MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • ঘরোয়া উপাচার, অনাড়ম্বর আয়োজন, হাসি মুখে মা লক্ষ্মীকে বরণ করলেন অপরাজিতা আঢ্য

ঘরোয়া উপাচার, অনাড়ম্বর আয়োজন, হাসি মুখে মা লক্ষ্মীকে বরণ করলেন অপরাজিতা আঢ্য

প্রতি বছরের চেনা ছবিটা এবছর ছিল না। ছিল না মিডিয়ার ভিড়, ফ্ল্যাশলাইটের ঝলকানি, বা চিরাচরিত লক্ষ্মীপুজোর আড্ডা। অপরাজিতা আঢ্যর বাড়িতে আজ শুধু ঘরোয়া উপাচারে মা লক্ষ্মী বরণ হল। আন্তরিক উপাচারে অনাড়ম্বরভাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য লক্ষ্মীপুজো সারলেন এই বছর। করোনা আবহের মধ্যে ঘরোয়া ভাবেই  নিজের মা-কে নিজের মতো করে পুজো করছেন টলিপাড়ার অপা দি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 20 2021, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

কোজাগরী পূর্ণিমায় সেলেবদের বাড়ির পুজোর কথা বললে, প্রথমেই আসে অপরাজিতা আঢ্যর নাম। নিষ্ঠাভরে লক্ষ্মীপুজো করেন এই অভিনেত্রী। তাই কোজাগরী লক্ষ্মীপুজো মানেই অপা দির বাড়িতে ঢুঁ মারা মাস্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সারা বাড়ি ভর্তি ছোট ছোট লক্ষ্মীর পা, আলপনা দেওয়া সারা ঘরে। নিজের হাতে মাকে সাজার অপরাজিতা আঢ্য। শাড়ি গয়নায় সাজিয়ে অপরূপা করে তোলেন লক্ষ্মীকে

38

শাড়ি- গা ভর্তি গয়না পরিয়ে মা-লক্ষ্মীকে সাজানো, নিজের হাতে রান্না করে  মা-কে ভোগ নিবেদন এটাই হল অপরাজিতা আঢ্যর লক্ষ্মী পুজোর বিশেষ চমক।

48

নিজের হাতেই মা লক্ষ্মীকে মন ভরে সাজান অভিনেত্রী। তবে দুবছর ধরে একটু তাল কাটছে তাঁর বাড়ির পুজোয়। মাস দুয়েক আগেই অপরাজিতার শ্বশুর মারা গিয়েছেন। তাই এবার পুজোর আড়ম্বরে বাদ পড়েছে অনেক কিছুই। 

58

এবার কোনও পুরোহিত নন। অভিনেত্রী নিজেই পুজো করলেন মা লক্ষ্মীর। নিমন্ত্রিতও কেউ আসেননি বিশেষ। ঘরোয়া ভাবে পুজো হল অপরাজিতা আঢ্যর বাড়িতে। 

68

একা হাতেই বাড়ির লক্ষ্মীপ্রতিমাকে সাজালেন অভিনেত্রী। অতিমারী পরিস্থিতিতে যাতে সবাই সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে পুজো করেন, তার বার্তা দিলেন তিনি। 

78

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তবে মা কে ছেড়ে দূরে কী আর থাকা যায়। শরীর খারাপের মধ্যেও মা লক্ষ্মীকে নিজের হাতে সাজিয়েছিলেন অপরাজিতা।

88

অপরাজিতার লক্ষ্মীপুজোর দিকে তাকিয়ে থাকেন সমস্ত অনুরাগী তথা গোটা টলিপাড়া। কারণ লক্ষ্মীপুজোর মধ্যমণি হয়ে ওঠেন অভিনেত্রী নিজেই। প্রতিবছরই জাঁকজমক ভাবে লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে ওঠেন অপরাজিতা। এবছর তা আর হল না।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
Recommended image2
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Recommended image3
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?
Recommended image4
Mimi Chakraborty: ছাদনাতলায় মিমি চক্রবর্তী! চলতি বছরেই বিয়ে, কাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে?
Recommended image5
Big Boss Bangla: ভরত-তনুশ্রীর ঝগড়া থেকে সৃজলা-রাজবীরের রসায়ন- কী চলছে বিগ বসের ঘরে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved