MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ফের ২২ গজে যুবরাজ, খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে

ফের ২২ গজে যুবরাজ, খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে

যুবরাজ সিং ভক্তদের জন্য আসতে চলেছে সুখবর। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলতে পারেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইতিমধ্যেই বিগ ব্যাশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন যুবরাজ সিং। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন যুবি। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 08 2020, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। এরপর দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

অস্ট্রেলিয়ার অগ্রণী সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে যে যুবরাজ এই লিগে খেলতে আগ্রহী। যেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে।

37


যুবরাজ যে বিবিএলে খেলতে আগ্রহী সেটা জানিয়েছেন তাঁর ম্যানেজার জেসন ওয়ার্ন। তিনি বলেছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চলছে যাতে যুবরাজ কোনও দলের অংশ হতে পারেন। তবে ৩৮ বছরের ক্রিকেটারকে নিতে এখনও কোনও ক্লাব খুব বেশি উৎসাহ দেখায়নি ।
 

47

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে যুবরাজ সিংয়ের। সেখানে পারফরমেন্স করে নজরও কেড়েছিলেন যুবি। এবার বিগ ব্যাশে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ছয় ছক্কার মালিক।

57

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়মে সাধারণভাবে বাইরের দেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন না ভারতীয় ক্রিকেটাররা। এমনকি অবসর নেওয়ার পরেও বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট লাগে বিদেশের লিগে খেলার জন্য। এনওসি পাওয়ার বিষয়ে আশাবাদী যুবরাজ।

67

অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেন ওয়াটসন আগেই বলেছেন যে তাঁরা চান ভারতীয়রা বিবিএলে খেলুক।  ওয়াটসনের আশা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা জুড়ে গেলে তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। 

77

ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর ,স্মৃতি মান্ধানারা অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে খেলেছেন। তবে এখনও পর্যন্ত কোনও ভারতীয় পুরুষ ক্রিকেটার খেলেনি। ফলে যুবরাজ হতে পারেন প্রথম ক্রিকেটার যিনি বিগ ব্যাশ লিগে অংশ নেবেন। এই খবরে খুশি যুবি ভক্তরাও।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asia Cup 2027: আগামী বছর বাংলাদেশে হতে চলেছে এশিয়া কাপ, শুরু প্রস্তুতি
Recommended image2
England vs India: টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বড় ব্যবধানে হার, ভারতীয় ক্রিকেটে নতুন লজ্জা
Recommended image3
Shapoor Zadran Death: ৩৮ বছর বয়সে আফগান কিংবদন্তি ক্রিকেটার জাদরানের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন রশিদ খানরা
Recommended image4
MS Dhoni Birthday: ধোনির জন্মদিনে রক্তদান শিবির, মহৎ উদ্যোগ অনুরাগীদের
Recommended image5
Sanju Samson Dropped: বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন বাদ জাতীয় দল থেকেই, পরিবর্তে চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved