MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • 'CR7'-কে পাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, হতাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমর্থকরা

'CR7'-কে পাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, হতাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমর্থকরা

১২ বছর পর নিজের পুরোনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ মুহূর্তে বাজিমাত করে ম্য়াঞ্চেস্টার সিটির থেকে রোনাল্ডো ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলসরা। কিন্তু রোনাল্ডোকে পেলেও, 'সিআরসেভেন'-কে পাচ্ছে না ম্য়ান ইউ থেকে রোনাল্ডো সমর্থকরা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 28 2021, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস ছাড়ার জল্পনা শুরু হতেই তাকে পেতে ময়দানে নেমেছিল একাধিক ক্লাব। ম্য়াঞ্চেস্টার সিটির সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল সিআরসেভেনের। কিন্তু শেষ পর্যন্ত সিটি নয়, পুরোনো ক্লাব ম্যান ইউতে যাওয়ার সিদ্ধান্ত নেন রোনাল্ডো।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

জানা গিয়েছে, রোনাল্ডোকে নেওয়ার জন্য ট্রান্সফার ফি বাবদ জুভেন্টাসকে ২১.৪ মিলিয়ন পাউন্ড (ভারতীয় টাকায় ২১৬.৫ কোটি) দেবে ম্যান ইউ। রোনাল্ডোর সাপ্তাহিক বেতন হতে চলেছে ৪ কোটি টাকা।
 

310

১২ বছর পর রোনাল্ডোর 'ঘর ওয়াপসি' হলেও, 'সিআরসেভেন'-কে পাচ্ছে না রেড ডেভিলসরা। শুনতে অবাক লাগলে এটাই সত্যি। কারণ ম্য়ান ইউতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নাম্বার ৭ হবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা।
 

410

কারণ মরসুম শুরু হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি এডিসন কাভানির দখলে। আর ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন হওয়ার পর মরসুমের মাঝ পথে তা বদল সম্ভব নয়।

510

কারণ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী মরসুম শুরুর আগে প্রতিটি ফুটবলারকে তাদের জার্সি নাম্বার সহ সই করাতে হয়। বর্তমানে সাত নম্বর জার্সি পড়ে কাভানি খেলছেন। ফলে কোনও প্লেয়ার ক্লাব ছাড়া না পর্যন্ত সেই জার্সি অন্য কাওকে দেওয়া যায় না।
 

610

ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও তাদের নিয়মে কোনও পরিবর্তন আনার ঘোষণা করেনি। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্য কোনও জার্সি পড়ে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সম্ভাবনাই বেশি।
 

710

২০০৩ সালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সময় ২৮ নম্বর জার্সি পড়ে খেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই জার্সি পড়েই ফের দেখা যাবে কিনা তা নিয়েও চলছে জল্পনা।
 

810

এর আগে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন। কিন্তু সেখানেও এমএমটেনকে পাওয়া যাবে না। পিএসজিতে ৩০ নম্বর জার্সি পড়ে খেলতে দেখা যাবে  মেসিকে।

910

ফুটবল মাঠে চিরপ্রতীদ্বন্দ্বী হলেও, দল বদলের বাজারে কিন্তু মিল রয়েছে মেসি-রোনাল্ডোর। একইসঙ্গে দল বদল করার পাশাপাপাশি দুই মহাতারকাই পাচ্ছে না তাদের প্রিয় জার্সি নাম্বার।

1010

মেসির ক্ষেত্রে জার্সি নাম্বার ঠিক হয়ে গেলেও, রোনাল্ডোর ক্ষেত্রে এখনও কোনও জার্সি নাম্বার ঠিক হয়নি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ইপিএল কর্তৃপক্ষ নিয়ম বদল করে কিনা সেই বিষয়টিও দেখার।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Debabrata Sarkar East Bengal: "বৃষ্টিভেজা রাতে কারও ছাতার তলায় মাথা গুঁজে দেওয়া!" খোঁচা দেবব্রতর? সঙ্গে লড়াইতে থাকার বার্তাও
Recommended image2
Debabrata Sarkar East Bengal: অস্কার ব্রুজো কি ইস্টবেঙ্গলেই থাকছেন? আইএসএল চ্যাম্পিয়ন হয়েই বড় বার্তা দেবব্রতর
Recommended image3
Kylian Mbappe: 'দেশ এদের নিয়ন্ত্রণে গেলে সর্বনাশ,' দক্ষিণপন্থীদের বিরুদ্ধে সরব এমবাপে
Recommended image4
Emiliano Martinez: অনুশীলনে আঙুলে চোট, বিশ্বকাপে খেলতে পারবেন এমিলিয়ানো মার্টিনেজ?
Recommended image5
Ebola Outbreak: ইবোলা সতর্কতা, বিশ্বকাপের আগে আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর ফুটবলারদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved