MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারতের তো সচিন তেন্ডুলকর, বিশ্বের প্রথম ১০টি দেশের সর্বোচ্চ শতরানকারীদের চিনে নিন

ভারতের তো সচিন তেন্ডুলকর, বিশ্বের প্রথম ১০টি দেশের সর্বোচ্চ শতরানকারীদের চিনে নিন

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। শুধু দেশের নয়, মাস্টার ব্লাস্টার বিশ্বের সর্বোচ্চ শতরানকারী। এই কথা তো আমাদের সকলরেই জানা। কিন্তু বর্তমানে বিশ্বের প্রথম সারির ১০টি দেশের সর্বোচ্চ শতরানকীরা কারা তা কী আপনারা জানেন। টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে জেনে নি সেই তথ্য। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 13 2021, 07:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সচিন তেন্ডুলকর (ভারত)-
মাস্টার ব্লাস্টার’ সচিন টেন্ডুলকার কেবল ভারতেই নয়, বিশ্বের সর্বোচ্চ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি তার দীর্ঘ ২৪ বছর ক্রিকেট ক্যারিয়ারে মোট ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২) রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)-
 অস্ট্রেলিয়ার তথা বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং তার সময়ে ব্যাটিং দিয়ে শাসন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। সুতরাং অজিদের হয়ে সর্বোচ্চ ৭১টি সেঞ্চুরি করার কৃতিত্ব তার নামেই রয়েছে।
 

310

৩) কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)-
শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটি হল কুমার সাঙ্গাকারা। উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে ম্যাচের ভারসাম্য রক্ষা করা ছাড়াও ব্যাট হাতে শাসন করেছেন গোটা বিশ্ব। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৩টি সেঞ্চুরি করেছেন তিনি।
 

410

৪) জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)-
সর্বকালের সেরা অলরাউন্ডার তালিকায় জ্যাক ক্যালিসের নাম থাকাটা কোন আশ্চর্যের বিষয় নয়। দুধারি তলোয়ারের মতো পারফরম্যান্স ছিল তার। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি সর্বোচ্চ ৬২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
 

510

৫) ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)-
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাজকুমার ব্রায়ান লারা তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড করেছেন। টেস্ট ক্রিকেটে তার ৪০০ রানের রেকর্ডটি আজও অক্ষত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৩টি সেঞ্চুরির মালিক ব্রায়ান লারা।
 

610

৬) ইউনিস খান (পাকিস্তান)-
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ইউনিস খান তাঁর সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার অবদান বেশি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪২টি সেঞ্চুরি করার রেকর্ড ইউনিসের নামে রয়েছে।

710

৭) রস টেলর (নিউজিল্যান্ড)-
নিউজিল্যান্ডের অন্যতম সেরা ভরসাযোগ্য ব্যাটসম্যান হিসেবে রস টেলরের নাম উল্লেখযোগ্য। এই কিউই ব্যাটসম্যান তার দেশের হয়ে সর্বোচ্চ ৪০টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন।

810

৮) জো রুট (ইংল্যান্ড)-
বর্তমান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট তার স্বপ্নের ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে তিনি যেন এক দুর্ভেদ্য প্রাচীরের মতো। প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে দিয়ে এদিন তিনি তার দেশের হয়ে সর্বোচ্চ ৩৯টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।

910

৯) তামিম ইকবাল (বাংলাদেশ)-
বাংলাদেশের সেরা বাঁহাতি ওপেনার তামিম ইকবালের তিন শ্রেণীর ক্রিকেটেই সেঞ্চুরি রয়েছে। তার ব্যাটিং এর উপর নির্ভর করে বহু ম্যাচ জিতেছে বাংলাদেশী দল। এমনকি তার দেশের হয়ে সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরির মালিক তিনিই।
 

1010

১০) মহম্মদ শাহজাদ (আফনিস্তান)-
আফগানিস্তানের মারকুটে ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের জার্সি গায়ে রয়েছে ৬টি সেঞ্চুরি। তিনিই এখনও পর্যন্ত আফগানিস্তানের সর্বোচ্চ শতরানকারী।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image2
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image3
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Recommended image4
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Recommended image5
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved