MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • কেরিয়ার থেকে ব্যক্তিগত বিষয়, ৪০তম জন্মদিনে জানুন ধোনির কেরিয়ারের অজানা তথ্য

কেরিয়ার থেকে ব্যক্তিগত বিষয়, ৪০তম জন্মদিনে জানুন ধোনির কেরিয়ারের অজানা তথ্য

আজ ৪০ তম জন্মদিন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মাহি। শুভেচ্ছা জানিয়েছে আইসিসি, বিসিসিআই, সিএসকে থেকে শুরু করে বিশ্ব জুড়ে ধোনি ভক্তরা। জন্মদিনে জেনে নিন কেরিয়া থেকে ব্যক্তিগত বিষয়, ধোনির কেরিয়ারের ১০টি অজানা তথ্য। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 07 2021, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ক্যাপ্টেন কুল তার কেরিয়ারে অধিনায়ক হিসেবে আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জয় করেছেন। ২০০৭ সালে জিতেছেন টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে জিতেছেন ৫০ ওভারের বিশ্বকাপ, ২০১৩ সালে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড ক্যাপ্টেন কুলের দখলে। তিন ফর্ম্যাট মিলিয়ে ধোনির ঝুলিতে রয়েছে ১৭ হাজারেরও বেশি রান।

310

উইকেটের পেছনে ধোনি অপ্রতিরোধ্য। তিন ফরমেট মিলিয়ে সবচেয়ে বেশি শিকার করা উইকেটরক্ষকদের তালিকায় তিনে আছেন ধোনি। তাঁর চেয়ে বেশি শিকার আছে শুধুমাত্র মার্ক বাউচার ও অ্যাডাম গিলক্রিস্টের।

410
510

মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে কম ইনিংস ৪২টি খেলে ওডিআইতে এক নম্বর ব়্যাঙ্ক করেছিলেন এবং একটানা ১০ বছর ২০০৬-২০১৬ সাল পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে আইসিসির প্রথম দশে ব়্যাঙ্ক এ ছিলেন, যা একটি বিশ্বরেকর্ড।

610

২০০৮ সালে ভারতীয়  টিমের ক্যাপটেন ঘোষণা করা হয় ধোনিকে ৷ ধোনির নেতৃত্বে কানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ভারতীয় দল ৷ ধোনির নেতৃত্বে প্রথম টেস্ট ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে ধোনির সাফল্যের যাত্রা শুরু হয় ৷ ৩৩১ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তার মধ্যে ৬০টি টেস্ট, ১৯৯টি ওয়ান ডে ও ৭২টি টি২০ ৷  ১৯৯টি ওয়ান ডের মধ্যে দেশকে জিতিয়েছেন ১১০টি ম্যাচ। ৭২টি  টি-২০ ম্যাচে নেৃতৃত্ব দিয়েছেন তিনি। দেশকে জিতিয়েছেন ৪১টি ম্যাচ।

710

ভারতীয় দলের ক্রিকেটার হওয়ার পর থেকেই ধোনি সবসময়ই সেনাবাহিনীর মাধ্যমে তার দেশকে সেবা প্রদান করার করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলস্বরূপ, ১লা নভেম্বর, ২০১১, ভারতীয় টেরিটোরিয়াল আর্মি তাকে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদে ভূষিত করে।
 

810

অনেকেরই জানা নেই বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর সাথে ধোনির ঘনিষ্ঠ বন্ধুত্ব। এমনকি বিপাশা বসু হচ্ছেন গুটি কয়েক মানুষের মধ্যে একজন যারা ধোনির ও তাঁর স্ত্রীর বিয়ের আগের সম্পর্ক সম্বন্ধে জানতেন।যখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন বিপাশা বসুই নিশ্চিত করেছিলেন যে তারা অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।
 

910

অবসরের আগে ডায়েট মেনে চললেও এখন পুরোপুরি ডায়েট মানা হয় না। একটি সাক্ষাত্কারে, ধোনি জাবি যে তিনি খাদ্য প্রেমিক, এবং তার প্রিয় খাবারের মধ্যে মুরগির মাংস,  কাবাব এবং মুরগির টিক্কা, পিজা ইত্যাদি।
 

1010

২০১৩ সালে তিনি একটি নিঃসঙ্গ কুকুরছানাকে দত্তক নেন হোপ এন্ড অ্যানিমেল ট্রাস্ট রঞ্চি থেকে এবং এরপর কুকুরছানাটির একটি ছবি টুইটারে পোস্ট করেন। সাথে কুকুরছানাটিকে দুইটি নামও দেন, ইংরেজিতে লিয়াহ এবং হিন্দিতে লিয়া। ধোনি ও তাঁর স্ত্রীকে প্রায়ই মাঠে দেখা যায় কুকুরের যত্ন নিতে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved