MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Sports
  • Cricket
  • Mithali Raj Birthday: 'প্রথম প্রেম' থেকে কেন এখনও সিঙ্গেল, জানুন 'লেডি সচিন' মিতালি রাজের অজানা কাহিনি

Mithali Raj Birthday: 'প্রথম প্রেম' থেকে কেন এখনও সিঙ্গেল, জানুন 'লেডি সচিন' মিতালি রাজের অজানা কাহিনি

শুক্রবার ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Womens Cricket) তথা বিশ্ব মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তী মিতালি রাজের (Mithali Raj)৩৯ তম জন্মদিন (39th Birthday)। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।  আন্ততর্জাতিক ক্রিকেটে (International Cricket)অসংখ্য রেকর্ডের অধিকারী মিতালি রাজের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। জন্মদিনে জানুন মিতালি রাজের 'প্রথম প্রেম' (First Love) থেকে কেন এখনও সিঙ্গেল (Single),  সেই অজানা কাহিনি।  

3 Min read
Author : Sudip Paul
Published : Dec 03 2021, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতীয় মহিলা ক্রিকেট কিংবদন্তি মিতালি রাজ ৩ ডিসেম্বর তার ৩৯তম জন্মদিন উদযাপন করছেন। মিতালি রাজ, রাজস্থানের যোধপুরে ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ভারতীয় মহিলা ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মিতালি রাজ।  বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে অভিষেক হয়েছিল মিতালি রাজের।  তারপর দীর্ঘ কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার। খেলাধুলার পাশাপাশি মিতালি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন।  

310

তামিল পরিবারে জন্ম নেওয়া মিতালির বাড়িতে রয়েছে তার বাবা-মা এবং এক বড় ভাই। শৈশবে মিতালি রাজ খুব লাজুক এবং মিষ্টি ছিল, তাকে দেখে কেউ ভাবেনি যে তিনি ভারতীয় ক্রিকেটে এত নাম করবেন  এবং তাকে লেডি সচিন  নাম দেওয়া হবে।
 

410

ভারতীয় অলরাউন্ডার মিতালি রাজ ১৯৯৯ সালে মাত্র ১৬বছর বয়সে অভিষেক করেছিলেন এবং বর্তমানে ৩৯ বছর বয়সেও তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেন। নিজের প্রথম ম্যাচেই খেলেছিলেন ১১৪ রানের ইনিংস। এছাড়াও তিনি ২০০০, ২০০৫, ২০০৯, ২০১৩ এবং২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন।

510

মিতালি রাজকে নিয়ে মানুষের মনে এই প্রশ্ন অবশ্যই থেকে যায় যে, ৩৯ বছর বয়সেও কেন তিনি অবিবাহিত? তাই বলে রাখি মিতালি রাজ কারও সঙ্গে ডেট করছেন না। তবে জানা গেছে, মিতালি রাজের সঙ্গে এর আগে একটি  সম্পর্ক থাকলেও তা পরিণতি পায়নি।
 

610

একবার যখন মিডিয়া তার বিয়ে নিয়ে প্রশ্ন করে, তখন তিনি বলেছিলেন যে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বিয়ে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন যখন আমি বিবাহিতদের দেখি তখন আমার বিয়ে করতে ভালো লাগে না। আমি মনে করি সিঙ্গেল থাকাই ভালো।
 

710

মিতালি নিজের প্রথম প্রেম হিসেবে নাচকে মনে করেন।  শৈশবে মিতালির স্বপ্ন ক্রিকেটার হওয়া নয়, ক্লাসিক্যাল ড্যান্সার হওয়া ছিল। তিনি খুব অল্প বয়সেই ভরতনাট্যম শেখা শুরু করেছিলেন। তিনি ১০ বছর বয়স পর্যন্ত নাচ শিখেছিলেন, কিন্তু তার বাবা মনে করেছিলেন যে মিতালি ক্রিকেটে আরও ভাল করতে পারে। এরপর মিতালি তার ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করেন।
 

810

মিতালির স্বপ্ন পূরণে তার বাবা-মা বড় ভূমিকা পালন করেছিলেন। মেয়ের চর্চায় যাতে কোনো কমতি না থাকে সেজন্য তার মা চাকরিও ছেড়ে দিয়েছিলেন। মেয়েও তার বাবা-মায়ের সংগ্রামকে ব্যর্থ যেতে দেননি এবং বিশ্ব ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করেছেন।

910

এখন পর্যন্ত মিতালি রাজের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তিনি ভারতীয় দলের হয়ে  সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩২১ টি ম্যাচ খেলেছেন, যা যেকোনও ফরম্যাটে যেকোনো খেলোয়াড়ের খেলা সবচেয়ে বেশি ম্যাচ। তবে ২০১৯ সালে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ১২টি টেস্ট ম্যাচে তার ৬৯৯ রান, ২২০টি ওয়ানডেতে ৭৩৯১ রান এবং 89টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩৬৪ রান করেছেন।

1010

মিতালি রাজ তার দুর্দান্ত খেলার জন্য এই বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন দিয়ে সম্মানিত হয়েছেন। তিনি দেশের ৫ম ক্রিকেটার এবং প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই সম্মান পেয়েছেন। এর আগে তিনি ২০০৩ সালে অর্জুন পুরস্কার, ২০১৫ সালে পদ্মশ্রী এবং ২০১৭ সালে ভোগ স্পোর্টসপারসন অফ দ্য ইয়ার পেয়েছিলেন।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Bangladesh: ফের পিছিয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, ইঙ্গিত তামিম ইকবালের
Recommended image2
Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে সরাংশ জৈনের? ভাবনাচিন্তা টিম ম্যানেজমেন্টে
Recommended image3
Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদেরই... লর্ডসের ব্যালকনিতে সৌরভের দাদাগিরির স্মৃতি ফেরাল স্পেশাল টিম ইন্ডিয়া
Recommended image4
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image5
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved