MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • তালিকায় নেই মেসি-নেইমার, জানুন কোপার ইতিহাসে সেরা ১০ গোল স্কোরারদের

তালিকায় নেই মেসি-নেইমার, জানুন কোপার ইতিহাসে সেরা ১০ গোল স্কোরারদের

১৩ জন থেকে শুরু হতে চলেছে লাতিন আমেররিকার ফুটবল সেরা হওয়ার যুদ্ধ 'কোপা আমেকা'। প্রথম ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও ভেনেজুয়েলা। শতবর্ষ পার করা এই ঐতিহ্যশালী টুর্নামেন্টকে ঘিরে ফুটবল প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে বর্তমানে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা মেসি-নেইমারের খেলা দেখার অপেক্ষায় সকলেই। তবে প্রতিযোগিতা শুরুর আগে জেনে কোপা আমেরিকার ইতিহাসে সর্বকালের সেরা ১০ গোলদাতা কারা। যাদের রেকর্ড এখনও ভাঙতে পারেননি মেসি-নেইমাররা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 11 2021, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জিজিনহো, ব্রাজিল- পেলের আগে ব্রাজিলের সর্বকালের সেরা প্লেয়ার বলা হত জিজিনহোকে। কোপা আমেরিকার ইতিহাসে ১৭ গোল করে প্রথমস্থানে রয়েছেন তিনি। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা আমেরিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নরবার্তো মেন্দেজ, আর্জেন্টিনা- কোপায় ১৭ গোল করে জিজিনহোর সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তী প্লেয়ার নরবার্তো মেন্দেজ। ১৯৪৫, ১৯৪৬ এবং ১৯৪৭ আর্জেন্টিনার কোপা জয়ের হ্যাটট্রিকে প্রধান তারকা ছিলেন তিনি। জিতেছিলেন একটি গোল্ডেন বুট ও দুটি সিলভার বুট।
310
সেভেরিনো ভারেলা, উরুগুয়ে- কোপার ইতিহাসে ১৫ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন উরুগুয়ের সেভেরিনো ভারেলা। ১৯৪২-এ উরুগুয়ের কোপা জয়ী দলের সদস্য ছিলেন সেভেরিনো। নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
410
তিওদোরো ফার্নান্দেজ, পেরু ১৫টি গোল করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন পেরুর ইতিহাসে কিংবদন্তী ফুটবলার তিওদোরো ফার্নান্দেজ। ১৯৩৯ সালে কোপা জয়ী পেরু দলের সদস্য ছিলেন তিনি। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি।
510
গেব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিনা ১৩টি গোল করে কোপায় তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার হলেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা স্ট্রাইকার গেব্রিয়েল বাতিস্তুতা। ১৯৯১ ও ১৯৯৩ সালে কোপা জয়ী আর্জেন্টিনা দলের প্রধান তারকা ছিলেন বাতিস্তুতা।
610
আদেমির দে মেনেজেস, ব্রাজিল ১৩ গোল করে বাতিস্তুতার সঙ্গে যুগ্মভাবে কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের আদেমির দে মেনেজেস। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা জয়ী দলের তারকা ছিলেন তিনি।
710
জেয়ারজিনহো, ব্রাজিল কোপার ইতিহাসে ১৩টি গোল করেছেন আরও এক ব্রাজিলীয় তারকা। তিনি জোয়ারজিনহো। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা জয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
810
জোসে ম্যানুয়েল মোরেনো, আর্জেন্টিনা ১৯৪১, ১৯৪২ এবং ১৯৪৭ কোপা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য মোরেনোও নিজের কোপা কেরিয়ারে মোট ১৩টি গোল করেছেন। মোরেনো ১৯৪২ কোপার সর্বোচ্চ গোলস্কোরার এবং ১৯৪৭ কোপার সেরা প্লেয়ারের খেতাবটিও জিতেছিলেন।
910
হেক্টর পেদ্রো স্কারোন, উরুগুয়ে উরুগুয়ের তারকা ফুটবলার হেক্টর পেদ্রো স্কারোনও নিজের কোপা কেরিয়ারে মোট ১৩টি গোল করেছেন। তিনি ১৯১৭, ১৯২৩, ১৯২৪ এবং ১৯২৬ কোপা জয়ী দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
1010
রোবার্তো পোর্তা- কোপা আমেরিকার ইতিহাসে ১২ গোল করে সেরা দশের তালিকায় একেবারে শেষ রয়েছে উরুগুয়ের প্রাক্তন তারকা ফুটবলার রোবার্তো পোর্তা। ইতালির জাতীয় দলের হয়েও তিনি একটি ম্য়াচ খলেছেন।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
SAFF Championship 2026: সাফ কাপের ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, ব্লু-টাইগার্সদের দিকে তাকিয়ে গোটা দেশ
Recommended image2
Romelu Lukaku Retired: মেসি, রোনাল্ডোর পর বিশ্বফুটবলের আরও এক তারকার অবসর, দেশের জার্সি খুললেন লুকাকু
Recommended image3
World Cup Cricket & Football: বিরল ঘটনার সাক্ষী থাকবেন ক্রীড়াপ্রেমীরা! ২০৩০ সালের ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ একসঙ্গে?
Recommended image4
UEFA Nations League: ঘরের মাঠে হারল স্পেন! চার গোল খেল ইতালি, নেশনস লিগে উল্টেপাল্টে যাচ্ছে সব হিসেব
Recommended image5
World Football News: মুখ থুবড়ে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা! হারল ব্রাজিল-পরাজিত হল আর্জেন্টিনাও, নেপথ্যের কারণ কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved