MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Football
  • কোপা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল আর্জেন্টিনা, জন জোয়ারে ভাসলেন মেসি-দি মারিয়ারা

কোপা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল আর্জেন্টিনা, জন জোয়ারে ভাসলেন মেসি-দি মারিয়ারা

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে দেশের ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন মেসি অ্যান্ড কোম্পানি। চ্যাম্পিয়নদের প্রতীক্ষায় প্রহর গুনছিল গোটা দেশ। অবশেষে ব্রাজিল থেকে দেশে ফিরল আর্জেন্টিনা দল। জনস্রোতে ভাসলেন মেসি, দি মারিয়া, ওটামেন্ডি, মার্টিনেজরা। দেশবাসীর স্বপ্নপূরণ করতে পেরে  ও সকলের ভালোবাসায় আবেগাপ্লুত টিম মেসি।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 12 2021, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতীদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সি গায়ে ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়েছে মেসির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
আর্জেন্টিনার জয়ের পরই উৎসবে মেতেছিল গোটা দেশ। করোনা বিধি ভাঙা নিয়ে বিতর্ক থাকলেও, রাতভর রাস্তায় চলেছে উৎসব। ১৯৯৩-এর পর থেকে যেই স্বাদ পায়নি আর্জেন্টিনা বাসী।
312
মেসিদের ফেরার অপেক্ষাতেও ছিল গোটা দেশ। রিও থেকে বিশেষ ফ্লাইটে করে সোজা মেসি এবং তার সতীর্থরা উড়ে গেলেন আর্জেন্তিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।
412
২৮ বছর পর ফের কোনও আন্তর্জাতিক ট্রফি নিয়ে যখন এজেইজা বিমানবন্দরে এসে নামেন মেসিরা। বাইরে তখন অপেক্ষা রত বিপূল জনজোয়ার। বিমান বন্দরে ফুল দিয়ে স্বাগত জানানো হয় মেসিদের।
512
মেসির জন্য অপেক্ষা করছিলেন তার স্ত্রীও। হতাশা ভরা মুখ নয়, এবার একগাল হাসি ও তৃপ্তি ভরা মেসিকে দেখতেই জড়িয়ে ধরেন অ্যান্তোনেলা। ঘনিষ্ঠ চুম্বনে স্বাগত জানান চ্যাম্পকে।
612

বিমান বন্দরে খোশ মেজাজে পাওয়া যায় মেসি ও ফাইনালে গোলের নায়ক অ্যাঞ্জেল দি মারিয়া সহ অন্যান্য তারকাদের। সেল্ফির আবদারও মেটান তারা।

712
এরপর ‘চ্যাম্পিয়ন্স অফ আমেরিকা-২০২১’ ও ১৫ নম্বর কোপা জয় লেখা বাসে ওঠেন মেসিরা। রাস্তায় তখন চ্য়াম্পিয়নদের স্বাগত জানাতে নেমেছে জনজোয়ার।
812
বাসে করে পুরো বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণ করেন মেসিরা। পথের ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানালেন মেসিদের। এই দৃশ্য দেখে আবেগে ভেসে যান মেসিও।
912
পুলিসি প্রহরা থাকলেও সমর্থকদের উচ্ছ্বাসকে বাগে আনা যায়নি। মেসিদের বাস চেখানেই গিয়েছে হয়েছে আতসবাজির রোশনাই।
1012
রাস্তার দু-ধারে জন জোয়ারে বেশ কিছু জায়গায় আটকে যায় মেসিদের বাস। চ্যাম্পিয়নদের একঝলক দেখার অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকরা।
1112
করোনা অতিমারীর কারণে মেসিদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানোর কোনো পরিকল্পনা ছিল না আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। তবে অভিনন্দন জানানো হয়েছে।
1212

এরপর রোজারিওতে নিজের বাড়িতে চলে যান মেসি। সেখানেই পরিবারের সঙ্গে মাতেন সেলিব্রেশনে। শুধু ট্রফি জয়ের নয়, দেশের মানুষের এমন ভালোবাসা পাওয়ারও স্বপ্নপূরণ হল মেসির।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IFA Shield 2026: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে মোহনবাগান, ছাংতের বিধ্বংসী হ্যাটট্রিক
Recommended image2
Madrid Derby: রেফারিকে দুষেছিলেন মোরিনহো, এবার কড়া জবাব দিলেন লা লিগার সভাপতি তেবাস
Recommended image3
Zinedine Zidane: ৩ অক্টোবর ইতালির মুখোমুখি জিদান! মাতেরাজ্জি-কাণ্ডের পর প্রথম দেখা, তবে এবার কোচ হিসেবে
Recommended image4
IFA Shield 2026: বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড, সূচিতে একটু পরিবর্তন! প্রথমদিন মাঠে নামছে কোন দল এবং খেলা দেখবেন কোথায়?
Recommended image5
Madrid Derby: রিয়ালকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদকে ডার্বি জিতল অ্যাটলেটিকো, টানটান উত্তেজনার ম্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved