MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ২০২২ জন্ম দিল ৮ ভবিষ্যতের তারকাদের, চিনে নিন তারা কারা

আইপিএল ২০২২ জন্ম দিল ৮ ভবিষ্যতের তারকাদের, চিনে নিন তারা কারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পায়। এমনকি আইপিএলের ২০২২ (IPL 2022) মরসুমে এমন অনেক আনক্যাপড ভারতীয় ক্রিকেটার (Uncapped Indian Cricketer)রয়েছেন যারা দুরন্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছেন এবং তাদের খেলাকে আরও উন্নত করার সুযোগ পেয়েছেন। এই বছর, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন, সেখানে উমরান মালিক থেকে অর্শদীপ সিংয়ের মতো আনক্যাপড ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছেন। তো চলুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই এমন ৮ জন আনক্যাপড ক্রিকেটার যারা আইপিএল ২০২২ থেকে তারকা হয়ে উঠেছেন।   

2 Min read
Author : Sudip Paul
Published : May 30 2022, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

উমরান মালিক-
সানরাইজার্স হায়দরাবাদের কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিক আইপিএল ২০২২-এ নিজের আগুনে পেস বোলিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২৫ রান দিয়ে ৫ উইকেট সর্বোচ্চ পারফরম্য়ান্স। মরসুমে নিয়েছেন ১৪ ম্যাচে ২২ উইকেট। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলেও নির্বাচিত হয়েছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

মহসিন খান-
লখনউ সুপারজায়ান্টের ফাস্ট বোলার মহসিন খানও অভিষেকের পর থেকে দুর্দান্ত বোলিং করেছেন। এবারের আইপিএলে  ৯ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। এবারের আইপিএলে সেরা আনক্য়াপড প্লেয়ারদের মধ্যে অন্যতম তিনি।
 

38

অর্শদীপ সিং-
আইপিএল ২০২২-এ পাঞ্জাব কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।  কিন্তু এই মরসুমে পাঞ্জাব কিংসের বোলার আর্শদীপ সিং তার পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ১৪ ম্যাচে তিনি ১০টি উইকেট নিয়েছেন। তার খেলা দেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  টি-টোয়েন্টি সিরিজের জন্যও তাকে নির্বাচিত করা হয়েছে।

48

রিঙ্কু সিং-
এবার আইপএলে নিজের পারফরম্য়ান্স দিয়ে সকলের নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। প্রথম দিকে দলে সুযোগ না পেলেও পরে দিকে যেকটি ম্য়াচে সুযোগ পেয়েছেন তার লড়াকু মানসীকতা ও অনবদ্য ব্যাটিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন সকলেই। 
 

58

তিলক ভার্মা-
আইপিএল ২০২২-এ একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স দল। লিগ তালিকায় সবার শেষে ১০ নম্বরে শেষ করেছে রোহিত শর্মার দল। কিন্তু ব্যাট হাতে  অনবদ্য পারফরম্যান্স করেছেন তিলক ভার্মা। ১৩ ম্যাচে তিনি ৩৯৭ রান করেছেন তিনি। এ সময় তিনি ২টি হাফ সেঞ্চুরিও করেন। তার সর্বোচ্চ স্কোর ৬১
 

68

রজত পাতিদার-
গত বছর থেকে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন রজত পাতিদার। এবার প্রথমে তাকে দলে না নিলেও পরে চোটের কারণে একজন ছিটকে যাওয়ায় সেই জায়গায় নেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত ব্যাটিং করেন পাতিদার। ভারতের প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে প্লে অফে সেঞ্চুরি করেছেন তিনি। এই মরসুমে তিনি ৮ ম্যাচে ৩৩৩ রান করেছেন।

78

আয়ূশ বাদোনি-
আইপিএল ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসের আয়ূশ বাদোনির ব্য়াটিংয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম দিকে কয়েকটি ম্য়াচ দুরন্ত ব্যাটিং করেছিলেন বাদোনি। যদিও শেষের দিকে ফর্ম ধরে রাখতে পারেননি। ১৩ ম্য়াচে ১৬১ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন তিনি। 
 

88

মাহিপাল লোমর-
আইপিএল ২০২১-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় মহিপাল লোমরর মাত্র ১৭ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলেছিলেন। যার কারণে তাকে এই বছর ৯৫ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল। চলতি মরসুমে ৭ ম্যাচে ৮৬ রান করেছেন তিনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved