MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • অমিতাভ-রেখার গভীর প্রেম থাকলেও বিয়ে হয়নি এই দুটি কারণে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিল ভাগ্য

অমিতাভ-রেখার গভীর প্রেম থাকলেও বিয়ে হয়নি এই দুটি কারণে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিল ভাগ্য

অমিতাভ বচ্চন আর রেখা- হিন্দি সিনেমার জনপ্রিয় জুটি। তাঁরের প্রেমে একটা সময় তোলপাড় হয়েছিল টিনসেল টাউন। যার আঁচ পড়েছিল অমিতাভ-জয়া বচ্চনের বিবাহিত জীবনেও। কিন্তু তারপরেও তাঁদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। বলিউডের গসিপ রেখা অমিতাভের বিয়ে না হওয়ার কারণ দুটি। একটি হল রেখার খারাপ ভাগ্য আর দ্বিতীয়টি হল জয়া বচ্চন। যিনি আটকে রেখেছিলেন অমিতাভ বচ্চনকে। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Aug 25 2022, 11:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19


মিস্টার নটবরলাল, দো আজনবি, দো আনজানে- একের পর এক ছবিতে অভিনয় করেছেন। একাধিক হিট সিনেমাও উপহার দিয়েছেন দর্শকদের। রিল লাইফ লাভ একটা সময় রিয়েল লাইফ লাভে পৌঁছে গেছে। যা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। 
 

29


অনেকেই বলেন রেখা - অমিতাভের প্রেম নিয়ে যশ চোপড়া তৈরি করেছিলেন সিলসিলা। স্টারডামে ভরা হলেও সেই ছবি সেই সময়কার দর্শকরা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এখনও এই ছবিটি নিয়ে আলোচনা হয়। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন জয়া বচ্চন। ছিলেন শশী কাপুরও। 

39


রেখা অমিতাভের প্রেম পরিণতি পায়নি। কিন্তু একাধিক বিয়ে করেছিলেন করেছিলেন রেখা। কেউ মারা গেছে কেউ আবার গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কোনও বিয়েই দীর্ঘস্থায়ী হয়নি রেখার জীবনে। তারপরেও রেখা বিধবা নয়, সদবার জীবন যাপন করেন। সিঁথিতে চওড়া সিঁদুর পরেন। কিন্তু কেন? তার উত্তর পাওয়া যায়নি। 

49


শোনা যায় অমিতাভ আর রেখার প্রেম একটাই গভীর ছিল যে তাঁরা বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তারপরেই প্রেম পরিণতি পায়নি। বিয়ে হয়নি দুই স্টারের। এখনও একাধিক অনুষ্ঠানে সস্ত্রিক অমিতাভ উপস্থত হন। একা উপস্থিত হন রেখা। কিন্তু ক্যামেরা অমিতাভ আর রেখার ওপরই ফোকাস করে। কিছুটা হারিয়ে যান জয়া বচ্চন। 

59


বলিউডে গুঞ্জন অমিতাভ আর রেখায় প্রেম পরিণতি না পাওয়ার কারণ দুটি। একটি দুজনেরই খারাপ ভাগ্য। অন্য়টি অবশ্যই জয়া বচ্চন। নিজের ঘর বাঁচাতে নাকি যথাসাধ্য করেছিলেন তিনি।  রেখার কাছে যেতে দেননি অমিতাভকে। শোনা যায় অমিতাভকে আটকে রাখতে নিজের কেরিয়ারও ত্যাগ করেছিলেন তুখড় অভিনেত্রী। 

69


পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে জয়া রেখাকে তার জায়গায় ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাকে স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি কোনও কারণে তার স্বামীকে ছেড়ে যাবেন না। জয়া বলেন, “আমি কখনই এটা তুলে ধরব না। যদি সে যথেষ্ট মানুষ হয়, তবে সে আমার  কাছে তা বলতে পারবে সে আমাকে ছেড়ে যাবে।”

79


প্রকৃতপক্ষে, জয়া কখনই অমিতাভের পাশ ত্যাগ করেননি । সর্বদাই স্বামীর পাসে থেকেছেন তিনি।  অমিতাভ তার সাফল্যের জন্য তার স্ত্রী এবং প্রাক্তন অভিনেত্রীকে অনেক সময় দেন। জয়া বচ্চন হাউস চালান এবং প্রতিটি জিনিসের যত্ন নিয়েছিলেন বলে জানা গেছে।
 

89


রেখার জীবন বিতর্ক এবং কেলেঙ্কারিতে পূর্ণ এবং ইন্ডাস্ট্রির সবাই এবং তার ভক্তরা এটি সম্পর্কে অবগত। বলিউড অভিনেতাদের সাথে একাধিক সম্পর্ক থাকা থেকে শুরু করে প্রাক্তন স্বামী মুকেশ আগরওয়াল তার দোপাট্টা ব্যবহার করে আত্মহত্যা করা পর্যন্ত, তার জীবন উত্থান-পতনে পূর্ণ হয়েছে। এর জন্য রেখার খারাপ ভাগ্যকেই দায়ি করেন অভিনেত্রীর ঘনিষ্টরা। 

99


একবার যখন অমিতাভ বচ্চন সিলসিলার সেটে আহত হয়েছিলেন, অভিনেত্রীকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি এবং পরে ছবিটিও ভক্তরা প্রত্যাখ্যান করেছিলেন। এই ঘটনার পরই অমিতাভ রেখার সঙ্গে দূরত্ব তৈরি করেন। তারপরেই প্রেম বিসর্জন দিয়ে নিজের সংসারে ফিরে আসেন। শোনা যায় এই ঘটনার পরই অমিতাভ ঠিক করেছিলেন তিনি আর রেখার সঙ্গে সম্পর্ক রাখবেন না। তারপরই অভিনয় আর সংসারে মন দেন বিগবি।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved