MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • ছদ্মবেশে সচিনের বাড়ি কী করতে গিয়েছিলেন এই সুন্দরী, হাতেনাতে পড়েছিলেন ধরা, জন্মদিনে জানুন অজানা কাহিনি

ছদ্মবেশে সচিনের বাড়ি কী করতে গিয়েছিলেন এই সুন্দরী, হাতেনাতে পড়েছিলেন ধরা, জন্মদিনে জানুন অজানা কাহিনি

২৪ এপ্রিল নিজের ৪৯ তম জন্মদিন পালন করছেন সচিন তেন্ডুলকর। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ক্রিকেট ঈশ্বর। প্রাক্তন-বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে বিশ্ব জুড়ে তার ভক্তরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টারকে। এই বিশেষ দিনে আপনাদের সচিন তেন্ডুলকরের জীবনের এমন এক ঘটনার কথা জানাব যা আপনাদের সকলেরই অজানা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 24 2022, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

৯০-এর দশকে ভারতীয় ক্রিকেটে পা রাখনে সচিন তেন্ডুলকর, তারপর মাস্টার ব্লাস্টার হতে খুব বেশি সময় ব্যয় করেননি তিনি। সেই সময়তেই সচিনের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর স্ত্রী অঞ্জলির।১৯৯০ সালে এক বিমান বন্দরে প্রথম দেখেন অঞ্জলিকে, আর প্রথম দেখাতেই প্রেম। এক সাক্ষাৎকারে এই কথাগুলি জানিয়েছিলেন অঞ্জলি তেন্ডুলকর স্বয়ং ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

অঞ্জলি জানান, তিনি তাঁর মাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দরে অপেক্ষা করার সময়তেই তাঁর চোখ পড়ে সচিন তেন্ডুলকরের ওপর। সচিন তখন ইংল্যান্ড সফর সেরে দেশে ফিরছিলেন। সেই সময় অঞ্জলির সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধুও। তিনিই অঞ্জলিকে বলেছিলেন, এই ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করেছেন।

38

কথাটা শোনা মাত্রই সচিনের অটোগ্রাফ নেওয়ার জন্য তাঁর পিছনে ছুটেছিলেন অঞ্জলি। সচিনের সঙ্গে দেখা হওয়ার আনন্দে অঞ্জলি সেদিন তাঁর মাকে রিসিভ করতেই ভুলে গেছিলেন। এরপর সেই বন্ধুর সাহায্যে সচিনের ফোন নম্বর যোগার করতে সক্ষম হন অঞ্জলি। ফোনে কথা শুরু হয় সচিন-অঞ্জলির মধ্যে, আর সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা।  
 

48

শোনা যায় সচিনের সঙ্গে দেখা করার জন্য ব্যকুল হয়েছিলেন অঞ্জলি। সচিনের সঙ্গে দেখা করার জন্য সাংবাদিক সেজে তাঁর বাড়িতে গিয়েছিলেন অঞ্জলি। বাড়িতে গিয়ে যখন সচিনকে তিনি চকলেট দেন, তখন তা দেখে ফেলেন সচিনের মা। তখন তিনি সরাসরি অঞ্জলিকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সত্যিই সাংবাদিক? তখন নিজের পরিচয় জানিয়েছিলেন অঞ্জলি।

58

প্রেম চলাকালীন তাঁরা দুজনে মিলে একটা সিনেমা দেখেছিলেন, যার নাম 'রোজা'। আসলে সেই সময় সচিনের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছিল যে, তাঁর একা বাড়ি থেকে বেড়ানোটা অসম্ভব ছিল। অঞ্জলির ইচ্ছাপূরণ করতে আত্মগোপন করে সিনেমা দেখতে আস্তে হয়েছিল সচিনকে। কিন্তু ইন্টারভেলের সময় আশেপাশের দর্শকরা সচিনকে চিনে ফেলে, যার ফলে মাঝপথেই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে।  

68

৫ বছর ধরে চলে সচিন অঞ্জলির প্রেম। আসলে সচিন ছিলেন খুবই লাজুক প্রকৃতির, যার ফলে কিছুতেই বাড়িতে বিয়ের কথা বলতে পারছিলেন না। তখন তিনি অঞ্জলিকে সেই দায়িত্ব দেন। আগে অঞ্জলিকেই তাঁর পরিবারের সামনে বিয়ের কথা বলতে হয়েছিল।  তারপর তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার দুই পরিবার থেকে মেনে নেয়।

78

১৯৯৪ সালে আংটি বদল পর্ব শেষ হয় নিউজিল্যান্ডে, তার এক বছর বাদে ১৯৯৫ সালের ২৫  মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা, বিয়ের আসর বসেছিল মুম্বইতে। সেই সময় তাঁদের বিয়ে যাতে সরাসরি সম্প্রসারণ করা হয় তার জন্য একটি স্থানীয় সংবাদ মাধ্যম সচিনের পরিবারকে ৪০ লক্ষ টাকা দিতে চেয়েছিল।কিন্তু বিয়ের মতো এমন পবিত্র বন্ধনের ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি মেনে নিতে পারেননি তেন্ডুলকর পরিবার।

88

তারপর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সবসময়ই খারাপ-ভালো সবমসয় সচিনের পাশে থেকেছেন অঞ্জলি। তাদের সম্পর্কে কোনও দিন কোনও সমস্যা আসেনি। তাদের একটি পুত্র সন্তান অর্জুন তেন্ডুলকর ও একটি কন্য়া সন্তান সারা তেন্ডুলর। ক্রিকেটকে বিদায় জানানোর পর বান্দ্রার বাড়িতে বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটান সচিন তেন্ডুলকর। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved