MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 WC 2021 Final- চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে কেমন ছিল অস্ট্রেলিয়ার যাত্রাপথ, দেখুন এক ঝলকে

T20 WC 2021 Final- চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে কেমন ছিল অস্ট্রেলিয়ার যাত্রাপথ, দেখুন এক ঝলকে

রবিবার টি২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2021 Final) মখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও  নিউজিল্যান্ড (Australia vs New Zealand)। দুই দলই এখনও ক্রিকেটের সব থেকে ছোট ফর্ম্য়াটে বিশ্বজয় অধরা থেকে গিয়েছে। তাই এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে টি২০ ক্রিকেট (T20 Cricket)। মেগা ফাইনালের আগে এক ঝলকে দেখে নিন  কেমন ছিল অস্ট্রেলিয়ার যাত্রা পথ।

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 13 2021, 09:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

টি২০ বিশ্বকাপ ২০২১-এ প্রথম  আটটি দেশ যারা সরাসরি সুপার ১২-এ যোগ্যতা অর্জন করেছিল তারা শুরুতে দুটি করে প্রস্তুতি ম্য়াচ খেলেছিল। অস্ট্রেলিয়া তাদের প্রথম  প্রস্তুতি ম্য়াচ খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্য়াচে প্রথমে  ব্যাট করে ১৫৮ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে রুদ্ধশ্বাস ম্যাচে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পায় অজিরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের মুখোমুখি হয়েছিল অস্ট্রলিয়া। সেই ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছিল অ্যারন ফিঞ্চের দলকে। ম্য়াচে  প্রথমে ব্যাট করে ১৫২ রান করেছিল ব্য়াগি গ্রিণরা। জবাবে ১৩ বল বাকি থাকতেই  ৮ উইকেটে সহজ জয় পেয়েছিল টিম  ইন্ডিয়া। 

38

সুপার ১২-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ম্য়াচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করছিল মাত্র ১১৮ রান। কম রান নিয়েও লড়াই করে প্রোটিয়ারা। শেষ ওভারে ২ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।

48

সুপার ১২-এর দ্বিতীয় ম্যাচে ব্য়াগি গ্রিণদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ম্য়াচে প্রথমে ব্য়াট  করে ১৫৪ রান করে লঙ্কান লায়ন্সরা। জবাবে অনবদ্য ব্যাট করে অস্ট্রেলিয়া। ৩ওভার বাকি থাকতেই ৭ উইকেটে  ম্যাচ জিতে নেয় অ্যারন ফিঞ্চের দল।

58

তৃতীয় ম্য়াচে চিরপ্রতীদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১২৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাবে মাত্র ১১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছেয় যা ব্রিটিশ লায়ন্সরা।
 

68

পরের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের আগে  বাংলাদেশে গিয়ে সিরিজ হারতে হয়েছিল অজিদের। সেই বদলা নেন স্টার্ক, হ্যাজেলউড,কামিন্সরা।  প্রথমে ব্যাট করে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায়বাংলাদেশ। ৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে রান তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল।
 

78

সুপার ১২-এর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ২০১৬ টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে ক্যারেবিয়ানরা। রান তাড়া  করতে নেমে বিধ্বংসী ব্য়াটিং করে অজিরা। ২২ বল বাকি  থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ব্যাগি গ্রিণরা।
 

88

সেমি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয় অস্ট্রেলিয়া। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৭৬ রান করে পাকিস্তান। রান তাড়া করতে নেমেএক  সময় ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অজিরা। তবে ওয়ার্নার, স্টয়নিস ও ওয়েডের দুরন্ত ইনিংসের  সৌজন্যে রুদ্ধশ্বাস ম্য়াচ জিতে ফাইনালে জায়গা পাকা করে অজিরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Big Bash League: ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?
Recommended image2
AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস
Recommended image3
IND vs AFG: আফগান সিরিজের আগে ভারতের স্বস্তি, ফিরছেন সুন্দর! বুমরাকে নিয়ে সিদ্ধান্ত ৯ সেপ্টেম্বর
Recommended image4
Today’s News in Bengali Live: Ballon D'Or 2026 - বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ব্যালন ডি'অরের জন্য মনোনীত মেসি-ইয়ামাল
Recommended image5
Fatima Sana Fined: শেফালির সঙ্গে অসভ্যতা, পাক অধিনায়ক ফতিমা সানাকে যে শাস্তি দিল ICC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved