MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • জীবন যুদ্ধে জয় 'মহারাজের', 'দাদা'-র কামব্যাকে খুশি ভক্তেরা

জীবন যুদ্ধে জয় 'মহারাজের', 'দাদা'-র কামব্যাকে খুশি ভক্তেরা

অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতালের তরফ থেকে জানানো হল সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। জীবন যুদ্ধে জয়ী হয়ে সকলকে ধন্যবাদ জানান বিসিসিআই প্রেসিডেন্ট। খুব শীঘ্রই কাজে ফেরার কথা জানালেন তিনি। জীবন যুদ্ধ জয় করে ঘরে ফেরায় খুশি সৌরভ অনুগামীরা।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jan 07 2021, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

গত ২ জানুয়ারি, শনিবার  জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা করে জানা যায় মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চলে চিকিৎসা। 
 

28
সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সুস্থতা কামনা করেন সচিন, বিরাট, জয় শাহ, অনিল কুম্বলে থেকে শুরু করে দেশ তথা বিশ্ব জুড়ে তার কোটি কোটি ভক্তরা।
38
পরীক্ষায় রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ধরা পরে সৌরভের হার্টে। অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়। মঙ্গলবারই ডা. দেবী শেঠী দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়েই আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি।
48

প্রথমে বুধবারই সৌরভকে ছুটি দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু সৌরভ নিজে আরও একটি হাসপাতালে থেকে যেতে চান। অবশেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রেসিডন্ট।  
 

58

সকালে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বেরিয়ে হাত সকলের উদ্দেশ্যে হাত নাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর চিকিৎসক, হাসপাতাল কর্মী সকলকে ধন্যবাদ দেন এত ভালো পরিষেবা দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাোধ্যায়। 
 

68

হাসপাতালের তরফে জানানো হয়, নিয়ন্ত্রতি জীবন যাপন ছাড়া সব কাজই করতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক।  ২ -৩ সপ্তাহ পর বাকি দুটি স্টেন্ট বসানো হবে। আপাতত কয়েকদিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষা।
 

78

হাসপাতাল থেকে বেরোনোর পর বেহেলার বাড়ির সামনে ভিড় জমান সৌরভের অসংখ্য ভক্ত অনুগামী। দাদার কামব্যাকে খুশি সকলেই। স্লোগান দিতে দেখা যায় সকলকে। আপাতত বাড়িতেই থাকবেন বিসিসিআই প্রেসিডন্ট।
 

88

জীবনে বহু য়ুদ্ধ জয় করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসে সেঞ্চুরি, থেকে বেটিং জর্জরিত ভারতীয় দলের অধিনায়কত্ব নেওয়া, ভারতীয় দলকে উন্নতি শিখরে নিয়ে যাওয়া, গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধ লড়াই করে ফিরে আসা, শেষে বিসিসিআই প্রেসিডেন্ট মনোনীত হওয়া। সব যুদ্ধেই জয় পেয়েছেন সৌরভ। এবার জীবন যুদ্ধ জয় করলেন বাংলার 'মহারাজ'।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
পাকিস্তানের ৩টে 'হাস্যকর' দাবিই খারিজ করল ICC, এবার কী করবেন মহসিন নকভি?
Recommended image2
Scotland vs Italy: ইডেনে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্কটল্যান্ড, ৭৩ রানে হার ইতালির
Recommended image3
T20 World Cup: ‘অনুগ্রহ ভুলে যাওয়া ঠিক নয়’, ভারত ম্যাচ বয়কট নিয়ে PCB-কে চিঠি আমিরশাহি ক্রিকেট বোর্ডের
Recommended image4
IND vs PAK Match News: ভারত-পাক ম্যাচ না হলে কি সত্যিই ২৫০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি? চর্চা তুঙ্গে
Recommended image5
Pakistan Boycott World Cup 2026: ICC তিন 'হাস্যকর শর্ত' মানলে তবেই খেলবে পাকিস্তান! নতুন নাটক PCB-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved