MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • টি২০ বিশ্বকাপে কোহলির ভাগ্য ফেরাতেই কী দলে মেন্টর ধোনি, ভারত জিতলে কৃতিত্ব হবে কার

টি২০ বিশ্বকাপে কোহলির ভাগ্য ফেরাতেই কী দলে মেন্টর ধোনি, ভারত জিতলে কৃতিত্ব হবে কার

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার দল ঘোষণার সঙ্গে এই কথাও জানানো হয়েছে বিসিসিআইের তরফে। কিন্তু হঠাৎ কেন মেন্টর ধোনি। তাহলে কোহলি-শাস্ত্রী জুটির উপর ভরসা হারাচ্ছে বোর্ড। না আইসিসি ট্রফিতে কোহলির গুড লাক হিসেবে পাঠানো হচ্ছে ধোনিকে। উঠছে নানা প্রশ্ন। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 09 2021, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

বুধবার ঘোষিত হয়েছে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। ১৫ জনের দলের পাশাপাশি ৩ জন স্ট্যান্ডবাই ক্রিকেটার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে রবিচন্দ্রন অশ্বিনের ফেরা ছিল বিশ্বকাপের দলের প্রধান চমক।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

কিন্তু বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলে ভারতীয় দল ঘোষণার পরপরই আরও একটি ট্যুইট। যা বিশ্বকাপ দল ঘোষণার সবথেকে বড় চমক বলেই ধরে নেওয়া হচ্ছে। বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে মেন্টর হিসেবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। 
 

312

বুধবার দল গঠনের পর এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টর করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’

412

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ধোনিকে মেন্টর হিসেবে যুক্ত করার কথা বলেন। এক বাক্যে রাজি হয়ে যান কোহলিরা। জয় শাহ বলেন,'আমি যখন দুবাইতে ছিলাম সেই সময় ধোনির সঙ্গে কথা বলি। ও রাজি হয় দলের মেন্টর হতে। বাকিদের আমার ভাবনার কথা বললে সবাই এক বাক্যে রাজি ছিল। অধিনায়ক, সহ-অধিনায়ক, কোচ সবাই মত দেয়।'

512

ভারতীয় দলে ফের শাস্ত্রী, কোহলী, ধোনি ত্রিকোণ সমীকরণ। এটাই ফেরাতে চেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। মেন্টর হিসেবে ধোনিকে এনে সেই কাজটাই করে দিলেন বোর্ড সচিব।

612

২০১৯ বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তারপরল দীর্ঘ বিরতির পর ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাহি। তারপর ফের ভারতীয় দলে নতুন ভূমিকায় ধোনির ফিরে আসার খবরে উচ্ছ্বসিত ফ্যানেরা।

712

এর পরেই টুইটারে মন্তব্য এবং লাইকের বন্যা দেখা দেয়। ভক্তরা তাদের নিজস্ব প্রতিক্রিয়া জানায়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর টুইট করে এই ছবিটি শেয়ার করেছেন এবং লিখেছেন, 'এমএস ধোনি - ভারতীয় ড্রেসিংরুমে চমকপ্রদ প্রবেশ।'
 

812

একই সময়ে, একজন ভক্ত লিখেছেন যে, বিসিসিআই সভাপতি - 'দাদা, মেন্টর - এমএস ধোনি, ক্যাপ্টেন - কোহলি, ভাইস ক্যাপ্টেন - রোহিত..এই বিশ্বকাপে আগুন লাগতে চলেছে।'
 

912

টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও পোস্টের বন্যা ছিল। কোহলি এবং ধোনির ছবি শেয়ার করে ভক্তরা বলছেন, 'মাহিরাট পুনর্মিলনের জন্য অপেক্ষা করতে পারছি না'।

1012

উচ্ছ্বাসের পাশাপাশি অনেক নেটাগরিক প্রশ্নও তুলেছে যে যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে কৃতিত্ব কার হবে। কোহলি, রোহিত, শাস্ত্রী না ধোনি। অনেকেই তো বলছেন ভারত বিশ্বকাপ জিতলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ধোনিকে পাঠানো হবে।
 

1112

এছাড়া অনেকেরই মতে আইসিসি ট্রফি এখনও অধরা রয়েছে বিরাট কোহলির। আইসিসি ট্রফিতে ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছেনা বিরাটের। সেখানে আইসিসি ট্রফিতে ধোনি সবথেকে সফল। কোহলির গুড লাক ফেরাতেই ধোনিকে মেন্টর হিসেবে ফেরানো হয়েছে।
 

1212

তবে যাই হোক ধোনির ভারতীয় দলে নতুন ভূমিকায় প্রত্যাবর্তনের খবরে খুশি দেশ তথা বিশ্ব জুড়ে ক্রীড়া প্রেমিরা। বিশ্বকাপে কোহলি-ধোনি-রোহিত ও শাস্ত্রী ম্য়াজিকে বিশ্বজয় দেখার অপেক্ষায় দেশবাসী।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image2
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image3
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Recommended image4
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Recommended image5
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved