MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND VS SA: কোহলি-পুজারা থেকে অশ্বিন, দক্ষিণ আফ্রিকা সফরে একাধিক রেকর্ড গড়ার হাতছানি ভারতীয় ক্রিকেটারদের

IND VS SA: কোহলি-পুজারা থেকে অশ্বিন, দক্ষিণ আফ্রিকা সফরে একাধিক রেকর্ড গড়ার হাতছানি ভারতীয় ক্রিকেটারদের

শুরু হয়ে গিয়েছে  ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) টেস্ট সিরিজ (Test Series)। সেঞ্চুরিয়নে (Centurion)প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। এই দক্ষিণ আফ্রিকা সফরে (South Africa Tour)  বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane), চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) থেকে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), মহম্মদ শামি (Mohammad Shami) একাধিক ভারতীয় ক্রিকেটারের সামনে রয়েছে  একাধিক রেকর্ড গড়ার সুযোগ। কোন কোন  মাইলস্টোন গড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা দেখে নিন এক নজরে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 26 2021, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দক্ষিণ আফ্রিকা সফরে এখনও ভারতীয় ক্রিকেট দল  টেস্ট সিরিজ জিততে পারেনি। চার বছর আগেও একটি টেস্ট জিতলেও সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। এবার সূবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির দলের সামনে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

দক্ষিণ আফ্রিকা সফরে মাইলফলকের হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। পরপর তিনটি টেস্ট বিরাট কোহলি খেললে দেশের জার্সিতে একশোটি টেস্ট খেলার মাইল ফলক ছুঁয়ে ফেলবেন  ভারতীয় টেস্ট অধিনায়ক। ভারতীয় দ্বাদশ ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়বেন তিনি।

310

একইসঙ্গে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান করার মাইলফলকের সামনেও রয়েছেন বিরাট কোহলি। ৮ হাজার রান থেকে মাত্র ১৯৯ রান পেছনে রয়েছেন বিরাট কোহলি।যা এই ৩ ম্যাচের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

410

সেঞ্চুরিয়ানে বিরাট কোহলি সেঞ্চুরি করলে, তিনি স্টিভ স্মিথকে পিছনে ফেলে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে ১৫ নম্বরে পৌঁছে যাবেন। বিরাট ও স্মিথের নামে ২৭-২৭ টেস্ট সেঞ্চুরি রয়েছে। কোহলি যদি ২৮তম সেঞ্চুরি পূর্ণ করেন, তাহলে তিনি হাশিম আমলা এবং মাইকেল ক্লার্কের সমানে চলে আসবেন। এই দুই ক্রিকেটারই তাদের টেস্ট ক্যারিয়ারে ২৮-২৮ টেস্ট সেঞ্চুরি করেছিলেন।

510

সেঞ্চুরিয়ান টেস্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডের সমান করতে পারেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে পন্টিংয়ের নামে ৭১টি সেঞ্চুরি রয়েছে। একই সময়ে, বিরাট এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন। 

610

এছাড়া অধিনায়ক হিসেবে পন্টিংয়ের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারেন বিরাট। অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে পন্টিং সব ফর্ম্যাটে ৪১টি সেঞ্চুরি করেছিলেন। একই সঙ্গে অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই এই রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি।
 

710

দীর্ঘ দিন ধরে ব্যাট হাতে ছন্দে নেই ভারতীয় টেস্ট দলের নাম্বার তিন চেতেশ্বর পুজারা। দক্ষিণ আফ্রিকা সফরে নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া তিনি। একইসঙ্গে নজির গড়ার সুযোগও রয়েছে পুজারার সামনে। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪ ম্যাচে ৭৫৮ রান করেছেন তিনি। আর ২৪২ রান করলেও প্রোটিয়াদের বিরুদ্ধে ১০০০ রান করবেন  তিনি।

810

পুজারারা মত একই নজির গড়ার সুযোগ রয়েছে অজিঙ্কে রাহানের সামনেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই ১০টি টেস্ট খেলেছেন রাহানে। ঝুলিতে রয়েছে ৭৪৮ রান। আর ২৫২ রান করতে পারলেই রেকর্ড গড়বেন রাহানে।

910

দক্ষিণ আফ্রিকা সফরে অনন্য রেকর্ড গড়ার গড়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনেও। বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় অফ স্পিনারের উইকেট সংখ্যা ৪২৭। ইতিমধ্যেই টপকে গিয়েছেন হরভজন সিংকে। আর আটটি উইকেট নিতে পারলে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইল ফলক টপকে যাবেন অশ্বিন।

1010

ব্যক্তিগত রেকর্ডের সামনে মহম্মদ শামিও। আর ৫টি উইকেট নিলেই টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বাংলার পেসার। ভারতের পঞ্চম পেসার হিসেবে এই মাইলফলক ছোঁবেন তিনি।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ টেস্টে ২১টি উইকেট নিয়েছেন শামি। এই সিরিজে আর আটটি উইকেট নিলে কোহলির নেতৃত্বে ১০০টি উইকেট হয়ে যাবে শামির।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sourav Ganguly: মমতার হয়ে ইউসুফকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ? মুখ খুললেন সৌরভ
Recommended image2
India vs Afghanistan: রাহুল-শুবমানের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দাপট ভারতের
Recommended image3
Suryakumar Yadav: টি-২০ দলের অধিনায়ক পদ থেকে কেন সূর্যকুমারকে সরানো হল? এগুলোই কারণ
Recommended image4
Shreyas Iyer: ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার! ঘোষণা করল বিসিসিআই, নেপথ্যের কারণ কী?
Recommended image5
Asia Games Team India: এশিয়াডে জাতীয় দলে সুযোগ বৈভব সূর্যবংশীকে, টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়স আইয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved