MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • এক বছরের ব্যবধানে ফের বাবা হলেন কেকেআর তারকা, দুই মেয়ের পুত্র সন্তানের এল শাকিবের ঘরে

এক বছরের ব্যবধানে ফের বাবা হলেন কেকেআর তারকা, দুই মেয়ের পুত্র সন্তানের এল শাকিবের ঘরে

আইপিএলের আগে সুখবর পেলেন আরও এক কেকেআর তারকা। কয়েক দিন আগেই হরভজন সিং জানিয়েছিলেন দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। এবার মঙ্গলবার অপর কেকেআর তারকা জানালেন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই মেয়ের পর ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়ছে বাংলাদেশের অল রাউন্ডার শাকিব ও তার স্ত্রী শিশিরের ঘরে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 16 2021, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বিয়ের ৩ বছর পর শাকিব ও শিশিরের সংসারে আসে প্রথম সন্তান। ২০১৫ সালের  ৮ নভেম্বর প্রথম কন্যা সন্তানের বাবা-মা হন শাকিব ও শিশির। প্রথম কন্যাসন্তানের নাম দেন আলাইনা।

38
এরপর ২০২০ সালে দ্বিতীয়বার বাবা হন শাকিব আল হাসান। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন শাকিব। মেয়ের নাম রেখেছিলেন এরাম হাসান।
48

এরপর চলতি বছরের প্রথম দিনই তৃতীয় সন্তান আসার কথা জানান শাকিব। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে আবার স্পষ্ট বোঝা যাচ্ছিল শিশিরেরে বেবি বাম্প।
 

58
এরপর মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতেই বর্তমানে আইপিএলে কেকেআর তারকা জানান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। এবার তার ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে বলেও জানান তারকা অলরাউন্ডার।
68

সোশ্যাল মিডিয়ায় শাকিব লেখেন,'সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে সোমবার (১৫ মার্চ, ২০২১) আমরা একটা ফুটফুটে পুত্র সন্তান লাভ করেছি। আলাইনা ও ইররাম নিজেদের ভাইকে পেয়ে ভীষণ খুশি।'
 

78
এছাড়াও শাকিব ওই পোস্টে লেখেন,'শিশির ও আমাদের সন্তান সুস্থ রয়েছে। আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলের জন্য প্রার্থনা জারি রাখবেন।'
88

কিছুদিন আগেই আইপিএল নিলামে শাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে পুনরায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএল শুরুর আগে এমন সুখবর পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা শাকিব।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs MI: ওয়াংখেড়ের বদলা ইডেনে, মুম্বই ইন্ডিয়ানসকে উড়িয়ে দিল কেকেআর
Recommended image2
Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
Recommended image3
KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতার! চিন্তায় রাখছে বোলারদের চোট, প্রথম একাদশে বদল?
Recommended image4
CAB Cricket League: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল টাউন ক্লাব, প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন
Recommended image5
BAN vs PAK: প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, লজ্জাজনক হার পাকিস্তানের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved