MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কেকেআরে কে হতে পারে আন্দ্রে রাসেলের উত্তরসূরী, আইপিএল নিলামের আগে খোঁজ দিলেন গম্ভীর

কেকেআরে কে হতে পারে আন্দ্রে রাসেলের উত্তরসূরী, আইপিএল নিলামের আগে খোঁজ দিলেন গম্ভীর

বৃহস্পতিবার আইপিএল ২০২১ মরসুমের নিলাম। প্রত্যেক দলই তাদের নিজেদের মত করে স্ট্র্যাটেজি তৈরি করেছে নিলামে অংশ নেওয়ার জন্য। হাতে অর্থ কম থাকলেও, পরিকল্পনা করে নিলামে ঝাপাতে চলেছে কেকেআরও। তবে নিলামের আগে কেকেআরের জন্য ভবিষ্যতের আন্দ্রে রাসেলের খোঁজ দিলেন কেকেআরের দুবারের আইপিএল জয়ী অধিনায়কর গৌতম গম্ভীর। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 17 2021, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম সেরা ম্যাচ উইনারের নাম যে আন্দ্রে রাসেল, সেবিষয়ে কারও কোনও সন্দেহ নেই। কেকেআরের একাধিক জয়ের নায়ক তিনি।
 

210

টানা অনেকগুলি মরসুম দুরন্ত পারফরমেন্স করার পর ২০২০ আইপিএলে নিজের চেনা ছন্দে একেবারেই ছিলেন না আন্দ্রে রাসেল। ক্য়ারেবিয়ান তারকার অফ ফর্ম গত আইপিএলে কেকেআরের খারাপ পারফরমেন্সের অন্যতম কারণও বটে।
 

310

যার ফলে আগামি দিনে কেকেআরে রাসেলের পরিবর্ত কে হতে পারে তা নিয়েও চলছে জল্পনা। এবার আইপিএল নিলামের আগে সেই সমস্যা সমাধান  করার চেষ্টা করলেন কেকেআরের দুবারের আইপিএল জয়ী অধিনায়কর গৌতম গম্ভীর। 
 

410
শুধু সমস্যা সমাধানের চেষ্টা নয়, সেই প্লেয়ারের হদিশ ও নামও জানিয়ে দিলেন যিনি আগামী দিনে রাসেলের উত্তরসুরী হওয়ার ক্ষমতা রয়েছে। তিনি নিউজিল্যান্জের কাইল জেমিসন।
510
প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, কাইল জেমিসন এই মুহূর্তে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বড় নামই নয়, বরং ভবিষ্যতের সুপারস্টার হয়ে উঠতে চলেছে ও।
610
সম্ভবত এটাই সঠিক নিলাম, যেখানে জেমিসনকে দনে নিয়ে তাঁকে ধরে রাখার চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিরা। ও এমন একজন ক্রিকেটার, যাকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা যাবে। ও সাত ফুট লম্বা।
710
এছাড়াও গোতি বলেন, কাইল জেমিসন সাত ফুট লম্বা। ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে আবার লম্বা শট নিতে পারে। সম্ভবত ও পরবর্তী আন্দ্রে রাসেল তৈরি হচ্ছে।
810
গম্ভীর আগেই জানিয়েছেন যে, কেকেআরের উচিত এবার নিলামে রাসেলের একজন পরিবর্ত খোঁজা। সেক্ষেত্রে কেকেআরও জেমিসনকে দলে নেওয়ার আগ্রহ দেখাতে পারে।
910
এবার নিলামে কাইল জেমিসনের জন্য বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যে ঝাঁপাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই গৌতম গম্ভীরের। তবে গৌতি যে জেমিসনের ট্যালেন্টের ভক্ত এনিয়ে কোনও সন্দেহ নেই।
1010
এবার দেখার বিষয় বৃহস্পতিবার আইপিএল নিলামে প্রাক্তন অধিনায়কের কথা শুনে কাইল জেমিসনের জন্য ঝাপায় কিনা ভেঙ্কি মাইসোররারা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
USA vs vs Netherlands: নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম জয়, টি-২০ বিশ্বকাপে চমক আমেরিকার
Recommended image2
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে আর্শদীপকে না খেলানোর পরামর্শ, কাকে দলে চান গাভাসকর?
Recommended image3
India vs Pakistan: অভিষেক শর্মাকে সহজেই আউট করা যায়, দাবি পাকিস্তানের প্রাক্তন পেসারের
Recommended image4
IPL 2026: সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক রিয়ান পরাগ
Recommended image5
India vs Pakistan: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে ফের অনিশ্চয়তা! বয়কটের ইউ টার্নের পর এবার কী হল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved