MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • কোপায় কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরতে পারে মেসিরা, কিন্তু কারণটা কী

কোপায় কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরতে পারে মেসিরা, কিন্তু কারণটা কী

কোপা আমেরিকার গ্রুপ পর্বে ইতিমধ্যেই ৩ ম্যাচের মধ্য়ে ২টি জয় ও একটি ড্র করেছে আর্জেন্টিনা। শেষ আটেও জায়গা পাকা করে ফেলেছে নীল-সাদা ব্রিগেড। বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন মেসিরা। শোনা যাচ্ছে সেই ম্যাচ খেলার পরই দেশে ফিরে যাবে আর্জেন্টিনা দল। যেই খবর প্রকাশ্যে আসার পরই তৈরি হয়েছে চাঞ্চল্য। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jun 28 2021, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বলিভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ আর্জেন্টিনার কাছে নিয়মরক্ষার। কারণ ইতিমধ্যেই শেষ আটে পৌছে গিয়েছে মেসিরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ম্যাচেও জয় চাইছে আর্জেন্টিনা দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কিন্তু বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, সংবাদ শিরোনামে বড় আকারে উঠে এসেছে আর্জেন্টিনা দলের দেশে ফিরে যাওয়ার খবর। শোনা যাচ্ছে বলিভিয়ার ম্যাচের পরেই দেশে ফিরবে মেসিরা।
 

310

খবরটি জানিয়েছে আর্জেন্তাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। তাদের খবর অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্তিনার এজেইজায় ফিরবেন মেসিরা।  কিন্তু এই সিদ্ধান্ত কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
 

410

আর্জেন্টিনার ওই সংবাদ মাধ্যম মেসিদের দেশে ফেরার কারণ হিসেবে জানিয়েছে, ব্রাজিলে করোনার প্রভাব দিন দিন খারাপ হচ্ছে। সেই কারণেই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা দল।
 

510

প্রথমমে ঠিক হয়েছিল ব্রাজিলে থেকেই অনুশীলন করবে লিওনেল স্কালোনির দল। কিন্তু ব্রাজিলের করোনা পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তাতে ঝুঁকি নিতে চাইছে না নীল-সাদা ব্রিগেড।
 

610

এছাড়াও ২৯ তারিখ আর্জেন্টিনার গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলার পর কোয়ার্টার ফাইনালের খেলা ৪ জুলাই। তাই এই সময়টা ব্রাজিলে অনুশীলন করতে চাইছে না দলের প্লেয়াররা।
 

710

তাই কোয়ার্টার ফাইনালের আগে দেশের মাটিতেই অনুশীলন সারতে চান মেসি, দি মারিয়া, আগুয়ারোরা। যদিও এই বিষয়ে আর্জেন্টিনা দলের তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি।

810

২৯শে জুন গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে আবার ৪ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। ততদিন নিজেদের দেশের মাটিতেই অনুশীলন করতে চান লিওনেল মেসিরা।

910

এর আগেও নাকি গ্রুপ লিগের মাঝে দেশে ফেরার কথা ছিল লিওনেল স্কালোনির ছেলেদের। কিন্তু দু’দিন পরেই প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার জন্য তারা আর দেশে ফেরেনি।

1010

তবে শুধু বসুরক্ষার জন্যই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা দল। কোয়ার্টার ফাইনালের আগে ফের ব্রাজিলে ফিরে আসবে মেসিরা।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Argentina: ৯৬ বছরে প্রথমবার, বিশ্বকাপে আর্জেন্টিনা দলে দুই বাবার পর জায়গা ছেলেদের
Recommended image2
Argentina World Cup Squad: বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা, স্কোয়াডে আছেন মেসি! রোনাল্ডোর নজির ছুঁলেন লিও?
Recommended image3
Neymar Injury: বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার, গুরুতর চোট সারিয়ে ফেরা নিয়ে সংশয়
Recommended image4
Lionel Messi: 'আশা করি নিরপেক্ষ তদন্ত হবে,' ফের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব শতদ্রু দত্ত
Recommended image5
Neymar Jr: মেডিক্যাল টেস্ট দিলেন, বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম অনুশীলনে গরহাজির নেইমার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved