MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • প্রথমবার ফিফা বেস্ট পুরস্কার পেলেন মেসি, অনুপস্থিত রোনাল্ডো, সেরা কোচ ক্লপ

প্রথমবার ফিফা বেস্ট পুরস্কার পেলেন মেসি, অনুপস্থিত রোনাল্ডো, সেরা কোচ ক্লপ

সোমবার রাতে মিলানে বসেছিল তারকার হাট। ২০১৮-১৯ মরসুমের সেরা ফুটবলারেদের পুরস্কার দেওয়ার অনুষ্ঠান। ফিফার বিচারে ষষ্ঠবারের জন্য বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্জেন্তাইন তারকা লিও মেসি। কিন্তু কেন মেসি এবছরের সেরার পরস্কার পেলেন, সেটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেরা পুরুষ কোচের তকমা পেলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল কোচ উয়ের্গেন ক্লপ। সেরা মহিলা ফুটবলের মার্কিন যুক্তরাষ্ট্রের মেগান ব়্যাপিনও। 

2 Min read
Author : Prantik Deb
Published : Sep 24 2019, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
২০১৮-১৯ মরসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হল বার্সেলোনা ও আর্জেন্তিনার তারকা ফুটবলের লিও মেসি। এই নিয়ে ষষ্ঠবার সেরার সেরা হলেন মেসি। কিন্তু লিও এই পুরস্কার পরার পর অনেকেই প্রশ্ন করছেন মেসি কেন? এবার আর্জেন্তাইন তারকার পারফরম্যান্স কিন্তু একেবারেই আহামরি নয়। মেসির বদলে কেন ইউরোপের সেরা ফুটবলার ভার্জিল ভ্যান ডাইক বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেরার সেরা পুরস্কার পেলেন না সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মহিলা বিভাগে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার মেগান ব়্যাপিনও। এবারও মহিলা ফুটবল বিশ্বকাপে মেগান মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করতে সব থেকে বড় ভূমিকা নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুটও পেয়েছিলেন মেগান ব়্যাপিনও। সেরার পুরস্কার পেয়ে বললেন, বিশ্বাস করতে কিছুটা অসুবিধে হচ্ছে। মুখে খুব একটা কথাও আসছে না।’
36
পুরুষ বিভাগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল কোচ উয়ের্গেন ক্লপ। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্লপ এক পয়েন্টর জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব হাতছাড়া করেছিলেন। ৯৭ পয়েন্ট নিয়ে লিগ রানার্স হয়েছিল ক্লপের লিভারপুল। বর্ষসেরা কোচের পুরস্কার পেয়ে ক্লপ বলেন, ‘একজন কোচ ততটাই ভাল যতটা তার দল,আমি গর্বিত যে আমি লিভারপুলের মত একটা ক্লাবের কোচ। আর আমার ফুটবলাররা অসাধারণ।’
46
মহিলা বিভাগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন দুটি বিশ্বকাপ জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ জিল এলিস পেলেন সেরা মহিলা কোচের সম্মান। আগামী অক্টোবর মাসে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছেন। তার আগে এই সম্মান পেয়ে গর্বিত এলিস।
56
বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন লিভাপুল ও ব্রাজিলের গোলকিপার অ্যালিসন। লিভারপুলের চ্যাম্পিয়ন লিগ জয়ের পেছনে অ্যালিসনের ভূীমকা ছি বড়। একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের হয়েও দুরন্ত পারফরম্যান্স করেছেন অ্যালিসন।
66
সেরার সেরাদের পুরস্কার দেওয়ার পাশাপাশি এদিন ফিফা প্রকাশ করল বিশ্বসেরা একাদশ। বিশ্বের সেরা দলে সুযোগ পেয়েছেন অ্যালিসন, ম্যাথিয়াস ডি’লিট, মার্সেলো, সার্জিও ব়্যামোস, ভ্যান ডাইক, ডি’জঙ্গ, ইডেন হ্যাজার্ড, লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলায়ান এমবাপে, লিও মেসি। নেইমার এই দলে সুযোগ পেলেন না।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

PD
Prantik Deb
Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup 2026: বোতল নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে, কিনেই খেতে হবে জল! ক্ষুব্ধ সমর্থকরা
Recommended image2
FIFA World Cup 2026: বিশ্বকাপের ধারেকাছে নেই ভারত, অন্য দলে ভারতীয় বংশোদ্ভূতরা
Recommended image3
FIFA World Cup 2026: শুধু মেসি-রোনাল্ডোই নয়, এবারই শেষ বিশ্বকাপ এই তারকাদেরও
Recommended image4
Argentina World Cup 2026: টিম হোটেলে মেসির ঘরের নম্বরে লুকিয়ে রহস্য? দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার সূচি
Recommended image5
FIFA World Cup 2026: লাল কার্ড থেকে VAR, বিশ্বকাপে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম! জানুন সবকিছু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved