু তাঁর বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচকে (Natasha Stankovic) বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন দারুণ ফিল্মিভাবে। ২০২০ সালের জানুয়ারিতে তিনি দুবাইয়ে একটি বিলাসবহুল জাহাজে ভ্রমণের সময় নতজানু হয়ে নাতাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০১৫ সালের ১৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঋতিকা সাজদে (Ritika Sajdeh)। অর্থাৎ ৬ বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের। কিন্তু, এখনও বিশ্ব ক্রিকেটের অন্যতম হটেস্ট জুটি তাঁরা। রোহিত তখনকার বান্ধবীকে (এখন স্ত্রী) বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একট অন্যভাবে। ঋত্বিকাকে তিনি নিয়ে গিয়েছিলেন তাঁর ছোটবেলার মাঠে, যেখানে তিনি ক্রিকেট খেলা শিখেছিলেন। সেই তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মৃতিবিজড়িত স্থানেই প্রোপোজ করেছিলেন রোহিত।
 

38

এমএস ধোনি (MS Dhoni) প্রোপোজ করেছিলেন একেবারে তাঁর ক্রিকেট দর্শনের মতোই সহজ কথায়। তাও আবার সাক্ষীকে (Sakshi Dhoni) ফোন করে। ধোনি বলেছিলেন, আমার জীবন ক্রিকেট কিটের মতোই ছোট। এমনকী, সাক্ষীকে আই লাভ ইউ অবধি না বলে, তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
 

48

ধোনির নেতৃত্বাধীন সিএসকে দলেই খেলেন দীপক চাহার (Deepak Chahar)। আইপিএল ২০২১ চলাকালীনই তিনি তাঁর প্রেমিকা জয়া ভরদ্বাজকে (Jaya Bhardwaj) বিয়ের প্রস্তাব দিয়েছেন। ম্যাচের পর সরাসরি স্ট্যান্ডে উঠে গয়ে হাঁটু মুড়ে তিনি আংটি বাড়িয়ে ধরেছিলেন। জয়া আনন্দে বাক্যহারা হয়ে যান, তারপর নিজের আঙুল বাড়িয়ে দিয়েছিলেন। সবশেষএ দুজনে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন।
 

58

মায়াঙ্ক আগরওয়ালও (Mayank Agarwal) তাঁর বান্ধবী আশিতা সুদকে (Ashita Sood) ফিল্মি স্টাইলেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি লন্ডনে টেমস নদীর ধারে তাঁর বান্ধবীকে প্রোপোজ করেছিলেন। তাঁর সেই রোমান্টিক  স্টাইল মুহূর্তেই আশিতার মন জিতে নিয়েছিল, তিনি সুদও তৎক্ষণাৎ বিয়েতে সম্মতি দিয়েছিলেন।
 

68

আইপিএল চলাকালীন অনেক খেলোয়াড়ই নিজের ব্যক্তিগত জীবনের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। আইপিএল ২০১৪ চলাকালীন ভাজ্জি, বলি অভিনেত্রী গীতা বসরাকে (Geeta Basra) বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। গীতা অবশ্য সেই সময় ভাজ্জিকে বলেছিলেন, তিনি তখনই কোনও রিলেশনে জড়াতে চান না। তবে ১১ মাস পর, বিয়েতে সম্মতি জানিয়েছিলেন।
 

78

বরাবরের মুখচোরা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেননি। এই ক্ষেত্রে তাঁর স্ত্রী অঞ্জলিই (Anjali Tendulkar) প্রস্তাবটি রেখেছিলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রেম করলেও বাড়িতে সেই কথা বলতে সচিন খুবই লজ্জা পেয়েছিলেন। এমন অবস্থায় অঞ্জলি নিজেই শচীনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁদের সম্পর্কের কথা জানাতে।

88

সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় ছিলেন প্রতিবেশি। যদিও দুই পাশাপাশি বাড়ির মধ্যে ছিল। ফলে সৌরভ (Saurav Ganguly) ও ডোনার প্রেম কোনও বাড়ি থেকেই না মানার সম্ভাবনাই বেশি ছিল। ১৯৯৭ সালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডোনাকে (Dona Ganguly) নিয়ে পালিয়েছিলেন মহারাজ, রেজিস্ট্রি ম্যারেজও করে নিয়েছিলেন। পরে দুই বাড়ি থেকেই দুজনের বিয়েতে সম্মতি জানানো হয় এবং দুজনের সামাজিকভাবে বিবাহ দেওয়া হয়। যদিও পরে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, এই কাহিনির অনেকটাই রঙ চড়ানো। 
 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Capitals Coaching Staff: দিল্লির ডাগআউটে মহারাজ-যুবরাজ যুগলবন্দি, আইপিএলে কোচ সৌরভের সহকারী যুবি
Recommended image2
Durban Test: হ্যাজেলউডের আগুনে ডারবানে অনবদ্য টেস্ট জয় অজিদের, অবশেষে হারলেন ক্যাপ্টেন বাভুমা
Recommended image3
MS Dhoni: আগামী আইপিএল-এ খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই সুপার কিংস সিইও
Recommended image4
IND vs WI 4th T20: সিরিজ জিততে মরিয়া ভারত, সমতা ফেরাতে চায় ক্যারিবিয়ানরা! হায়দ্রাবাদে মেগা ফাইট
Recommended image5
Prithvi Shaw-Akriti Agarwal: বাগদানের পর বিচ্ছেদের ঘোষণা, ফের কাছাকাছি পৃথ্বী শ-আকৃতি আগরওয়াল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved