MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • মেসির চোখের জল মোছা টিস্যু কিনতে চান, জেনে নিন পকেটে রাখতে হবে কত টাকা

মেসির চোখের জল মোছা টিস্যু কিনতে চান, জেনে নিন পকেটে রাখতে হবে কত টাকা

লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই নাম টুকুই যথেষ্ট কোনও কিছু ব্র্যান্ডিংয়ের জন্য। তা সে যে কোনও কিছুরই হোক না কেন। তাদের ব্যবহার করা জিনিস নিলামে উঠলে তো তার আকাশ ছোঁয়া দাম হবেই। তা বলে মেসির চোখের জল মোছা টিসুর বাজারে কত দাম উঠল, তা জানলে মাথায় হাত পড়বে আপনারও।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 16 2021, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন মেসি। ইচ্ছা না থাকলেও, লা লিগার নিয়মের জাঁতাকলে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আধুনিক ফুটবলের জাদুকর।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বার্সেলোনা ছেড়ে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। শুরু করেছেন নিজের ফুটবল কেরিয়ারের দ্বিতীয় অধ্যায়। মেসিকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে পিএসজির পক্ষ থেকে।
310
কিন্তু বার্সেলোনার হয়ে শেষ সাংবাদিক বৈঠক করতে গিয়ে মেসির কান্নার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল। মেসির আবেগে চোখের কোণ ভিজেছিল বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তদের।
410
চোখের মেসি বলেছিলেন'খুব কঠিন লাগছে ব্যাপারটা মেনে নিতে। এরকম হবে কোনও দিন ভাবিনি। ঠিকঠাক ভাবে ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলাম। প্রথম দিন থেকে নিজের সেরাটা দিয়েছি। আশা করি এক দিন ঠিক ফিরে আসতে পারব।'
510
বার্সেলোনার হয়ে তাঁর শেষ প্রেস কনফারেন্সে বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মোছার জন্য তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেন এক ব্যক্তি।
610
মেসির কান্না মোছার সেই দিনের টিস্যুটি বিক্রির জন্য নিলামে তোলেন ওই ব্যক্তি। আর ওই টিস্যুর নিলামে দর জানলে চমকে যাবেন আপনিও। সামান্য একটি টিস্যুর এত দাম হতে পারে তা মেসির টিস্যু নিলামে না উঠলে জানা যেত না।
710
লিওনেল মেসির কান্না মোছা টিস্যুর দাম ধার্য করা হয়েছে ১ মিলিয়ন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ৮ কোটি টাকার কাছাকাছি। এই দাম সকলকেই অবাক করেছে।
810
ইতিমধ্যেই নিলামে মেসির চোখের জল মোছা টিস্যুটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। শেষ পর্যন্ত মেসির ব্যবহার করা টিস্যু কত টাকায় বিক্রি হয় সেটাই দেখার।
910
সোশ্যাল মিডিয়ায় মেসির চোখের জল মোছা টিস্যু বিক্রির খবর চাউর হতেই হইচই পড়ে গিয়েছে। মেসি নামের মাহাত্ম্য কতটা এই টিস্যু বিক্রির বিষয়টি আরও একবার প্রমাণ করে দিল মত লিও ভক্তদের।
1010
তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি লিওনেল মেসি। তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন ক্লাব পিএসজির হয়ে অনুশীলনে। দ্রুত ম্যাচ ফিট হয়ে মাঠে ফেরাই লক্ষ্য আর্জেন্টাইন তারকার।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির
Recommended image2
Cafu: উত্তরবঙ্গে ফুটবলের উন্নতিতে সাহায্য, ২ ক্লাবের সূচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু
Recommended image3
Brazil in Kolkata: কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ! চড়া দাম টিকিটের, কী অবস্থা এই মুহূর্তে?
Recommended image4
East Bengal FC: 'আমার খেলার ভিডিও পাওয়া যাবে?' ইস্টবেঙ্গলের কথা উঠতেই আবেগপ্রবণ ওপোকু
Recommended image5
UEFA Champions League: মাঠে নামছে বার্সেলোনা, ইন্টারকে হারিয়ে অভিযান শুরু রিয়ালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved