MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • কেন একদিনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিলেন বেন স্টোকস, জানুন আসল রহস্য

কেন একদিনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিলেন বেন স্টোকস, জানুন আসল রহস্য

ভারতীয় দলের (Team India) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার সময়ও কেউ ভ্রুণাক্ষরও টের পায়নি। কিন্তু সিরিজ শেষ হতেই সোমবার আন্তর্জাতিক একদিনের ক্রিকেট (ODI Cricket) থেকে অবসর ঘোষণা করেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। কিন্তু মাত্র ৩১ বছর বয়সে হঠাৎ কেন এই সিদ্ধান্ত  নিলেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার তা নিয়ে প্রশ্ন উঠছে। জেনে নিন ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসে ওডিআই ক্রিকেট থেকে অবসর (Retire) নেওয়ার কারণ।

3 Min read
Author : Sudip Paul
Published : Jul 19 2022, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

একদিনের ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা করেছেন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ক্রিকেটের তিন ফর্ম্যাটে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানেও থেকেছেন বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার সময়ও বোঝা যায়নি সিরিজ শেষের পরের দিনই এত বড় ঘোষণা করবেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

একদিনের ক্রিকেটে বেন স্টোকসের অবদানও কম ইংল্য়ান্ড ক্রিকেটের জন্য়। ২০১৯ সালে দেশের প্রথম একদিনের বিশ্বকাপ জয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনিই নিয়েছিলেন। ব্য়াট হাতে ৮৪ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন তিনি। ৫০ ওভারের পর সুপার ওভারেও ম্যাচ ড্র হয় তার ব্যাটে ভর করে। সেষে সর্বাধিক বাউন্ডারি মারার বিচারে বিশ্বজয়ী হয় ইংল্য়ান্ড। 

310

সোমবার হঠাৎই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বেন স্টোকস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান  নিজের অবসরের সিদ্ধান্তের কথা। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট ও টি২০ ক্রিকেট চালিয়ে যাওয়ার পক্ষে ব্রিটিশ তারকা অলরাউন্ডার।

410

জো রুটের পরবর্তী জমানায় বেন স্টোকসকেই টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে। লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিলেন বেন স্টোকস ও তার দল। তারপর এজবাস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে জয় পান ইংল্যান্ড।

510

২০১১ সালের ২৫ অগাস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন। তার পরেই অবসর নেবেন স্টোকস। 
 

610

বেন স্টোকসের বয়স বয়স মাত্র ৩১। এত কম বয়সে কিন্তু হঠাৎ কেনও একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে গেলেন বেন স্টোকস। সেই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট বিশ্বে। স্টোকস নিজের অবসরের কথা জানিয়ে যে পোস্ট করেছেন তাতেই লেখা রয়েছে তার অবসরের কারণ। আর তা হল অত্যাধিক ওয়ার্ক লোড।
 

710

ইনস্টাগ্রামে স্টোকস লিখেছেন,'সিদ্ধান্ত নেওয়ার থেকে এটা ভাবা আরও কঠিন ছিল যে, এই ফরম্যাটে আমি নিজের ১০০ শতাংশ দিতে পারব না। আমার পক্ষে তিনটে ফরম্যাটে একসঙ্গে খেলে যাওয়া এখন আর সম্ভব নয়। শুধু আমার শরীর সঙ্গ দেবে না তাই নয়, ঠাসা সূচির মাঝে আমার থেকে যা প্রত্যাশা করা হচ্ছে সেটাও আমি দিতে পারব না।'

810

একইসঙ্গে তিনি যে পারফর্ম না করে জোর করে দলে থাকতে চান না সেই কথাও জানিয়েছেন স্টোকস। লিখেছেন,'জোর করে নিজের জায়গা ধরে রাখতে চাই না। আমার বদলে অন্য কেউ আসুক, যে জস (বাটলার) এবং ওর দলের জন্য নিজের সেরাটা দেবে। অন্য কোনও ক্রিকেটারের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময়। আশা করি আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটা সেও করতে পারবে।'

910

এছাড়াও স্টোকস লিখেছেন ,'এই সিদ্ধান্তের ফলে টেস্টে নিজের সেরাটা দিতে আমার কোনও বাধা থাকল না। টি-টোয়েন্টি ফরম্যাটের উপরেও আমি সম্পূর্ণ দায়বদ্ধ। জস বাটলার, ম্যাথু মট, সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের উদ্দেশে অনেক শুভেচ্ছা রইল। গত সাত বছর ধরে সাদা বলের ক্রিকেটে আমরা দুর্দান্ত খেলেছি। ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। ১০৪টে ম্যাচের প্রতিটাই উপভোগ করেছি। আর একটা বাকি। ঘরের মাঠের দর্শকের সামনে শেষ ম্যাচ খেলার থেকে ভাল আর কিছুই হতে পারে না।'

1010

মঙ্গলবার ইংল্য়ান্ডের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের একদিনের কেরিয়ারের শেষ ম্য়াচ খেলবেন বেন স্টোকস।  সেখানে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য ব্রিটিশ তারকা অলরাউন্ডারের। ভবিষ্যতে ক্রিকেটে অন্য দুই ফর্ম্যাটে স্টোকসকে দেখার জন্য মুখিয়ে থাকবে বিশ্ব জুড়ে তার ফ্যানেরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved