UEFA Nations League: খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। এক্ষেত্রে স্পেনের পাউ কুবারসি বক্সের মধ্যে তাঁকে ফাউল করেন। আর সেই গোলের সুবাদেই ইংল্যান্ডের হয় ৯৩টি গোল করে ফেললেন কেন। এরপর দ্বিতীয়ার্ধে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এজ়রি কোনসা।
UEFA Nations League: বিশ্বকাপজয়ী স্পেনের পরাজয়। টানা ৪৩টি ম্যাচে অপরাজিত থাকার পর, ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়। রবিবার, নেশন্স লিগে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে স্পেনকে হারিয়ে দিল। অন্যদিকে, ঘরের মাঠে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স (UEFA Nations League)। পাশাপাশি বেলজিয়াম ৪-১ গোলে হারিয়ে দিয়েছে ইতালিকে। খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। এক্ষেত্রে স্পেনের পাউ কুবারসি বক্সের মধ্যে তাঁকে ফাউল করেন। আর সেই গোলের সুবাদেই ইংল্যান্ডের হয় ৯৩টি গোল করে ফেললেন কেন। এরপর দ্বিতীয়ার্ধে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এজ়রি কোনসা। তার কিছুক্ষণ পরেই জুড বেলিংহ্যামের পাস থেকে গোল করে যান বেন হোয়াইট।
ঘরের মাঠে হারল স্পেন! চার গোল খেল ইতালি
কিন্তু লামিনে ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ন অ্যান্ডারসন। সেই সূত্রে আবার পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজ়াবাল। ম্যাচের ফলাফল তখন ৩-১। তারপর দ্বিতীয় গোলটি করেন নিকো উইলিয়ামস। ম্যাচের শেষ ১৫ মিনিট দুর্দান্ত ফুটবল দেখা গেল। তবে গোলকিপার জেমস ট্রাফোর্ডের অনবদ্য গোলকিপিং-এর সুবাদে গোল খায়নি ইংল্যান্ড। ম্যাচের পর রাইস জানান, “আমরা ঠিক জানতাম, ওদের আজ হারাব। ক্রোয়েশিয়া ম্যাচের পর, দলের কোচ অনেক ইতিবাচক কথা বলেছেন। সতীর্থরাও বেশ তেতে ছিল। একসঙ্গে আমরা ভালো খেলেই জিতেছি। আর এই মাঠে এসে গোল করব, সেটাও আমরা জানতাম।"
নেশনস লিগে উল্টেপাল্টে যাচ্ছে সব হিসেব
এদিকে এ১ গ্রুপে ফ্রান্স জয় পেয়েছে। তবে সবাইকে অবাক করে দিল বেলজিয়াম। আগের ম্যাচে যথেষ্ট ভালো খেলে ফ্রান্সকে হারিয়ে দেয় ইতালি। এবার তাদেরই ঘরের মাঠে গিয়ে চার গোল দিয়ে এসেছে বেলজিয়াম। পিয়ো এসপোসিতো প্রথমে এগিয়ে দেন ইতালিকে। এরপর ম্যাক্সিম ডি কুইপার, নাথান এনগোয় এবং জেরেমি ডোকু পরপর গোল করেন বেলজিয়ামের হয়ে। চতুর্থ গোলটি করেন দিয়েগো মোরেইরার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।









