MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Match Prediction- ব্রিসবেনে ভারতের সিরিজ জয়, না ট্রফি ঘরে তুলবে অজিরা, রণংদেহী মেজাজে দুই দল

Match Prediction- ব্রিসবেনে ভারতের সিরিজ জয়, না ট্রফি ঘরে তুলবে অজিরা, রণংদেহী মেজাজে দুই দল

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ ও সিরিজ নির্ণায়ক টেস্ট। ব্রিসবেন গাব্বায় গতিময় পিচে ফাইনাল টেস্ট ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। তবে শেষ টেস্টের আগে চোট সমস্যা ভাবাচ্ছে দুই দলকেই। সেইভাবেই রণকৌশল সাজাচ্ছেন টিম পেইন ও অজিঙ্কে রাহানের দল। ভারতীয় দলে অভিষেক হতে পারে আরও দুই ক্রিকেটারের। অপরদিকে পরিবর্তন হতে পারে অস্ট্রেলিয়া দলেও। তবে পরিস্থিতি যাই থাক ব্রিসবেন টেস্ট জিতে সিরিজ জিততে মরিয়া দুই দলই। 

3 Min read
Author : Sudip Paul
Published : Jan 14 2021, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অ্যাডিলেডে প্রথম টেস্টে হেরে সিরিজ শুরু করেছিল ভারতীয় দল। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দুরন্তবাবে ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সিডনিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখের জয় ছিনিয়ে নিয়ে ম্যাচ বাঁচায় ভারত। এই পরিস্থিতিতে ব্রিসবেন টেস্ট হতে চলেছে সিরিজ নির্ণায়ক। গতবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ব্য়াগি গ্রিনরা। তাই এই সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অপরদিকে ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর রাহানে ব্রিগেডও। এই পরিস্থিতিতে টানটান উত্তেজনা হতে চলেছে শেষ ম্য়াচ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


যদিও শেষ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। এর আগেও সিরিজের মাঝ পথ থেকে ফিরে যেতে হয়েছে মহম্মদ শামি, উমেশ যাদব, কেএল রাহুলদের। ফলে ফাইনালল টেস্টের আগে দল বাছতে গিয়ে রীতিমত সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 
 

310

চোটের কারণে চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে আরও দুই ভারতীয় ক্রিকেটারের। রবীন্দ্র জাদেজার বদলে দলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটনন সুন্দর। যদিও অপশন রয়েছে কুলদীপ যাদবকে খেলানোরও। এছাড়াও বুমরার বদলে অভিষেক হতে পারে টি২০ স্পেশালিস্ট টি নটরাজনের। তবে নটরাজনের সঙ্গে লড়াইতে রয়েছেন শার্দুল ঠাকুরও। 
 

410

হনুমা বিহারীর জায়গায় দলে সুযোগ পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। সেক্ষেত্রে মায়াঙ্ক ও শুভমান গিল ওপেন করবেন। পরে ব্যাট করবেন রোহিত শর্মা। যদিও আরও একটি কথা ভাবা হয়েছি ভারতীয় টিম মেনেজমেন্টের তরফে। সেক্ষেত্রে ঋষভ পন্থ শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন ও ঋদ্ধমান সাহা খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে।
 

510

নানা সমস্যায় জর্জিত থাকলেও, কয়েকটি বিষয়ের জন্য ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে স্বস্তি রয়েছে। যেমন ওপেনে নজর কেড়েছেন শুভমান গিল। রানের মধ্যেও রয়েছেন তিনি। রোহিত শর্মা দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি আরও বেড়েছে ব্যাটিং লাইনআপের। মিডল অর্ডারে পুজারা ও অধিনায়ক রাহানে রানের মধ্যে রয়েছেন। এছাড়া পন্থ হাতে ব্যাথা নিয়েও সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে যে লড়াকু ইনিংস খেলেছেন তা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
 

610

অপরদিকে, রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ব্রিসবেনে সম্পূর্ণ তরুণ ও অনিভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে খেলতে নামবে ভারতীয় দল। কারণ সাইনি, সিরাজ, শার্দুল, যেই খেলুক না কেনও তাদের টেস্ট অভিজ্ঞতা একেবারে সামান্য। নটরাজনের খেললে অভিষেক হবে তার। কিন্তু অশ্বিনের দুরন্ত ফর্মের পাশাপাশি সুযোগ পেয়েই নজর কাড়া পারফরমেন্স করেছেনন সাইন ও সিরাজ।

710
অপরদিকে, চোট সমস্যা রয়েছে অস্ট্রেলিয়া দলেও। সেই কারণে চতুর্থ টেস্টে ফের পরিবর্তন হতে চলেছে দলের ওপেনি জুটি। কারণ চোটের কারণে খেলতে পারবেন না পুকোভস্কি। প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন ম্য়াথু ওয়েড ও জো বার্নস। ওয়েড কিছুটা রান করলেও ফর্মে ছিলেন বার্নস। তৃতীয় টেস্টে ওপেন করেন ওয়ার্বনার ও পুকোভস্কি। ওয়ার্নার ছন্দে না থাকলেও, দুরন্ত ব্যাট করেন পুভোস্কি। কিন্তু চোটের কারণে শেষ টেস্টে তিনি না থাকায় আবার নতুন জুটি নিয়ে ওপেন করতে হবে ওয়ার্নারকে।
810

যদিও তৃতীয় টেস্টে রানে ফিরেছে অস্ট্রেলিয়া মিডল অর্ডার। দুরন্ত ব্যাটিং করেছে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।  রানের মধ্যে ফিরেছেন অধিনায়ক টিম পেইনও। ফলে দলের ওপেনিং জুটি নিয়ে সমস্যা থাকলেও, মিডল অর্ডার ভরসা জোগাচ্ছে ব্যাগি গ্রিনদের।
 

910

বোলিং লাইনআপের ফর্ম নিয়ে কিছুটা অসন্তুষ্ট অজি টিম মেনেজমেন্টষ কারণ সিডনি টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া জয়ের জন্য দরকার ছিল ৮ উইকেট। কিন্তু দিনভর চেষ্টা করেও তা নিয়ে ব্যর্থ হয়েছেন স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লিয়নরা। যদিও চতুর্থ টেস্টে চেনা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী অজি বোলিং লাইন।

1010

ব্রিসবেনে ফাইনাল টেস্টে যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এবিষয়ে কোনও সন্দেহ নেই। গাব্বার গতিময় উইকেট রুদ্ধশ্বাস ক্রিকেট দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমীরা। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় টেস্ট জয় ও তৃতীয় টেস্ট ঐতিহাতিসকভাবে ট্র করায় আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়ার। ফলে কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই শুরু করবে অজিঙ্কে রাহানের দল। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোর ম্যাচ ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা আছে ভারতের?
Recommended image2
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Recommended image3
Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
Recommended image4
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image5
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved