Lionel Messi Retirement: “দেশের হয়ে এত বছর লড়াই করার জন্য তোমাকে বিগ স্যালুট লিও। তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ যা চিরকাল মনে রাখা হবে।"

Lionel Messi Retirement: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। তাঁর এই বিদায়বেলায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবেগঘন বার্তা দিলেন। বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে বিদায়ী ম্যাচ খেলার পর মেসি আর্জেন্টিনার জার্সি তুলে রাখেন। মেসি নিজের এই অবিস্মরণীয় যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। রোনাল্ডো সেই পোস্টের নিচেই কমেন্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

"চিরকাল মনে রাখার মতো ইতিহাস", মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর

রোনাল্ডো লিখেছেন, "লিও, দেশের হয়ে এত বছর ধরে লড়াই করার জন্য তোমাকে বিগ স্যালুট। তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ যা চিরকাল মনে রাখা হবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর সম্মান রয়েছে। অনেক ভালোবাসা আর আলিঙ্গন।"

শেষ ম্যাচের পর, মেসি সমর্থকদের বিদায় জানাতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি আর্জেন্টিনার জার্সিতে নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মেসি লেখেন, "গতকাল আর্জেন্টিনার হয়ে আমার শেষ ম্যাচ ছিল। ওই নীল-সাদা জার্সিটা আমি এখনই মিস করতে শুরু করেছি। এই যাত্রাটা আনন্দ আর দুঃখে ভরা ছিল। তবে আমি নিশ্চিত, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই খুব মূল্যবান ছিল।"

Scroll to load tweet…

আরও পড়ুন - Lionel Messi: শেষ ম্যাচেও জ্বলে উঠলেন মেসি, একটি গোল এবং দুটি অ্যাসিস্টে বিদায়বেলা স্মরণীয় করলেন মহাতারকা

মেসি আরও লেখেন, "আমার পরিবার, সতীর্থ এবং যারা আমার পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। স্বর্গ থেকে আমাদের পথ দেখানো দিয়েগো মারাদোনাকেও আমি স্মরণ করছি। ঈশ্বরের আশীর্বাদ ছিল বলেই আমরা এই স্বপ্নগুলো সত্যি করতে পেরেছি।" বেনিনের বিরুদ্ধে বিদায়ী ম্যাচে ৩-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে মেসি ও তাঁর দল মাঠ ছাড়েন। এই ম্যাচেও একটি গোল এবং দুটি অ্যাসিস্ট করে মেসি মাঠের মধ্যে কার্যত, জাদু দেখান। মেসি আর্জেন্টিনার হয়ে ২০৮টি ম্যাচে ১২৬টি গোল করেছেন। দেশকে একটি বিশ্বকাপ (২০২২) এবং দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) উপহার দিয়ে এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।