MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2021, প্লে অফের আগে জোর ধাক্কা কেকেআরে, হঠাৎই দল ছাড়লেন তারকা অলরাউন্ডার

IPL 2021, প্লে অফের আগে জোর ধাক্কা কেকেআরে, হঠাৎই দল ছাড়লেন তারকা অলরাউন্ডার

সোমবার আইপিএল ২০২১-এর (IPL 2021) দ্বিতীয় প্লে অফে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু ডু অর ডাই ম্য়াচে নামার আগে জোর ধাক্কা কেকেআর (KKR) শিবিরে। হঠাৎ প্লে অফ না খেলে দল ছাড়া সিদ্ধান্ত নিলেন তারকা অলরাউন্ডার। যা কিছুটা অস্বস্তি বাড়িয়েছে নাইট টিম ম্যানেজমেন্টের।

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 10 2021, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

আইপিএল ২০২১ এ রবিবার থেকে প্লে অফ ম্যাচ শুরু হতে যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস শুক্রবার একসঙ্গে অনুষ্ঠিত শেষ দুটি লিগ ম্যাচের পর প্লে -অফের জন্য যোগ্যতা অর্জন করেছে।

28

এই চারটি দল এখন ফাইনালের ওঠার লক্ষ্যে নিজেদেরল সেরাটা দিতে প্রস্তুত। কিন্তু প্লে অফের মতো গুরুত্বপূর্ণ নকআউট ম্য়াচের আগে জোর ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স।  যা উদ্বেগ বাড়িয়েছে দলের।

38

কারণ প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব।

48

জানা গিয়েছে, শাকিব আল হাসান প্লে অফের আগে তার জাতীয় দল বাংলাদেশে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আইপিএলের চেয়ে টি -টোয়েন্টি বিশ্বকাপকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত। 

58

আসন্ন টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে রবিবার আরব আমিরশাহিতে পৌছেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে প্রস্তুতি ম্য়াচ খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

68

এবার আইপিএলে আন্দ্রে রাসেলের চোট পাওয়ার পর সাকিব আল হাসানকে খেলিয়েছিল কেকেআর। দুটি ম্য়াচ খেলেছিলেন তিনি। ব্যাট করার সুযোগ না পেলেও, দুটি ম্যাচে নিজের যথেষ্ট ছাপ ছেড়েছিলেন তারকা অলরাউন্ডার।

78

প্রথমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চার ওভারে মাত্র ২০ খরচায় নিয়েছেন ১ উইকেট। আর বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক ওভারে মাত্র ১ রান দিয়ে নিয়েছেন প্রথম উইকেটটি। অধিনায়ক ইয়ন মর্গ্যানও মানছেন শাকিবকে বাইরে রেখে দল গঠন করা খুবই কঠিন। কোচ ব্র্যান্ডন ম্যাকালামও শাকিবকে খেলানোর পক্ষপাতি ছিলেন। ফলে শাকিবের না থাকা  বড় ধাক্কা।

88

১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ দল অনুশীলনের সুযোগ পাবে না। কারণ রবিবার মরুদেশে পৌঁছনোর পর সোমবার পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৫ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Recommended image2
BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড বি'-তে বিরাট ও রোহিত, শুভমন গিলের পদোন্নতি
Recommended image3
পাকিস্তানের ৩টে 'হাস্যকর' দাবিই খারিজ করল ICC, এবার কী করবেন মহসিন নকভি?
Recommended image4
Scotland vs Italy: ইডেনে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্কটল্যান্ড, ৭৩ রানে হার ইতালির
Recommended image5
T20 World Cup: ‘অনুগ্রহ ভুলে যাওয়া ঠিক নয়’, ভারত ম্যাচ বয়কট নিয়ে PCB-কে চিঠি আমিরশাহি ক্রিকেট বোর্ডের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved