MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • ট্যাক্সি চালকের ছেলে অস্ট্রেলিয়া দলে, 'পঞ্জাব দ্য় পুত্তর' এখন অজিদের নতুন শেন ওয়ার্ন

ট্যাক্সি চালকের ছেলে অস্ট্রেলিয়া দলে, 'পঞ্জাব দ্য় পুত্তর' এখন অজিদের নতুন শেন ওয়ার্ন

দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে সুযোগ পেলেন তনবীর সাঙ্ঘা। বিগ ব্যাশ লিগে অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন তনবীর। ইতিমধ্যেই তরুণ লেগ স্পিনারের মধ্যে কিংবদন্তী শেন ওয়ার্নের ছায়া দেখতে শুরু করেছে অজিরা। এবার নিজের স্বপ্নের উড়ানে সওয়ার হতে চলেছেন পঞ্জাবের জলন্ধরের তনবীর।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 30 2021, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

১৯৯৭ সালে তনবীরের বাবা জোগা সিংহ সাঙ্ঘা জালন্ধর থেকে সিডনি পাড়ি দেন। পঞ্জাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তার পরিবার। ছোট বেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন তনবীরের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া আসার পরেও নিজের পুরনো পেশাকে ভোলেননি তিনি । ছেলেকে ক্রিকেটার তৈরি করার লক্ষ্যে ট্যাক্সি চালানো শুরু করেন। এখনও সেই পেশায় যুক্ত তিনি। .

312

দশ বছর বয়সে তিনি তনবীরকে ভর্তি করে দেন স্থানীয় ক্রিকেট ক্লাবে। শেন ওয়ার্ন এবং যুজবেন্দ্র চাহালের ভক্ত তনবীর। ইউটিউবে তাঁদের ভিডিয়ো দেখে নিজেকে তৈরি করতে থাকেন।
 

412
ছোট থেকে শেন ওয়ার্নের অন্ধ ভক্ত ছিলেন। তবে তনবীরের ক্রিকেটে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী ক্রীড়াবিদ ইয়ান থর্প। ২০১২ সালে ওঁকে একটি ক্লাব ম্যাচে দেখার পর পাকিস্তানী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার স্পিনার ফওয়াদ আহমেদের কাছে নিয়ে যান ইয়ান থর্প।
512
এরপর অনূর্ধ্ব-১৬ স্তর থেকে ‘মেন্টর’ ফওয়াদ আহমেদের হাত ধরে তনবীরের যাত্রা শুরু। তবে শুধু লেগ স্পিন নয়। তনবীরের ব্যাটের হাতও বেশ ভাল। তবে তার স্পিনের ছোবল প্রথম থেকই নজর কাড়ে সকলের।
612
এই বছর বিগ ব্যাশ লিগে প্রথম অভিষেক হয় তনবীরের। সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তিনি। অভিষেক মরসুমেই সকলকে অবাক করে দিয়েছেন তরুণ লেগ স্পিনার। ২১টি উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি।
712

এমনকী ছাপিয়ে গিয়েছেন বিগ ব্যাশ লিগের তথা বিশ্ব ক্রিকেটের দুই তারকা স্পিনার রাশিদ খান ও অ্যাডাম জাম্পাকে। শুধু তাই নয়, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকোম্ব ও ক্রিস লিনের মতো দাপুটে ব্যাটসম্যান রয়েছেন তাঁর উইকেট তালিকায়।

812

এছাড়া গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তনবীর। ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন এই তরুণ লেগ স্পিনার। তখন থেকেই চর্চায় ছিলেন তিনি।

912

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নামবে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে দুরন্ত পারফর্ম করায় নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের দলে জায়গা পেয়েছেন তনবীর সাঙ্ঘা।
 

1012

অস্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে তনবীর বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়ার ফোন পাওয়ার পর থেকেই মনে হচ্ছে শূন্যে ভাসছি। এই কম বয়সে জাতীয় দলের সদস্য হতে পারব তা স্বপ্নেও ভাবিনি। সুযোগ পেলে আমি ১০০% দিয়ে পারফর্ম করব।' 
 

1112

ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত তনবীরের বাবা জোগা সিংহ সাঙ্ঘা। ছেলের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী জোগা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করবে বলেও জানিয়ে দিয়েছেন তনবীরের বাবা।

1212

শেন ওয়ার্নের পরে সে ভাবে আর প্রতিভাবান লেগ-স্পিনার খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পাকে নিয়ে হইচই হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। অস্ট্রেলিয়ার নজরে পরবর্তী শেন ওয়ার্ন এখন জালন্ধরের এক তরুণ। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved