MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • অধিনায়ক, ব্যাটসম্যান থেকে উইকেট রক্ষক, আইপিএলে সব কিছুতেই একাধিক রেকর্ডের মালিক এমএস ধোনি

অধিনায়ক, ব্যাটসম্যান থেকে উইকেট রক্ষক, আইপিএলে সব কিছুতেই একাধিক রেকর্ডের মালিক এমএস ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার অনেক আগই ছেড়ে দিয়েছিলেন অধিনায়কত্ব। তবে আইপিএলের (IPL)মঞ্চে গত বছর পর্যন্ত দেখা গিয়েছে অধিনায়ক এমএস ধোনিকে (MS Dhoni)। আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হওয়ার ৩ দিন আগে পর্যন্ত কেউ জানতেন না তিনি এবছর অধিনায়কত্ব ছেড়ে দেবেন সিএসকের (CSK)। কিন্তু নিজের অবসরের মতই চমক দিয়ে আইপিএলে অধিনায়কত্বটা ছেড়ে দিলেন এমএসডি। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নতুম অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) । তববে অধিনায়ক হিসেবে আইপিএলকে তথা ক্রিকেট বিশ্বকে যা দিয়ে গিয়েছেন ধোনি তা হয়তো ভবিষ্যতে খুব একটা দেখা যাবে না। ট্রফি জয়ের নিরিখে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) থেকে পিছিয়ে থাকলেও অন্যান্য সবদিকে অনেক এগিয়ে অধিনায়ক ধোনি। ব্য়াটসম্য়ান ও উইকেট রক্ষক হিসেবেও ধোনির রেকর্ডের ঝুলি যথেষ্ট পূর্ণ আইপিএলে। এক ঝলকে দেখে নিন আইপিএল অধিনায়ক-ব্যাটসম্যান-উইকেট রক্ষক হিসেবে ধোনির রেকর্ডের তালিকা।  

3 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 25 2022, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সবথেকে দীর্ঘ সময় কোনও দলের অধিনাক-
২০০৮ সাল প্রথম আইপিএল থেকেই এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের দায়িত্বে রয়েছে। মাঝে দু বছর সিএসকে নির্বাসিত থাকার সময় বাদে এক দশকেরও বেশি সময় ধরে সিএসকের অধিনায়কত্ব করেছেন ধোনি। একটানা এক দলের অধিনায়কত্ব করার যেই রেকর্ড এখনও পর্যন্ত অন্য কোনও আইপিএল দলের অধিনায়কের নেই। রোহিত শর্মার একমাত্র এই রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ-
চেন্নাই সুপার কিংসের হয়ে ১২টি মরসুম অধিনায়কত্ব করেছেন এমএস ধোনি। মাঝে ২টি মরসুম অধিনায়কত্ব করেছেন  রাইজিং পুণে সুপার জায়ান্টসের  হয়ে। আইপিএলে অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ খেলেছেন ধোনি। তিনি চেন্নাই সুপার কিংসকে ২০০-র বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই কৃতিত্ব আর কোনও অধিনায়কের নেই। ধোনির এই রেকর্ড এখনও পর্যন্ত আইপিএলে ভাঙা খুবই কঠিন। 

310

অধিনায়ক হিসেবে একশো ম্য়াচ জয়-
ধোনির অধিনায়ক হিসেবে আইপিএল কেরিয়ারে রেকর্ডের কোনও কমতি নেই।  একমাত্র অধিনায়ক হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ জয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিন বার আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। তাদের থেকেও একবার বেশি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তা সত্ত্বেও একমাত্র অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে ১০০ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ধোনির পকেটে।

410

অধিনায়ক হিসাবে সর্বাধিক জয়-
অধিনায়ক হিসেবে যেহেতু একশো ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে এমএস ধোনির দখলে। ঠিক সঙ্গতভাবেই আইপিএলে ইতিহাসে অধিনায়র  হিসেবে সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে ধোনির ঝুলিতে। চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে মোট ২০৪ ম্যাচ খেলেছেন ধোনি। তার মধ্যে ১২১টি ম্যাচে জিতেছে দল। হেরেছে ৮২টি ম্যাচ। ১টি ম্যাচের কোনও ফল হয়নি।

510

জয়ের শতকরা হিসাবে সবার উপরে-
মুম্বই ইন্ডিয়ান্স দল পাঁচবার আইপিএল জিতেছে। চেন্নাই সুপার কিংস আইপিএল জিতেছে ৪ বার। কিন্তু শুধু একশোর বেশি ম্য়াচ জয় বা অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ জয় নয়, মোট জয়ের শতকরা হিসেবে করলেও সেই রেকর্ডও রয়েছে মহেন্দ্র সিং ধোনির দখলে। আইপিএলে অধিনায়ক হিসাবে ধোনির জয়ের হার ৫৯.৬০ শতাংশ। এই হার প্রতিযোগিতার অন্য অধিনায়কদের থেকে বেশি।

610

সর্বাধিক প্লে-অফ ও ফাইনাল খেলা-
আইপিএলে চ্যাম্পিয়নশিপের নিরিখ মুম্বইয়ের থেকে একবার পিছিয়ে থাকলেও সবথেকে বেশিবার ফাইনাল ও প্লে অফে খেলার রেকর্ড রয়েছে এমএস ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসের। আইপিএলের শুরু থেকে মোট ১১ বার প্লে-অফে উঠেছেন ধোনি। ২০২০ সালে কেবলমাত্র প্রথম চারে শেষ করতে পারেনি চেন্নাই। আইপিএলে সব থেকে বেশি ৯ বার ফাইনালে ওঠার রেকর্ডও ধোনির দখলে।

710

ব্যাটসম্যান হিসেবে রেকর্ড-
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৪ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। এখনও পর্যন্ত আইপিএলে ২২০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৭৪৬ রান করেছেন ধোনি। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৩৯.৫৫, স্ট্রাইক রেট ১৩৫.৮৩। আইপিএলে সর্বোচ্চ স্কোরের নিরিখে এখনও আট নম্বরে রয়েছেন ধোনি।

810

সবথেকে বেশি ছয়ের তালিকাতেও ধোনি-
প্রাক্তন ভারত অধিনায়ক তথা হেলিকপ্টার শটের জনক এমএশ ধোনি সর্বোচ্চ ছয় মারার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২২০ টি আইপিএল ম্যাচে ২১৯টি ছয় মেরেছেন।  যেই রেকর্ড এখনও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ধোনির সামনে। 

910

২০তম ওভারে ৫০০-র বেশি রান -
লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। একার হাতে ভারত ও চেন্নাই সুপার কিংসকে একাধিক ম্যাচ জিতিয়েছেন মাহি। সেই তিনিই আইপিএলের সবকটি ম্যাচ মিলিয়ে ২০তম ওভারে ৫৬৪ রান করেছেন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইপিএল-র ওই পর্যায়ে পাঁচশো ও তাঁর বেশি রান করার নজির রয়েছে এমএসের ঝুলিতে।
 

1010

উইকেট রক্ষক হিসেবে আইপিএলে রেকর্ড-
শুধু ব্যাটসম্যান বা অধিনায়ক হিসেবে নয়। উইকেট রক্ষক হিসেবেও নজির রয়েছে এমএস ধোনির। উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশিবার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।৯৪টি ক্যাচ ও ৩৮টি স্ট্যাম্প সহ উইকেটরক্ষক হিসেবে মোট ১৩২ বার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন এমএস ধোনি। আইপিএলের ইতিহাসে যা সর্বাধিক বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image2
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Recommended image3
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image4
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image5
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved