IND vs WI T20 WC 2026: খেলা হবে চলতি বিশ্বকাপে ইডেনে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ম্যাচের পিচেই। তার মানে হল, গ্রুপ পর্বের যে ম্যাচে ২০০-র বেশি রান তোলে স্কটল্যান্ড, সেই পিচেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি হবে বলে জানা যাচ্ছে।

IND vs WI T20 WC 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। আর সেই ম্যাচকে ঘিরে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু কেমন হবে ইডেনের পিচ (ind vs wi super 8)?

ইডেনের পিচ কেমন হবে?

Scroll to load tweet…

কার্যত, সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। কারণ, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মহারণ। নিঃসন্দেহে বলা যেতে পারে, কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। অর্থাৎ, হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। 

আর সেই ম্যাচটি খেলা হবে চলতি বিশ্বকাপে ইডেনে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ম্যাচের পিচেই। তার মানে হল, গ্রুপ পর্বের যে ম্যাচে ২০০-র বেশি রান তোলে স্কটল্যান্ড, সেই পিচেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি হবে বলে জানা যাচ্ছে।

ভালো রান উঠবে ২২ গজে?

Scroll to load tweet…

অতএব, এই ম্যাচটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন ক্রিকেটপ্রেমী জনতা। কারণ, ইডেনে ছুটবে রানের ফোয়ারা। ইতিমধ্যেই ইডেনের ২২ গজ নিয়ে আলোচনা সেরে ফেলেছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং বিসিসিআই-এর মুখ্য পিচ কিউরেটর আশিস ভৌমিক। 

ইডেনের প্রথা মেনেই পিচ তৈরি করা হয়েছে। ভালো রান উঠবে এই ২২ গজে। তেমনই বোলারদের জন্যও কিছু সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে। তবে ম্যাচে শিশিরের প্রভাব থাকতে পারে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শিশির পড়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই। ফলে, এই ম্যাচে টস বিশাল কোনও ফ্যাক্টর নয়। অপরদিকে, কিছুটা শুকনো তথা পিচে শুষ্কতা থাকায় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তবে এর আগে ইডেনের পিচ থেকে পেসাররাও ভালোমতো বাউন্সের সাহায্য পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।