MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের আগে ফের সুখবর, বিরাটের সংসারে ঢুকে পড়লেন কেকেআর তারকা

আইপিএলের আগে ফের সুখবর, বিরাটের সংসারে ঢুকে পড়লেন কেকেআর তারকা

প্রথমে হরভজন সিং দ্বিতীয়বার বাবা হতে চলার খবর, তারপর শাকিব আল হাসানের পুত্র সন্তান হওয়ার খবর, এবার আইপিএল ২০২১-এর আগেই আরও এক সুখবর কলকাতা নাইট রাইডার্সের জন্য। জাতীয় দলে সুযোগ পেলেন কেকেআরের তরুণ তুর্কি প্রসিদ্ধ কৃষ্ণা। দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হওয়ায় আপ্লুত কর্ণাটকের পেসার। শুভেচ্ছা জানাল কেকেআরও। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 20 2021, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
লম্বা, রোগা ছিপছিপে চেহারা। বলের গতিবেগ ও সুইংয়ের মিশ্রণ কিবন্তু ভালই। রয়েছে একাধিক ভ্যারাইটি। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল নজর কেড়েছিলেন সকলের। অবশেষে জাতীয় দলে সুযোগ পেলেন কেকেআরের তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কর্ণাটক একসময় ভারতীয় দলকে একাধিক পেস বোলার দিয়েছে। তাদের মধ্যে অন্যতম জাভাগল শ্রীনাথ, ভেঙ্কটেস প্রসাদের মত কিংবদন্তীরা। এবার সেই তালিকায় যোগ হল প্রসিদ্ধ কৃষ্ণার নাম।
310
আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে তার জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জায়গা পেয়েছে কর্ণাটক ও কেকেআরের এই পেসার।
410
কেকেআরে আসার আগে আরসিবির নেট বোলার ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তারপর তাকে দলে নেয় নাইটরা। ২০১৮ থেকে ২০২০ এই তিন মরসুম কলকাতার হয়ে আইপিএলে খেলেছেন কৃষ্ণা। ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট।
510
এছাড়াও ২০১৮-১৯ মরশুমে বিজয় হাজারেতে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন। এই মরশুমেও বিজয় হাজারেতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি।
610
২০১৯ সালে আইপিএলের একটি ম্যাচে বোলিং করতে দেখে ওঁর সম্পর্কে বিরাট কোহলী বলেছিলেন, “২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ছেলেটা আমাদের দলের বিস্ময় হতে পারে। অসাধারণ বোলার।”
710
জাতীয় দলে ডাক পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত প্রসিদ্ধ কৃষ্ণা।নিকট আত্মীয়ের বাড়িতে থাকাকালীন বন্ধু ফোন করে জাতীয় দলে সুযোগ পাওয়ার সংবাদ তাঁকে দেন। প্রসিধ বলছেন, এত বছরের পরিশ্রম এবার স্বার্থকতা পেল। তিনি জানাতে ভুললেন না যে, প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেবেন।
810
প্রসিদ্ধ কৃষ্ণা ভারতীয় দলে সুযোগ পাওয়ার তাকে শুভেচ্ছা জানিয়েছে কেকেআর। একইসঙ্গে তারা কেরিয়ারের উন্নতিতে কেকেআরের অবদানও স্বীকার করেছেন তরুণ তারকা পেসার।
910

তবে শুধু ভারতীয় দলের ১৮ জনের স্কোয়াডে সুযোগ পাওয়াই নয়, প্রথম ১১--তে সুযোগ পাওয়া এবার লক্ষ্য প্রসিদ্ধ কৃষ্ণার। প্রথম ১১-তে সুযোগ পেলে নিজের সেরাটা নিংরে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
 

1010

এবারের আইপিএলের আগে জাতীয় দলে সুযোগ পাওয়া বাড়তি পাওনা প্রসিদ্ধ কৃষ্ণার। জাতীয় দলের অভিজ্ঞতা আইপিএলেও কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি। দলের তারকা জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি কেকেআর টিম ম্যানেজমেন্ট।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image2
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image3
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image5
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved