MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Virat Kohli Birthday- বিরাট কোহলির সেরা ৫টি ইনিংস, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

Virat Kohli Birthday- বিরাট কোহলির সেরা ৫টি ইনিংস, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

৫ নভেম্বর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন (Birthday)। ৩৩ পূর্ণ  করে ৩৪-এ পড়লেন  ভিকে। সকাল থেকেই শুভেচ্ছা জোয়ারে ভাসছেন বিরাট। বর্তমানে আরব আমিরশাহিতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ব্যস্ত রয়েছেন ভারত অধিনায়ক। জন্মদিনে জেনে নিন বিরাট কোহলির স্মরণীয় ৫টি ইনিংস।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 05 2021, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

১. ১৮৩ বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১২-
এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল। কারণ ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩২৯/৬ বিশাল স্কোরকরে। নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজ দুজনেই সেঞ্চুরি করেন। এটি একটি বাছাইপর্বের ম্যাচ ছিল এবং ভারতকে জিততেই হত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

১৮৩ বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১২-
রান তাড়া করতে নেমে গম্ভীর শূন্য রানে আউট হওয়ায় বিরাট সমস্যায় পড়ে ভারত। এরপর আসেন কোহলি। অনবদ্য ব্যাটিং করে দলকে জয় এনেদেন  বিরাট।  মাঠের সর্বত্র বল মারেন  তিনি। ২২টি চার ও এক ছক্কাযর সাহাজ্যে ১৪৮ বলে ১৮৩ রান করেন কোহলি। ভারত ম্যাচ জেতে ও কোহলি ম্যাচের সেরা হন।
 

38

২. ১৩৩ বনাম শ্রীলঙ্কা, কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ ২০১২-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে উঠতে হলে এই  ম্য়াচটি ভারতের কাছে ছিল ডু অর ডাই। শ্রীলঙ্কা যা রান করবে তা ভারতকে করতে হত ৪০ ওভারে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দিলশান ও সাঙ্গাকারা উভয়ই সেঞ্চুরি করেন এবং মোট ৩২০ রান করে। ভারতকে ৪০ ওভারের মধ্যে ৮ রান প্রতি ওভারে করতে হত।
 

48

১৩৩ বনাম শ্রীলঙ্কা, কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ ২০১২-
রান তাড়া করতে নেমে স্মরণীয় ইনিংস খেলেন বিরাট কোহলি। ৮৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৩৩ রান করেন বিরাট। গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ,সচিন তেন্ডুলকর এবং সুরেশ রায়নাও ভালো ইনিংস খেলেছিলেন। ফলস্বরূপ, ভারত ৩৬.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারতীয়দল। ম্যাচ সেরার পুরস্কার পান কোহলি।
 

58

৩. ১২৯ বনাম দক্ষিণ আফ্রিকা ২০১৮-
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালের শুরুতে একটি ৬ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল৷ সিরিজের শেষ ম্যাচ এবং ভারত ৪-১-এ এগিয়ে ছিল৷ দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করলেও বড় স্কোর করতে ব্যর্থ হয়। ৪৬.৫ ওভারে ২০৪ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
 

68

১২৯ বনাম দক্ষিণ আফ্রিকা ২০১৮-
ভারত রান তাড়া করতে নেমে শুরুতেই  রোহিত শর্মা ও শিখর ধওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায়। তবে দলের ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি। মোট ১২৯ রান করে দলকে জয় এনে দেন তিনি। ১৯টি চার ও ২টি ছয় মারেন  তিনি। ম্য়াচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি।
 

78

৪. ১৫৩ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্ট ২০১৮-
সেঞ্চুরিয়নে এটি ছিল ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩৩৫ রান করে। ভারত ভালো শুরু করে এবং কোহলি অনবদ্য ইনিংস খেলেন। ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। কিন্তু অন্য়ান্যরা ব্যর্থ হওয়ায় ৩০৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ২৫৮ রানে আটকে রাখে। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ হয় এবং ১৫১ রানে অলআউট হয়ে যায়। ভারত ম্যাচ হেরে যায় কিন্তু কোহলির ইনিংস প্রশংসীত হয়েছিল।
 

88

৫. ১০৭  বনাম পাকিস্তান, ২০১৫ বিশ্বকাপ-
বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই রোমাঞ্চকর। ২০১৫ বিশ্বকাপেও, ভারত ও পাকিস্তান  মুখোমুখি হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনাররা ব্যর্থ হলেও ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি।  ৮টি চার মেরে নিজের সেঞ্চুরি পূরণ  করেন। ৩০০ রান করে ভারত। ২২৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image2
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image4
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved