Indian Super League 2026: দেশের অন্যতম মেগা ফুটবল প্রতিযোগিতা এমজি ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে মঙ্গলবার, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসি বনাম ওড়িশা এফসি (Punjab FC vs Odisha FC 2026)। সেই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে বড় বার্তা দিলেন দলের হেড কোচ পাভলোস ডেরমিটজাকিস (Indian Super League 2026)।
Indian Super League 2026: দেশের অন্যতম মেগা ফুটবল প্রতিযোগিতা এমজি ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে মঙ্গলবার, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসি বনাম ওড়িশা এফসি (Punjab FC vs Odisha FC 2026)। সেই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে বড় বার্তা দিলেন দলের হেড কোচ পাভলোস ডেরমিটজাকিস (Indian Super League 2026)।

"ভারতের তরুণ প্রতিভাদের প্রমাণ করার সুযোগ দিতে হবে", আইএসএল-এর প্রথম ম্যাচে নামার আগে বিরাট বার্তা পাঞ্জাব কোচের
এশিয়ানেট নিউজ বাংলার প্রশ্নের উত্তরে তিনি জানালেন, “প্রথমেই বলি, একটা লম্বা সময় আমরা প্রি-সিজনের জন্য পেয়েছি। যেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। দলের প্রত্যেকে দায়বদ্ধ এবং বিভিন্ন পজিশনে ফুটবলারদের খেলিয়ে টিম কম্বিনেশন তৈরির দিকে আমরা নজর দিয়েছি। সবথেকে বড় বিষয়, কয়েকদিন আগে কলকাতায় গিয়ে খেলার ফলে, বড় প্রতিপক্ষদের বিরুদ্ধে কীভাবে গেমপ্ল্যান সাজাতে হয়, সেই বিষয়ে একটা ভালো ধারণাও তৈরি হয়ে গেছে ছেলেদের। আমরা আত্মবিশ্বাসী। তাছাড়া একটা সঠিক রোস্টারও তৈরি হয়েছে দলের ফুটবলারদের জন্য। তাই প্রতিটা ম্যাচে আমরা ফোকাস করতে চাই এবং জিততে চাই। একটা দারুণ শুরু করতে চাই। ওপেনিং ম্যাচটা আমাদের জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের হাফ চান্সকেও গোলে পরিণত করতে হবে। ফুটবলাররা যে কোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি আছে।"
পাঞ্জাব এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচ মঙ্গলবার
পাভলোসের কথায়, “আমাদের দলে অনেক বেশি ভারতীয় তরুণ ফুটবলার রয়েছে। যেটা শুধু আমাদের দলের জন্য ভালো এমনটা নয়। ভারতের ফুটবলের জন্যও ভালো। নিজেদের অ্যাকাডেমি থেকে উঠে আসা ফুটবোলাররা মাঠে নেমে প্রমাণ করতে মরিয়া। এটাই হওয়া উচিত। অবশ্যই ভারতীয় ফুটবলারদের গুরুত্ব দেওয়া উচিত। কারণ, আমরা মনে করি, এই দেশে অনেক ট্যালেন্ট রয়েছে। যাদের নিয়ে কাজ করে ভীষণ আনন্দ পাই। তাছাড়া বিদেশি এবং তারকা ফুটবলারদের মাঝে তরুণ এই প্রতিভারাও নাম উজ্জ্বল করে। তাই তাদের উপর বিশ্বাস রাখতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে। আমরা চাই, আরও ভালো ফুটবল খেলুক ভারত। আমরা যদি সত্যিই একটি শক্তিশালী ভারতের জাতীয় ফুটবল দল চাই, তাহলে সমস্ত ক্লাবকে দেশের নতুন এবং তরুণ প্রতিভাদের প্রমাণ করার সুযোগ দিতেই হবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।