MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল নিলামে কাদের দলে নিতে পারে কিং খানের কেকেআর, দেখে নিন তালিকা

আইপিএল নিলামে কাদের দলে নিতে পারে কিং খানের কেকেআর, দেখে নিন তালিকা

২০২২ আইপিএল (IPL 2022) নিলামে রিটেন করা ক্রিকেটাররা বাদে বদলে যেতে চলেছে প্রতিটি দলের খোলনলচে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তারা হলেন আন্দ্রে রাসেল (Abdre Russell), বরুণ চক্রবর্তী (Varun Chakeavarthy), ভেঙ্কটেশ আইয়র (Venkatesh Iyer)ও সুনীল নারিন (Sunil Narine)। তাদের ধরে রাখতে ৩৪ কোটি টাকা খরচ করেছে। আইপিএল মেগা নিলামে (IPL Mega Auction) অংশ নেওয়ার আগে কেকেআরের হাতে রয়েছে ৪৮ কোটি টাকা। কোন কোন প্লেয়ারদের নিতে পারে কেকেআর (KKR) তা জানার জন্য মুখিয়ে রয়েছে কলকাতা (Kolkata)তথা বাংলার (Bengal)ক্রিকেট প্রেমিরা। নিলামের আগে জেনে নিন কোন কোন ক্রিকেটারদের নিলামে টার্গেট করতে পারে নাইটরা।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 10 2022, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শিখর ধওয়ান-
গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন শিখর ধওয়ান। ছন্দেও ছিলেন। তবে তাকে এবার রিটেন করেনি রাজধানীর দল। ফলে নিলামে গব্বরের জন্য ঝাপানোর সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। কেকেআরের অধিনায়ক হিসেবে ভাবা হতে পারে ধওয়ানকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ডেভিড ওয়ার্নার-
দীর্ঘ বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবে দলকে এনে দিয়েছেন ট্রফিও। কিন্তু গত মরসুমে খারাপ ফর্মের কারণে প্রথমে অধিনায়কত্ব থেকে বসানো হয় ওয়ার্নারকে। তারপর প্রথম একাদশ থেকেও বসানো হয়। নিজেই সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া কথা ঘোষণা করেন ওয়ার্নার। এবার মেগা নিলামে ওয়ার্নারের জন্যও বিড করতে পারে কেকেআর। সেক্ষেত্রে ওয়ার্নারকে পেলে তাকেও অধিনায়ক হিসেবে ভাবা যেতে পারে।
 

310

কুইন্টন ডি কক-
গহতবার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন প্রোটিয়া সুপার স্টার কুইন্টন ডিকক। তবে তাকে রিটেন করেনি এবার ৫বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ফলে প্রোটিয়া তারকার জন্য নিলামে দর তুলতে পারে কলকাতা নাইট রাইডার্স।

410

শ্রেয়স আইয়র-
দিল্লি ক্যাপিটালস দলকে ২০২০ সালে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়র। কিন্তু চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। সেই জায়গায় ঋষভ পন্থকে অধিনায়ক ঘোষণা করা হয়। চোট সারিয়ে দলে ফিরলেও ২০২২ আইপিএলে তাকে রিটেন করেনি দিল্লি। ফলে শ্রেয়সের জন্য কলকাতার ঝাপানোর সম্ভাবনা প্রবল। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি শ্রেয়সকে অধিনায়ক হিসেবেও ভেবেছে নাইট টিম ম্য়ানেজমেন্ট।
 

510

ইশান কিশান-
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন তরুণ বাঁ-হাতি উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ইশান কিশান। তবে তাকে রিটেন করেনি রোহিত শর্মার দল। অপরদিকে শুভমান গিল কেকেআর ছেড়ে দেওয়ায় ইশান কিশানকে ওপেনিংয়ে ভাবতে পারে কেকেআর। একইসঙ্গে দীনেশ কার্তিককে দলে না নিলে উইকেট কিপার সমস্যাও মিটতে পারে ইশান কিশানকে নিয়ে।

610

ট্রেন্ট বোল্ট-
এর আগে কেকেআরের হয়ে খেলছেন ট্রেন্ট বোল্ট। তবে তা বেশি স্থায়া হয়নি। তারপর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য বোলিং করেছেন কিউই তারকা পেসার। এবার ফের দলের পেস অ্যাটাককে শক্তিশালী করতে বোল্টকে নিতে পারে কেকেআর।

710

কাগিসো রাবাডা-
বিগত দুই আইপিএলের সেরা পেসারদের মধ্যে অন্যতম প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা।  ২০২১ আইপিএল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসে খেললেও এবার তাকে রিটেন করেনি  রাজধানীর দল। ফলে রাবাডার জন্য নিলামে দর হাকাতেই পারে কেকেআর।

810

মহম্মদ শামি-
ভারতীয় পেসারদের মধ্যে এবার ভালো দর উঠতে পারে মহম্মজ শামির। তাকে নেওয়ার জন্য ঝাপাতে পারে সব দলই। সেখানে কেকেআর চাইবে বাংলা দলের রঞ্জি ক্রিকেটারের জন্য দর হাকাতে। 

910

শিবম দুবে-
সিম বোলিং করার পাশাপাশি বড় শট মারতে পারেন। কেকেআর যদি তাঁকে নেয়, তবে দ্বিতীয় রাসেল হয়ে উঠতে পারেন মুম্বইয়ের এই ক্রিকেটার। ন্যূনতম দর রেখেছেন ৫০ লক্ষ টাকা। তাঁর বিপক্ষে একটি বিষয়ই যেতে পারে। তিনি একেবারেই ভাল ফর্মে নেই।

1010

শাহরুখ খান-
একদিকে কলকাতা দলের মালিক শাহরুখ খান। এবার মেগা নিলামে অভিনেতা শাহরুখ খানের কেকেআর ঝাপাতে পারে ক্রিকেটার শাহরুখ খানের জন্য। রাসেলের পাশাপাশি আরও একজন হার্ড হিটারের খোঁজ করছে কেকেআর। সেক্ষেত্রে কম টাকায় ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি ম্য়াচ ফিনিশার হয়ে উঠতেই পারেন শাহরুখ। 


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Recommended image2
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Recommended image3
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image4
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image5
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved