MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Miss You Virat- ঝুলিতে নেই কোনও আইসিসি ট্রফি, তবে টি২০ ক্রিকেটে অধিনায়ক কোহলির পরিসংখ্যান চমকপ্রদ

Miss You Virat- ঝুলিতে নেই কোনও আইসিসি ট্রফি, তবে টি২০ ক্রিকেটে অধিনায়ক কোহলির পরিসংখ্যান চমকপ্রদ

ভেবেছিলেন  টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)  জিতেই ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটকে বিদায় জানাবেন। কিন্তু টি২০ অধিনায়ক (T20 Captain) হিসেবে কেরিয়ারের শেষ সিরিজ খুব একটা সুখকর হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। শেষ ম্যাচে নামিবিয়ার (Namibia)বিরুদ্ধে জয় পেলেও, টি২০ বিশ্বকাপ না জেতার আফশোস থেকেই যাচ্ছে বিরাটের। বিদায় বেলায় কিছুটা আবেগপপ্রবণও হয়ে পড়েন কোহলি। তবে অধিনায়কত্ব ছাড়লেও,ভবিষ্যতেও যে তার আগ্রাসন কমবে না সেই কথা পরিষ্কার করে দিয়েছেন ভিকে। টি২০ অধিনায়ক হিসেবে বিদায় নেওয়ার পর এক ঝলকে দেখে নিন ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে অধিনায়ক বিরাট কোহলির পরিসংখ্যান (Virat Kohli Record as T20 Captain)।  

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 09 2021, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২০১৪ সালে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব এমএস ধোনি ছাড়ার অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের সূচনা হয়। তবে সীমিত ওভারের ক্রিকেটে মেন ইন ব্লুর দায়িত্ব নিজের কাধে ২০১৭ সালে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বিরাট কোহলি আগেই ঘোষণা করে দিয়েছিলেন টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন তিনি।  কিন্তু টি২০ অধিনায়ক হিসেবে নিজের শেষ সিরিজ খুব একটা সুখকর হল না কোহলির। শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে জিতলেও, প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তার দলকে।
 

38

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি সিরিজ জিতলেও, একটিও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেননি বিরাট কোহলি। তবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে বিরাট কোহলির পরিসংখ্যান কিন্তু মোটেই খারাপ নয়।

48

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল মোট ৫০টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় পেয়েছে ৩০টিতে, পরাজয়ের মুখ দেখতেহয়েছে ১৬টিতে ও মোট ৪টি ম্যাচের ফলাফল অমীমাংসীত রয়ে গিয়েছে।

58

মহেন্দ্র সিংহ ধোনির পর বিরাট কোহলিই টি-২০ ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফল অধিনায়ক। জাতীয় দলকে ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতিয়েছিলেন ধোনি। এক্ষেত্রেও তাঁর চেয়ে পিছিয়ে বিরাট।

68

অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। জাতীয় দলের হয়ে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্য়াটে বিরাট কোহলির  মোট রান ১,৪৮৯।  এই ক্ষেত্রে ধোনির থেকেও এগিয়ে রয়েছেন বিরাট কোহলি।

78

ব্যাটসম্যান হিসেবে অবশ্য আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাটের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। তিনি ৩০টি ইনিংসের মধ্যেই ১,০০০ রান পূর্ণ করেন বিরাট কোহলি।  বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি।

88

বিরাটই একমাত্র ভারতীয় টি-২০ অধিনায়ক, যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারত। নিউজিল্যান্ড সফরে ৫-০ ফলে টি-২০ সিরিজ জেতে ভারত। ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে ভারতের জয় ২-১ ফলে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজ ২-১ ফলে জেতে ভারত।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
2027 ICC Men's Cricket World Cup: ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন বিরাট-রোহিত!
Recommended image2
Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্ব পেলেন, আইপিএল-এ সুযোগ পাবেন মহম্মদ আমির?
Recommended image3
Cricket Canada: কানাডা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বাড়িতে গুলি, পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং?
Recommended image4
KKR vs MI: ওয়াংখেড়ের বদলা ইডেনে, মুম্বই ইন্ডিয়ানসকে উড়িয়ে দিল কেকেআর
Recommended image5
Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved