MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ভারতীয় সুন্দরীদের 'মন চুরি' করেছেন যে বিদেশী ক্রিকেটাররা, চিনে নিন এমন ১০ জনকে

ভারতীয় সুন্দরীদের 'মন চুরি' করেছেন যে বিদেশী ক্রিকেটাররা, চিনে নিন এমন ১০ জনকে

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২২ (IPL 2022) । ক্রিকেটের উন্মাদনায় গা ভাসিয়েছে আট থেকে আশি সকলেই। আর আইপিএল মানেই ক্রিকেটের বাইরে আরও অনেক কিছু। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল থাকে অনেকের মধ্যে। আজ আপনাদের জানাবো এমন ১০ বিদেশী ক্রিকেটারের কাহিনি যারা ভারতীয় সুন্দরীদের প্রেমে পড়ে বিয়ে করেছেন ( Foreign Cricketers Marry Indian Women)।   এই তালিকায় রয়েছে আইপিএলের ক্রিকেটাররাও। এদের মধ্যে অনেকে রয়েছে যারা অনেকেই আজীবন সংসার করেছেন, অনেকের আবার ঘটেছে বিবাহ বিচ্ছেদ। চিনে নিন এমন ১০ বিদেশী ক্রিকেটারদের। 

3 Min read
Author : Sudip Paul
| Updated : Apr 14 2022, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

গ্লেন ম্যাক্সওয়েল-
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার  গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি বিয়ে করেছেন ভারতীয় সুন্দরী ভিনি রমনের সঙ্গে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়াশোনা করতেন ভিনি। সেখান থেকেই আলাপ, প্রেম ও বিয়ে। প্রথমে তারা খ্রাস্টান মতে বিয়ে করেন। তারপর ভারতীয় মতে দুজন বিয়ে করেন। তাদের বিয়ের সব ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মুথাইয়া মুরলিধরন-
শ্রীলঙ্কা তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী স্পিনার মুথাই মুরলীধরন  বিয়ে করেছেন ভারতীয় মধিমালার রামামূর্তিকে। বিশ্ব ক্রিকেটে সব থেকে বেশিউইকেট শিকারীর বউয়ের রূপ মুগ্ধ করে সকলকে। ২০০৫ সালে বিবাহ বন্ধনে  আবদ্ধ হয়েছিলেন তারা। মুরলীধরনের সঙ্গে ভারতীয় মধিমালার রামামূর্তি বিয়ের পর সুখে শান্তিতে সংসার করছেন।

310

সুনীল নারিন-
ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারিন বিয়ে করেছিলেন ভারতীয় নন্দিতাকে। তাদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আইপিএলের সময় কেকেআরের হয়ে খেলার সময়ও দেখা গিয়েছিল নন্দিতাকে। সেখান থেকেই তাদের প্রেম পর্ব শুরু হয়। পরে তারা বিয়ে সিদ্ধান্ত নেন। তবে বর্তমানে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে।
 

410

শন টেট-
অস্ট্রেলিয়া তথা বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার ছিলেন  শন টেট। তবে তার মনের উইকেট ফেলেছিলেন ভারতীয়  মডেল মাসুম সিংহ। আইপিএল চলাকালীন তাদের আলাপ হয়েছিল। পরে তা প্রেমে পরিণত হয়। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল অজি তারকা ক্রিকেটারের একাধিক রোমান্সের ছবি এখনও ভাইরাল। 

510

শোয়েব মালিক-
পাকিস্তানের  তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার প্রেম ও বিয়ের কথা আমাদের সকলেরই জানা। ২০১০ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রেম ও বিয়ে  এখনও ভারতীয় তথা পাক ক্রীড়া জগতে আলোচনার হট কেক। বর্তমানে সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন  শোয়েব-সানিয়া। 

610

হাসান আলি-
পাকিস্তানের তারকা মিডিয়াম পেসার হাসান আলিও বিয়ে করেছেন এক ভারতীয় মহিলাকে। শামিমা আরজুকে বিয়ে করেন তিনি। মরুদেশে কর্মসূত্রে শামিমার সঙ্গে আলাপ হয়েছিল হাসান আলির। তারপর থেকেই প্রেম পর্ব শুরু ও বিয়ে করেন তারা।  পাকিস্তানের খেলার সময় শামিমাকে মাঠে দেখা যায়। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

710

জাহির আব্বাস-
পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান জাহির আব্বাস ভারতীয় নারী রিতা লুথরাকে বিয়ে করেছিলেন। জানা গেছে, ইংল্যান্ডে একটি ম্যাচ দেখতে এসে তারা একে অপরের প্রেমে পড়েন। জাহির আব্বাস তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন এবং পাকিস্তানের টেস্ট ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ২৭৪ রান।

810

মহসিন খান-
বলিউড অভিনেত্রী রিনা রায়ের প্রেমে ক্লিন বোল্ড হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন  ক্রিকেটার মহসিন খান। বলি অভিনেত্রীরর সঙ্গে বিয়েও করেছিলেন তিনি। তাদের প্রেম কাহিনি খুবই রোমান্টিক ছিল। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।  বিয়ের পর থেকে তাদের মধ্যে নান সমস্যা দেখা দেয় ও কিছু সময়ের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল।
 

910

মাইকেল ব্রিয়ারলি-
ইংল্য়ান্ডের প্রাক্তন  অধিনায়ক মাইকেল ব্রিয়ারলির মন জয় করেছিল এক ভারতীয় শিল্পপতির কন্যা। ৭০-এর দশকে ভারতের বিখ্যাত শিল্পপতি গৌতম সারা ভাইয়ের কন্যা মনাকে বিয়ে করেছিলেন ব্রিয়ারলি। এই সম্পর্ক নিয়েও ক্রিকেট দুনিয়ায় কম গুঞ্জন বা জল্পনা হয়নি। ইংল্যান্ডের শ্রেষ্ঠ অধিনায়কদের মধ্যে একজন ব্রিয়ারলি।
 

1010

গ্লেন টার্নার-
১৯৭৩ সালে নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্লেন টার্নার ভারতীয় নারী সুখীন্দর কৌরকে বিয়ে করেছিলেন। তাদের প্রেম কাহিনি নিয়ে এখনও চর্চা হয় ক্রিকেট মহলে। একসময় গ্লেন টার্নার দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তিনি তার দেশের জাতীয় দলের নির্বাচকমণ্ডলী সভাপতির দায়িত্বে রয়েছেন।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image2
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image4
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved