MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • মার্টিনেজ বাঁচিয়ে রাখল মেসির স্বপ্ন, কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা 'মহাযুদ্ধ'

মার্টিনেজ বাঁচিয়ে রাখল মেসির স্বপ্ন, কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা 'মহাযুদ্ধ'

আরও একবার স্বপ্নপূরণের হাতছানি। দেশের জার্সি গায়ে ট্রফি জয় থেকে মাত্র ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি। কোপা আমেরিকার সেমি ফাইনালে রুদ্ধশ্বাস ম্য়াচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে পৌছল আর্জেন্টিনা। এবার ফাইনালে চিরপ্রতীদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি মেসির আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সেরা মহারণকে ঘিরে চড়তে শুরু করেছে পারদ। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 07 2021, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কলম্বিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রণাত্মক ভঙ্গিতে ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্য়াচের তিন মিনিটের মাথাতেই তিন জনকে কাটিয়ে লাওতারো মার্টিনেজের উদ্দেশ্যে ক্রস বাড়িয়েছিলেন মেসি। কিন্ত তাতে গোল করতে পারেননি মার্টিনেজ।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কিন্তু গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্য়াচের ৭ মিনিটে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়ে মেসি। কিন্তু ৩ জন ডিফেন্ডার ঘিরে ধরায় বব বাড়ান অরক্ষিত লাওতারো মার্টিনেজকে। জোরালো শটে জালে বল জড়িয়ে দেন তিনি।
310
ম্যাচের প্রথমার্ধে লিড ধরে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় কলম্বিয়া। ৬১ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতা ফেরান সুইজ ডিয়াজ।
410
এরপর দুই দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু কাজের কাজ করতে পারেনি কেউই। ফলে নির্ধারাতি সময়ে ১-১ ব্যবধানেই শেষ হয় খেলা।
510
আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে গোল করেন মেসি, পারাদেস ও লাওতারো মার্টিনেজ। কিন্তু মিস করেন রডরিগো।
610
কলম্বিয়ার কুয়াদ্রাদো ও মিগুয়েল গোল করলেও, স্যাঞ্চেজ, মিনা ও করদোনার শট দুরন্ত ভাবে সেভ করেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।
710
ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার প্লেয়াররা উচ্ছ্বাসে মেতে ওঠেন। মেসি, দি মারিয়া, মার্টিনেজদের আবেগ-উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা।
810
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জড়িয়ে ধরেন লিওনেল মেসি। কারণ আর্জেন্টাইন মহাতারকার স্বপ্ন বাঁচিয়ে রাখল এমিলিয়ানো মার্টিনেজের দস্তানা।
910

এবার যেই স্বপ্নের ফাইনালের জন্য অপেক্ষা করছিল গোটা ফুটবল বিশ্ব, সেই অপেক্ষার অবসান। কোপার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।

1010

ইতিমধ্যেই মেসিকে ফাইনালে দেখতে চাওয়ার কতা জানিয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলই যে জিতবে তারও হুঙ্কার ছেড়েছিলেন ব্রাজিল তারকা। ফাইনালে নিজের শ্রেষ্ঠত্ব ও দেশের জার্সিতে অধরা ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে মরিয়া মেসিও।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: “স্টে অস্কার" ইস্টবেঙ্গল জনতার আবদার! লাল হলুদে অকাল বসন্ত, এক হার না মানা হেডস্যারের লড়াই
Recommended image2
East Bengal FC: মাঠে ট্রফি, গ্যালারিতে আবেগ, আইএসএল জয়ের পর লেসলি ক্লডিয়াস সরণিতে উৎসব
Recommended image3
East Bengal: লাল হলুদ আবেগের বিস্ফোরণ! রশিদ থেকে অস্কার এবং বাঁধনহারা উচ্ছ্বাস, এক্সক্লিউসিভ 'চ্যাম্পিয়ন'-রা
Recommended image4
East Bengal: আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Recommended image5
East Bengal: ইস্টবেঙ্গলে থাকবেন? আইএসএল জেতার পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্কার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved