মুম্বই পুলিশের বিনোদনে উমাং, রেড কার্পেটে বি-টাউনের তারকাদের ঢল
প্রতিবছরই মুম্বই পুলিশের বিনোদনে বলিউড থেকে আয়োজন করা হয় এক গালা অনুষ্ঠান। সারা বছর দেশের সেবার কাজে নিয়োজিত পুলিশকে একটা দিন একটু বিশেষ সেলিব্রেশনে সামিল করার প্রয়াস উমাং। ১৯ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। সেখানেই নেমেছিল বিটাউনের ঢল।
119

রবিবার উমাং অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে। তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে নিলেন বিদ্যাবালান।
219
রানি মুখোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন উমাং এর অনুষ্ঠানে। কয়েকদিন আগেই তিনি বিশেষ প্রিমিয়ারে মুম্বই পুলিশের সঙ্গে মর্দানিও দেখেছিলেন।
319
ছবির প্রচারে এখন ব্যস্ত বরুণ ধাওয়ান। তারই মাঝে মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন তিনিও।হাজির হলেন রেড কার্পেটে।
419
উর্বশী রাউটেল্লার সঙ্গে রেড কার্পেটে মাতলেন রেমো ডি সুজা। দুজনে এক সঙ্গে একাধিক পোজ দিয়ে ছবি তুললেন।
519
উমাং-এর অনুষ্ঠানে হাজির হন হৃত্বিক রোশন। রবিবার স্টেজে পারফর্মও করেন হৃত্বিক রোশান।
619
সাদা পোশাকেই এদিন উমাং-এর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা আলি খান।
719
মুম্বই পুলিশের জন্য অনুষ্ঠান উমাং-এ হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ন।
819
উমাং-এর স্টেজে অনুষ্ঠানও করেন সোনাক্ষী সিনহা। কালো পোশাকে এদিন নজর কাড়েন সোনা।
919
টাইগার শ্রফ কালো পোশাকে রবিবার হাজির হয়েছিলেন উমাং-এর অনুষ্ঠানে।
1019
ভুমি পেডনেকর উমাং অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়ে পোজ দিয়ে ছবি তোলেন সকলের সঙ্গে।
1119
শাহরুখ খান রবিবার সন্ধ্যায় হাজির হয়েছিলেন উমাং-এর অনুষ্ঠানে।
1219
সিদ্ধার্থ কাপুর উমাং-এর অনুষ্ঠানে। স্টাইলেই এদিন অভিনেতার বাজিমাত।
1319
রাজকুমার রাও রবিবার কালো পোশাকে হাজির হয়েছিলেন মুম্বই পুলিশের জন্য আয়োজিত অনুষ্ঠানে।
1419
অনুষ্ঠানে সকলের সঙ্গে হাজির হয়েছিলেন নুসরত বারুচা।
1519
অর্জুন কাপুরও সকলের সঙ্গে এদিন উমাং-এর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
1619
এদিন মুম্বই পুলিশের সামনে পারফর্ম করেন উর্বশী রাউটেল্লা।
1719
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জনি লিভার। সকলের সঙ্গে এদিন হাসি-মজায় মাতলেন তিনি।
1819
মুম্বই পুলিশের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি।
1919
হিমেশ রেশমিয়া হাজির হয়েছিলেন উমাং-এর অনুষ্ঠানে।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
Latest Videos