MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • আজও কি সিএসকের গ্য়ালারিতে দেখা যাবে এই রহস্যময়ীকে? কে এই যুবতী, মাঠ মাতাচ্ছেন আইপিএল-এ

আজও কি সিএসকের গ্য়ালারিতে দেখা যাবে এই রহস্যময়ীকে? কে এই যুবতী, মাঠ মাতাচ্ছেন আইপিএল-এ

আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচটা ভাল যায়নি সিএসকে-র। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর-এর বিরুদ্ধে এক ওভার বাকি থাকতেই পরাজিত হয়েছিল আইপিএল-এর ইতিহাসের সবথেকে সফল দল। তবে, ওইদিন গ্যালারিতে দেখা গিয়েছিল এক রহস্যময়ীকে। ব্যাটিং-এর সময় যখ সিএসকে বেকায়দায় পড়েছে, সেই সময়ই তাঁকে ধরেছিল সম্প্রচারকদের ক্যামেরার ফ্রেম। আজ আবার মাঠে নামছে রবীন্দ্র জাদেজার দল। বিপক্ষে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আজ কি আবার মাঠে দেখা যাবে তাঁকে, কে এই রহস্যময়ী?  

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 31 2022, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

কেকেআর ম্যাচে পরাজিত হলেও, সিএসকে ভক্তদের জন্য ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। কারণ, আইপিএল ২০২২-এর প্রথমদিনই দেখা গিয়েছিল ভিন্টেজ ধোনিকে। দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। অনেকদিন পর খেলতে নেমে শুরুতে গিয়ে তিনি কিছুটা নড়বড় করলেও, একবার সেট হয়ে যাওয়ার পর তাঁকে আর থামানো যায়নি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

ধোনি ছাড়াও, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকে বনাম কেকেআর ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছিল এক সম্পূর্ণ অ-ক্রিকেটিয় ঘটনা। দেখা গিয়েছিল এক রহস্যময়ী যুবতীকে। রবীন্দ্র জাদেজা ও আম্বাতি রায়ডুর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে, রায়ডু রান-আউট হয়ে যাওয়ার পর ওই রহস্যময়ীকে টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল। 

37

ক্যামেরাম্যান ওই যুবতীকে লেন্সবন্দি করার পর, তাঁর ছবি টুইটার-সহ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিতে ট্রেন্ড করতে বেশি সময় নেয়নি। নেটিজেনরা ওই রহস্যময়ীকে লেন্স বন্দি করা নিয়ে, ক্যামেরাম্যানকে ট্রোল করা শুরু করেছিলেন।
 

47

কেউ কেউ বলেন, আইপিএল আসতেই ক্যামেরাম্যান তাঁর কাজ শুরু দিয়েছেন। কেউ বলেন, আইপিএল-এর ক্যামেরাম্যানরাই এই যুবতীদের রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার বানিয়ে দেন। কেউ বলেন, আইপিএল-এ ফিরল, ক্যামেরাম্যানরাও।
 

57

এই রহস্যময়ীর নাম দেবিকা নায়ার। তিনি একজন পেশাদার ডিজিটাল মার্কেটার। আইপিএল-এর প্রথম ম্যাচের পরই ছবি ভাইরাল হওয়ার বিষয়টি তাঁর চোখেও পড়েছে। তিনি সেই বিষয়ে তাঁর প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। 
 

67

তিনি জানিয়েছেন, আইপিএল-এ তাঁর ছবি ভাইরাল হওয়ায় তিনি খুবই খুশি। বহু মানুষের ভালবাসা পাচ্ছেন। আর এই ঘটনা তাঁর বেশ ভাল লেগেছে।
 

77

তবে, নিজের ছবি ভাইরাল হওয়ায় তাঁর পেশাদারি সত্ত্বাও জেগে উঠেছে। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, প্রতিবছরই আইপিএল-এ এরকম বহু ফ্যানদের ছবি ভাইরাল হয়। এই ভাইরাল মুহূর্তগুলো সাধারণ মানুষ যেমন পছন্দ করেন, তেমনই ব্র্যান্ডরাও এগুলিকে মার্কেটিং-এর বড় সুযোগ বলে মনে করে।

About the Author

WD
Web Desk - ANB
আইপিএল ২০২৫
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Recommended image2
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image4
India beats Japan T20I: অভিষেক ০, ইশান্ত ৩! জাপানে Pain ভারতের, ২ রানের কষ্টার্জিত জয়ে কম্পন টের পেলেন শ্রেয়স আইয়াররা
Recommended image5
India vs Sri Lanka Asian Games 2026: "সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved